Tag Archives: আহত ১৫

কসবায় লাগেজ হারানোকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষ, আহত ১৫

ডেস্ক রিপোর্ট:

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় এক হজযাত্রীর লাগেজ হারিয়ে যাওয়াকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন।

শনিবার উপজেলা শহরের কদমতলী মোড় এলাকায় শাহপুর ও আড়াইবাড়ী গ্রামের লোকজনের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, চলতি বছর শাহপুর গ্রামের এক বৃদ্ধা হজ পালন করতে সৌদি আরব যান। সেখানে তার একটি লাগেজ হারিয়ে যায়। দেশে ফিরে বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি হারিয়ে যাওয়া লাগেজের বিষয়ে জানতে আড়াইবাড়ী গ্রামের মোহাম্মদ গিয়াস উদ্দিন পরিচালিত একটি হজ কাফেলা প্রতিষ্ঠানে যান। এ সময় প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, লাগেজ হারানোর দায়ভার হজযাত্রীর নিজস্ব এবং এ বিষয়ে তাদের কিছু করার নেই।

এ নিয়ে উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়ে একপর্যায়ে হাতাহাতি ও মারামারির ঘটনা ঘটে। এরপর থেকেই দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। এর জেরে শনিবার সকালে দুই গ্রামের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষ চলাকালে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালায়।

কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজনিন সুলতানা জানান, পূর্ববিরোধকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ১৫

কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ১৫

 

ডেস্ক রিপোর্টঃ

কুমিল্লার দাউদকান্দিতে সড়ক দুর্ঘটনায় একজন নিহত এবং অন্তত ১৫ জন আহত হয়েছেন।

সোমবার রাত প্রায় ১২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি উপজেলার রায়পুর এলাকায়, চট্টগ্রামমুখী লেনে এই দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি বজলু মিয়া (৬০), যিনি পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার হালতা গ্রামের বাসিন্দা।

মঙ্গলবার সকালে বিষয়টি নিশ্চিত করেন দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার।

হাইওয়ে পুলিশ জানায়, রাতে ঝড়-বৃষ্টির মধ্যে বলেশ্বর পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে একটি জলাশয়ে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই এক যাত্রীর মৃত্যু হয় এবং আরও ১৫ জন আহত হন। পরে স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়।

ওসি ইকবাল বাহার জানান, ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বাসটি উদ্ধার করে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

মুরাদনগরে তাহেরীর আগমনকে কেন্দ্র করে

মুরাদনগরে তাহেরীর আগমনকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১৫

মুরাদনগরে তাহেরীর আগমনকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১৫

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লার মুরাদনগরে আলোচিত ইসলামিক বক্তা গিয়াস উদ্দিন তাহেরীর আগমনকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৫ জন আহত হয়েছেন।

শুক্রবার বিকালে উপজেলার ছালিয়াকান্দি ইউনিয়নের আমপাল গ্রামে এ ঘটনা ঘটেছে। এ নিয়ে এলাকায় ব্যাপক উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

সংঘর্ষে আহতদের মধ্যে রয়েছেন আমপাল গ্রামের নিজাম উদ্দিন (৩০), ইয়াসিন (৩৫), রুবেল মাঝি (২৫), মনির হোসেন (৩৫), জুয়েল (২৪), আল-আমিন, রহমান শিকদার, কাজল খান, ফাহিম শিকদার ও ডালিম সরকার প্রমুখ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার ছালিয়াকান্দি ইউনিয়নের আমপাল গ্রামের সুরুজ ফকিরের বাড়িতে আগামী ২১ ফেব্রুয়ারি গিয়াস উদ্দিন তাহেরীর আগমনকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। তার আগমন প্রতিহত করতে স্থানীয় আলেম সমাজ ও এলাকাবাসী একটি বিক্ষোভ মিছিল ও সমাবেশের ডাক দেন। জুমার নামাজের পর আমপাল প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে প্রতিবাদ মিছিলটি বের হয়ে আমপাল পূর্বপাড়া ডালিমের বাড়ির সামনে এলে সুরুজ ফকিরের অনুসারীরা মিছিলে হামলা চালায়। এসময় মিছিলকারীরাও পাল্টা হামলা করে। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন।

