,

ময়নামতির শালবন বিহার: দর্শনার্থী কমছে আশঙ্কাজনক হারে

আজকের কুমিল্লা ডট কম :
September 14, 2019
news-image

 

স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লা লালমাই-ময়নামতি পাহাড়ে আবিস্কৃত প্রতœতত্ত্ব সম্পদের মাঝে সবচেয়ে বড় নিদর্শন শালবন বিহার। কেউবা বলে শালবন বৌদ্ব বিহার আবার কেউ বলে শালবন মুড়া। কোটবাড়ি বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমী (বার্ড) থেকে প্রায় দেড় কিলোমিটার দক্ষিনে শালমানপুর এলাকায় বিহারটি অবস্থিত। এর পাশে রয়েছে প্রাকৃতিক শালবন। জনশ্রুতি আছে শালমানপুর থেকে এটি শালবন বিহার হিসেবে পরিচিতি পায়। পাক-ভারত বিভক্তির পর বিগত শতাব্দির ৫০ এর দশকের মাঝামাঝি শালবন বিহারে প্রত্নৎখনন কাজ শুরু হয়। এরপর কিছুটা সময় বন্ধ থাকলেও ১৯৬৮ সাল পর্যন্ত বিহারের বিশাল এলাকাজুড়ে চলে এই খনন কাজ। এসময় ৬ টি বসতি আমলের চিহ্নসহ একটি ১৬৭.৬ মি. বর্গাকার বিহারের ধ্বংসাবশেষ বেরিয়ে আসে। বিহারের চারটি বাহুতে সারিবদ্ধ ভিক্ষুকোঠা এবং এর সামনে একটা টানা বারান্দা রয়েছে। বাহুগুলো একটি বর্গাকার চত্বর ঘিরে রেখেছে। আর বিহারের ভিতর প্রবেশের জন্য উত্তর বাহুর মাঝখানে একটি তোরন আছে। খোলা চত্ত্বরটির কেন্দ্রজুড়ে আছে একটি মন্দিরের ধ্বংসাবশেষ। বিহারের বাহুগুলোর পিছনের দেয়াল ৫ মিটার চওড়া।

শালবন বিহার ১৯৫৫ সালে খনন কাজ শুরুর পর আবিস্কৃত বিহারের বাহুগুলোর দেয়ালগুলোতে ঠেস দেওয়া বিহারের ভিতর দিকে মুখ করা ৩.৬ মি. বর্গাকার ভূমি পরিকল্পনায় নির্মিত মোট ১১৫ টি ভিক্ষু কোঠা অস্তিত্ব বেরিয়ে আসে। প্রতিটি কোঠা সামনের দিকের ২.৫ মি.চওড়া টানা বারান্দার সাথে তীর্যকভাবে বিন্যস্ত এবং ৯১.৪ সেমি.চওড়া একটি করে দরজা দিয়ে প্রতিটির সাথে যোগাযোগ ব্যবস্থা ছিল । এসব ভিক্ষুকোà