,

জঙ্গি সম্ভাবনাময়ী বাংলাদেশ ও ভবিষ্যৎ

আজকের কুমিল্লা ডট কম :
April 3, 2017
news-image

সাইফুর রহমান সাগর ঃ

সাম্প্রতিক সময়ে জঙ্গি হামলা সমগ্র বিশ্বকে হিমশিম অবস্থায় ফেলে দিয়েছে। অনেক স্বাধীন ভূখণ্ডকে ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়েছে । জঙ্গির সংজ্ঞায় পরিবর্তন ও শব্দটি মানব জীবনে সর্বোচ্চ ভয়ঙ্কর শব্দে রূপান্তরিত হয়েছে ।
এই শব্দের অন্তরালে দৃশ্যমান হয়ে উঠছে বৈশ্বিক ক্ষমতা ও দাদাগিরির চাবিকাঠি। বিশেষ করে মুসলিম স্বাধীন ও আর্থিক স্বয়ংসম্পূর্ণ রাষ্ট্রগুলিকে টার্গেট করা হচ্ছে যা দিন দিন প্রতীয়মান হচ্ছে । প্রকারান্তরে জঙ্গি হিসেবে চিহৃত করা হচ্ছে মুসলমানদেরকেই, যা অনেকটা অযৌক্তিক হয়ে দাঁড়িয়েছে সাম্প্রতিক কালের বিভিন্ন হামলা সমূহের ঘটনাতে।
বিশ্বের কয়েকটি মুসলিম প্রধান দেশের যুগ যুগ ধরে চলমান মার্কিন ও পশ্চিমা আগ্রাসন ও কিছু কিছু দেশে তাদের পৈশাচিক ইতিবৃত্ত আমরা দেখেছি।
আরো দেখেছি কিভাবে কোনো দেশের প্রধানকে মানসিক ও শারীরিক ভাবে অত্যাচার করে অবিবেচক সাজানো বিচারিক ব্যবস্থায় মুসলিম বিশ্বের আনন্দের দিন ” ঈদুল আয্হা” তে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়েছিলো, যা ছিলো নিতান্তই উদ্দেশ্যমূলক।
ইরাকের কথা মনে করলেই মনে পড়ে যায় সেই লৌহমানবের কথা,যিনি জীবন দিয়েও মাথা নত করেনি শত্রুর কাছে। ইরাকের বর্তমান অবস্থায় প্রতীয়মান হয় যে, সাদ্দাম হোসেনকে হত্যা করার পেছনে আণীত জাতীয় ও আন্তর্জাতিক অভিযোগগুলি ছিলো সম্পূর্ণ মিথ্যে ও বানোয়াট।

যা প্রমানিত হয়েছে কয়েক মাস পূর্বে এবং সাদ্দাম হত্যাকাণ্ডের কয়েক বছর পর, যুদ্ধকালীন ব্রিটিশ প্রধানমন্ত্রীর স্বীকারোক্তিতে। টনি ব্লেয়ার স্বীকার করেছেন ইরাক আক্রমণ করাটা তাঁর মস্ত বড় ভুল ছিলো । এখন কি আর হবে স্বীকার করে, যে বাগদাদ ছিলো চাকচিক্যতায় ঈর্ষান্বিত শহর, সেই বাগদাদ এখনকার বিশ্বের নিকৃষ্টতম শহরের তালিকার শীর্ষে স্থান পেয়েছে ।
ভূগোল তত্ত্বকে বিশেষভাবে ব্যবহার করা হয় যুদ্ধপূর্ব কালীন প্রস্তুতি ও যুদ্ধকালীন সময়ে । পৃথিবীর কর্তৃত্ব স্থাপন করার জন্যেও একই তà