তাহেরী বিরোধী আবু হানিফ মাঝি বলেন, তাহেরীর আগমনকে কেন্দ্র করে সেখানে গান-বাজনার আয়োজন চলছিল। এর প্রতিবাদে আমরা শান্তিপূর্ণভাবে মিছিল নিয়ে যাচ্ছিলাম। এক পর্যায়ে সুরুজ ফকিরের অনুসারীরা লাঠিসোঁটা নিয়ে মিছিলে হামলা করে। এতে আমাদের ৮-৯ জন আহত হয়েছেন।

মাহফিলের আয়োজক রবিউল ইসলাম বলেন, তারা আমাদের মাজার ভেঙে দিতে আসছে এমন খবরে ভক্তবৃন্দরা বাঁধা দেয়। এসময় তাদের হামলায় আমাদের ৭-৮ জন আহত হয়েছেন।

এ বিষয়ে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম বলেন, গিয়াস উদ্দিন তাহেরীর আগমনকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। শুনেছি দুই পক্ষের লোকজন আহত হয়েছেন। বিষয়টি নিয়ে এখনো কোনো পক্ষ অভিযোগ করেনি। পরিস্থিতি নিয়ন্ত্রণে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

সূত্র: যুগান্তর

নোয়াখালীতে আ.লীগ-বিএনপির সংঘর্ষ, আহত ১৫

 

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালী সোনাইমুড়ীতে আওয়ামীলীগ-বিএনপির সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের ১৫ জন আহত হয়েছে।

শনিবার (২৭ আগস্ট) বিকেল ৪টার দিকে তেল, গ্যাসসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও ভোলায় বিএনপির দুই নেতা হত্যার প্রতিবাদে সোনাইমুড়ী উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা বিএনপির সমাবেশে আসার পথে বিএনপি নেতাকর্মিদের সাথে আওয়ামী লীগ নেতাকর্মীদের এ সংঘর্ষ ঘটে। পরে সংঘর্ষ সোনাইমুড়ি বাজার ও এর আশপাশে ছড়িয়ে পড়ে। এ সময় বেশ কয়েকটি ককটেলের বিস্ফোরন ঘটে। এতে উভয় পক্ষের ১৫জন নেতাকর্মি আহত হয়।

বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন অভিযোগ করে বলেন, নোয়াখালী-১ (চাখিল-সোনাইমুড়ী) আংশিক আসনের সংসদ সদস্য এইচ এম ইব্রাহীমের নেতৃত্বে তার সন্ত্রাসী বাহিনী আমাদের সমাবেশে হামলা চালায়। এতে বিএনপি ও সহযোগী সংগঠনের ১৫জন নেতাকর্মি আহত হয়।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে নোয়াখালী-১ (চাখিল-সোনাইমুড়ী) আংশিক আসনের সংসদ সদস্য এইচ এম ইব্রাহীম অভিযোগ নাকচ করে দিয়ে বলেন, বিএনপি পুলিশ পাহারায় সমাবেশ করেছে। তাদের সমাবেশে হামলার কোন ঘটনা ঘটেনি। বরং তাদের হামলায় আমাদের একজন ছাত্রনেতা আহত হয়েছে।

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘সোনাইমুড়ী উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা বিএনপির আয়োজনে একটি সমাবেশ ডাকা হয়। কিন্তু তারা সমাবেশ স্থলে কোন মঞ্চ, চেয়ার আনেনি। হঠাৎ করে তারা এক দিক থেকে চৌরাস্তা এলাকায় একত্রিত হয়। এ পুলিশ নিরাপত্তা বলয় তৈরী করে। এমন সময় ওদের ভিতর হট্রগোল সৃষ্টি হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থতি নিয়ন্ত্রণে আনে।

ওসি আরও জানায়, এ সময় পুলিশ দুইজনকে গ্রেফতার করে। এ ঘটনায় মামলা হবে বলেও মন্তব্য করেন ওসি।

মুরাদনগরে নির্বাচন পরবর্তী সহিংসতায় দফায় দফায় সংঘর্ষ, আহত ১৫

 

ডেস্ক রিপোর্টঃ

কুমিল্লার মুরাদনগরে নির্বাচন পরবর্তী দুইপক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন। মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্সসহ জেলার বিভিন্ন হাসপাতালে তারা চিকিৎসা নিয়েছেন।

শনিবার (২৭ আগস্ট) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার পশ্চিম বাঙ্গরা ইউনিয়নের কুরুন্ডী গ্রামে প্রায় এ সংঘর্ষ চলে।

আহতদের মধ্যে কয়েকজন হলেন- ইউনুস মিয়া (৪৫), দুলাল (৪৭), জামাল মিয়া (৩২), জজ মিয়া (৩০), মামুন মিয়া (২৫), সোহাগ (১৬) ও হাসান (১৯)। তারা মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়িতে রয়েছেন বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, গত ৩১ ডিসেম্বর পশ্চিম বাঙ্গরা ইউনিয়ন পরিষদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে ৯ নম্বর ওয়ার্ডের মেম্বার নির্বাচিত হন মো. সবুজ। হেরে যান সাবেক মেম্বার নুরুল ইসলাম। এ নিয়ে দুপক্ষের সমর্থকদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। ওই নির্বাচনে যারা নুরুল ইসলামের পক্ষ নিয়েছেন তাদের সঙ্গে কোনো ধরনের আপস হবে না বলে ঘোষণা দেন নির্বাচিত মেম্বার সবুজের সমর্থরা।

এ নিয়ে শনিবার সকাল ৬টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত থেমে থেমে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দুইপক্ষের অন্তত ১৫ জন আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে জানতে বর্তমান মেম্বার সবুজ ও সাবেক মেম্বার নুরুল ইসলামকে একাধিকবার ফোন করা হলেও তাদের ব্যবহৃত মোবাইল বন্ধ পাওয়া যায়।

পশ্চিম বাঙ্গরা ইউনিয়নের চেয়ারম্যান বাহার খান বলেন, গত নির্বাচনে দুই মেম্বারের সমর্থকদের মধ্যে ভোট দেওয়া, না দেওয়া নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। শুক্রবার রাতে বিষয়টি মীমাংসার জন্য দুই গ্রুপকে আমার কার্যালয়ে ডেকেছি। কিন্তু তারা কোনোপক্ষই আমার কথা না শুনে আজ সংঘর্ষে জড়িয়ে পড়ে।

বাঙ্গরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি শান্ত করা হয়েছে। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

মুরাদনগরে জুমার নামাজের খুতবাকে কেন্দ্র করে মাদ্রাসা ভাংচুর, আহত ১৫

 

মাহবুব আলম আরিফ, মুরাদনগরঃ

কুমিল্লার মুরাদনগরে জুমার নামাজের খুতবাকে কেন্দ্র করে মাদ্রাসা, ২টি ঘর ও দোকান ভাংচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দু’পক্ষের ১৫ জন আহত হয়েছে। ঘটনার পর পর অতিরিক্ত পুলিশ মোতায়েনসহ ঘটনাস্থল পরিদর্শন করেছে বাঙ্গরা বাজার থানার ওসি ও মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আলাউদ্দিন ভূইয়া জনি।

শনিবার সকাল ৮টার দিকে উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন বাঙ্গরা পশ্চিম ইউনিয়নে কুরন্ডী গ্রামে এ ঘটনা ঘটে।

সরেজমিনে গিয়ে দু’পক্ষের লোকজনের সাথে কথা বলে জানা যায়, ষষ্ঠ ধাপের ইউপি নির্বাচন অনুষ্ঠিত হওয়ার ৭ মাস অতিবাহিত হলেও সাবেক ইউপি সদস্য নূরুল ইসলাম ও নির্বাচিত সদস্য সবুজ মিয়ার দ্ব›দ্ব শেষ হয়নি এখনো। নির্বাচনী সেই প্রতিহিংসার জেরে ইউপি সদস্য সবুজ মিয়া গত কুরবানীর ঈদের নামাজ ঈদগায়ে গিয়ে পরতে বাধা দেয় নূরুল ইসলামের পরিবারের লোকজনকে। তখন তারা ঈদের নামাজ মসজিদে আদায় করতে সভাপতি মুক্তিযোদ্ধা কমান্ডার শাহ জাহানের অনুমতি নিলেও সবুজ মিয়ার লোকজন মসজিদে তালা ঝুলিয়ে দেয়। পরে তার কোন উপায় না পেয়ে একই এলাকার কুরন্ডী ফুরকানিয়া মাদ্রাসায় ঈদের নামাজ আদায় করে। তার পর থেকে সেখানেই জুম্মাসহ সকল প্রকার নামাজ আদায় করেন নূরুল ইসলামের পরিবারের লোকজন। মাদ্রাসা ও মসজিদ কাছাকাছি হওয়ায় গত ১৯ আগষ্ট জুমার খুতবাকে কেন্দ্র করে আবারো দু’পক্ষের লোকজনের মধ্যে সৃষ্টি হয় উত্তেজনা। পরে বিষয়টি নিষ্পত্তির লক্ষে শুক্রবার (২৬ আগষ্ট) রাতে দু’পক্ষের লোকজন নিয়ে বসেন স্থানীয় ইউপি চেয়ারম্যান বাহার খাঁন। সেখান থেকে ফেরার পথে দু’পক্ষের লোকজনের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। তারই জের ধরে শনিবার সকাল ৮টার দিকে ইউপি সদস্য সবুজ ও তার লোকজন নূরুল ইসলামের ভাই ইউনুছের বাড়ি, দোকান ও কুরন্ডী ফুরকানিয়া মাদ্রাসায় হামলা চালিয়ে ভাংচুর করে। এসময় নূরুল ইসলামের লোকজন প্রতিবাদ করতে আসলে দেশিয় অস্ত্রের আঘাতে দু’পক্ষের ১৫ জন আহত হয়। আহতদের মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে তিনজনকে ভর্তি দিয়ে বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়।

কুরন্ডী মসজিদ কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা কমান্ডার শাহজাহান বলেন, নির্বাচনকে কেন্দ্র করেই তাদের দু’পক্ষের মধ্যে এই দ্বন্দ। আমিসহ গণ্যমান্য অনেকেই বহুবার চেষ্ট করে কোন সমাধান করতে পারিনি। এই ঘটনার পরেও যদি কোন সমাধান না হয় তাহলে এটি দু’পক্ষের মাঝে ভয়াবহ রূপ ধারণ করবে।

বাঙ্গরা পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাহার খাঁন মুঠোফোনে বলেন, বিষয়টি নিয়ে আমি শুক্রবার রাতে বসে ছিলাম কিন্তু কোন সমাধান করতে পারিনি।

বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার বলেন, বিষয়টি জানতে পেরে ঘটনাস্থল পরিদর্শন করে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ বিষয়ে এখনো কোন লিখিত অভিযোগ পাইনি এবং কাউকে আটকও করা হয়নি।

নোয়াখালীতে বিএনপির সমাবেশে ছাত্রলীগের হামলা, আহত ১৫

 

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর কবিরহাট উপজেলায় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে উপজেলা বিএনপির ডাকা প্রতিবাদ সমাবেশে হামলার অভিযোগ উঠেছে ছাত্রলীগ নেতাকর্মিদের বিরুদ্ধে। এ ঘটনায় উপজেলা বিএনপির ১৫ জন নেতাকর্মি আহত হয় বলে দাবি করেছেন উপজেলা বিএনপি।

সোমবার (১৩ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার কবিরহাট বাজারে এ হামলার ঘটনা ঘটে। পরে কবিরহাট থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

কবিরহাট উপজেলা বিএনপির আহ্বায়ক কামরুল হুদা চৌধুরী লিটন অভিযোগ করে বলেন, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে জাতীয় কর্মসূচির অংশ হিসেবে কবিরহাট বাজারে বিক্ষোভ মিছিল করে উপজেলা বিএনপির নেতাকর্মিরা। এ সময় পুলিশি বাধার মুখে কিছুক্ষণ মিছিল করে কবিরহাট বাজারের পূর্ব পাশে বিক্ষোভ সমাবেশ করা হয়। এরপর উপজেলা বিএনপির সদস্য সচিব মো.কামাল হোসেনের বাড়িতে মিছিল সহকারে কবিরহাট উপজেলা ছাত্রলীগের সভাপতি জহিরুল ইসলাম রিয়াদ,সাধারণ সম্পাদক আবদুল জলিল ও কবিরহাট কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক আহছান বিন আজাদ ফয়সালের নেতৃত্বে হামলা চালিয়ে ৬০টি চেয়ার একটি মোটরসাইকেল ভাংচুর করা হয়। একই সময়ে ছাত্রলীগ নেতাকর্মিরা সমাবেশস্থলসহ বিভিন্ন স্থানে হামলা চালিয়ে উপজেলা বিএনপির সদস্য বেলায়েত হোসেন,কবিরহাট পৌরসভা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান,বাটইয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম হায়াত শাকের সহ আমাদের ১০-১৫ জন নেতাকর্মিকে পিটিয়ে আহত করে।

অভিযোগের বিষয়ে জানতে কবিরহাট উপজেলা ছাত্রলীগের সভাপতি জহিরুল ইসলাম রিয়াদ বলেন, এ অভিযোগ পুরোপুরি ভিত্তিহীন। ছাত্রলীগের কোন নেতাকর্মি এ হামলার সঙ্গে জড়িত নেই। বিএনপির নেতাকর্মিরা ভয় পেয়ে পালিয়ে যাওয়ার সময় ২-১জন পড়ে গিয়ে আহত হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে কবিরহাট থানার ওসির দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) জয়নাল আবেদীন বলেন, বিএনপির নেতাকর্মিদের ওপর হামলার বিষয়টি সঠিক নয়। তবে ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মি উপজেলা বিএনপির সদস্য সচিব কামালের বাড়িতে গিয়ে কয়েকটি প্লাস্টিকের চেয়ার ভাংচুর করে।

মসজিদে ডাকাত আসছে ঘোষণা দিয়ে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, আহত ১৫

ডেস্ক রিপোর্টঃ

চট্টগ্রামে আনোয়ারা উপজেলায় মসজিদের মাইকে ‘ডাকাত আসছে’ বলে ঘোষণা দিয়ে সংঘর্ষে জড়িয়েছে দুই গ্রামবাসী। এ ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন। তবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।

শনিবার (২৪ জুলাই) সকাল ১০টার দিকে উপজেলার ৩ নম্বর রায়পুর ইউনিয়নের রায়পুর ও চুন্নাপাড়া গ্রামবাসীর মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার উপজেলার রায়পুর গ্রামে জমি নিয়ে বিরোধে দুই পরিবারের মধ্যে ঝগড়া হয়। এতে এক বাড়িতে পাশের চুন্নাপাড়া গ্রাম থেকে বেড়াতে আসা মো. শাহেদ নামে একজন তর্কে জড়িয়ে পড়েন। পরদিন (শনিবার) বিরোধী দুই পরিবারের মীমাংসা বৈঠকে শাহেদ চুন্নাপাড়া গ্রাম থেকে বেশ কয়েকজন লোক জড়ো করে অবস্থান নেন।

পরে রায়পুর গ্রামের একটি মসজিদের মাইকে এলাকায় ডাকাত এসেছে বলে ঘোষণা দেয়া হয়। এতে করে রায়পুর ও চুন্নাপাড়া গ্রামের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। প্রায় দুই ঘণ্টাব্যাপী চলমান এ সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হয়। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা দেয়া হয়।

জানতে চাইলে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম দিদারুল ইসলাম সিকদার বলেন, ‘দুই গ্রামের মধ্যে সংঘর্ষের ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’

দাউদকান্দিতে চলন্ত বাসে আগুন, নিহত-২, আহত-১৫

 

জাকির হোসেন হাজারী:

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দির যাত্রীবাহী চলন্ত বাসে আকস্মিকভাবে অগ্নিকান্ডে দগ্ধ হয়ে ২জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় গৌরীপুর বাসস্ট্যান্ডে ঢাকা থেকে ছেড়ে আসা মতলব এক্সপ্রেস পরিবহনের একটি বাসে এ ঘটনা ঘটে।

অগ্নিদগ্ধ হয়ে নিহত দুই যাত্রীর পরিচয় পাওয়া যায়নি। অগ্নিকান্ডের ঘটনায় আহত হয়েছেন আরো ১৫ জন। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর(অবঃ) মোহাম্মদ আলী, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ- কামরুল ইসলাম খান, সহকারী পুলিশ সুপার(দাউদকান্দি সার্কেল) মোঃ জুয়েল রানা।

ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানাযায়, ঢাকা থেকে ছেড়ে আসা মতলব এক্সপ্রেস পরিবহনের যাত্রীবাহী বাসটি(ঢাকা-জ-১৪-০১৪৪) গৌরীপুর এলাকার পেন্নাই ইদগা মোড়ে ইউটার্ণ নিয়ে হাসপাতালের সামনে আসার পর বাসটির ভিতরে সামনের অংশে বিকট শব্দ হয়। এর পরপরই পুরো বাসে আগুন ধরে যায়। আতন্কিত যাত্রীরা দ্রুত বাস থেকে নামতে শুরু করেন। জানালা দিয়ে নামতে গিয়ে এবং আগুনে অন্তত ১৫ যাত্রী আহত হন।

আহত বাসযাত্রী মতলব উপজেলার নারায়নপুর গ্রামের সৈয়দ রাশেদ(৪০) ও বিশ^নাথ(৫০) জানান, বাসের মাঝখানে সিটে বসা ছিলাম, হঠাৎ বিকট শব্দ হওয়ার পর গরম ভাপ গায়ে লাগে। দাড়িয়ে দেখি সামনের অংশে আগুন। বাসে দুই পাশের সিটের মাঝখানে খালি জায়গায় মালামাল থাকায় জানালার কাচ ভেঙ্গে বের হয়েছি।

দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা শাহীনুর আলম জানান, বাসে অগ্নিদগ্ধ হওয়া ১৫ যাত্রীর মধ্যে ৯জনকে ঢাকাবার্ণ ইউনিটে পাঠানো হয়েছে। দুইজন আমাদের এখানে ভর্তি এবং চারজনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

এদিকে আগুনের ঘটনায় ঘন্টাব্যাপি যান চলাচল বন্ধ থাকায় উভয়পাশে প্রায় ৮কিলোমিটার যানজট সৃষ্টি হয়।

দাউদকান্দি হাইওয়ে থানার ওসি জহুরুল হক জানান, যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে। মরদেহ গুলো পুলিশ হেফাজতে নেয়া হয়েছে এখনো তাদের পরিচয় পাওয়া যায়নি।

কুমিল্লার লাকসামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দু পক্ষের তুমুল সংঘর্ষ, আহত ১৫

 

সেলিম চৌধুরী হীরাঃ

কুমিল্লার লাকসামের ঊত্তরদা ইউনিয়নের ৬ নং ওয়ার্ভ রামার বাঘ গ্রামে আজ বৃহস্পতিবার (২৮ মে) সকালে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের তুমুল সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের ১৫ জন আহত হয়েছে।

স্থানীয় একাধিক সূত্র জানায়, ওই ওয়ার্ড মেম্বার ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন গ্রুপ ও ইউনিয়ন ছাত্রলীগের সহ হম্পাদক রাশেদ আহম্মদ গ্রুপের মধ্যে এলাকায় আধিপত্য নিয়ে দীর্ঘদিন যাবৎ একাদিক ঘটনা ঘটেছে৷

আজ সকালে ওই গ্রামের গোলাম রাব্বানীর চা দোকানে ডিস জসিমের সাথে দোকানদার রাব্বানীর চায়ের টাকা নিয়ে কথা কাটা কাটির এক পর্যায়ে পুরো ঘটনাটি গ্রুপ পর্যায়ে রূপ নেয়।বেধে যায় উভয় পক্ষের মধ্যে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষ। এতে উভয় পক্ষের ১৫ জন আহত হয়।

এ নিয়ে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে ও পুরুষ শূন্য হয়ে পড়েছে পুরো গ্রাম।

এলাকায় উত্তেজনা নিরসনে পুলিশ মোতায়েন করা হয়েছে৷

এ রির্পোট লেখা পর্যন্ত উভয় পক্ষ থানায় মামলার প্রস্তুতি নিচ্ছে বলে জানা যায়।