Tag Archives: ঈদ

চৌদ্দগ্রাম ব্যাংকার্স সোসাইটি’র ইফতার,সুবিধা বঞ্চিতদের মাঝে ঈদ উপহার ও সেলাই মেশিন বিতরণ

প্রেস বিজ্ঞপ্তিঃ
ব্যাংকিং সেক্টরে কর্মরত কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত সংগঠন ‘চৌদ্দগ্রাম ব্যাংকার্স সোসাইটি’র উদ্যোগে ও সংগঠনের আজীবন সদস্য এবং পূবালী ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মনজুরুর রহমানের আর্থিক সহযোগীতায় সুবিধা বঞ্চিত তিন শতাধিক দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী, কর্মজীবীদের মাঝে চারটি সেলাই মেশিন বিতরণ ও এতিম ছাত্রদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে শুক্রবার বিকেলে আটগ্রামস্থ ডলি রিসোর্টে আয়োজিত অনুষ্ঠানে সংগঠনের সাধারণ সম্পাদক আবদুল্লাহ-আল-কাফি মজুমদারের সভাপতিত্বে ও সংগঠনের সমন্বয়ক এস. এম. হাবিব মহসিন সুধন’র সার্বিক তত্বাবধানে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইসলামী ব্যাংকের ইভিপি ও যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম শহিদুল হক খন্দকার, অগ্রণী ব্যাংকের সাবেক জিএম মোহাম্মদ কামরুজ্জামান, যুগ্ন সাধারণ সম্পাদক ও ওয়ান ব্যাংকের এসইভিপি মোঃ নজরুল ইসলাম, বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ জয়নাল আবেদীন খান, আল আরাফাহ ইসলামী ব্যাংকের এভিপি, কাজী মোঃ ইলিয়াছ অগ্রণী ব্যাংকের সহকারি মহাব্যবস্থাপক আগা আজিজুল ইসলাম চৌধুরী, দফতর সম্পাদক ও ইসলামী ব্যাংকের কর্মকর্তা মোস্তাক আহমেদ এবং সিটিজেন ব্যাংকের কর্মকর্তা এস এন ইউসুফ প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারাগণ বলেন, চৌদ্দগ্রাম ব্যাংকার্স সোসাইটিকে ব্যাংকিং সেক্টর তথা চৌদ্দগ্রামের উন্নয়ন ও সেবামূলক কর্মকান্ডে সবসময় নিয়োজিত থাকার প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি সংগঠনের সদস্যগণের মধ্যে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি, ঐক্য-ভ্রাতৃত্ব, সোহার্দ্য, পেশাগত উন্নয়ন, সহযোগিতার মনোভাব ও মানবসেবার ব্রত নিয়ে সামনে এগিয়ে যাবার আহ্বান জানান। সদস্যদের ঐকান্তিক প্রচেষ্টায় অরাজনৈতিক সেবামূলক পেশাজীবী সংগঠন হিসাবে চৌদ্দগ্রাম ব্যাংকার্স সোসাইটি তার অভিষ্ট লক্ষ্য অর্জনে সামনে এগিয়ে যাবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

ঈদ উপলক্ষে চার যুগ পর চালু হচ্ছে চাঁদপুর-সিলেট স্পেশাল ট্রেন

 

ডেস্ক রিপোর্টঃ

চাঁদপুর-সিলেট লাইনে প্রায় চার যুগ আগে একটি ট্রেন চালু ছিল। রেলওয়ের ব্যবসাবহুল লোকাল ট্রেনটি বন্ধ করে দেওয়া হয়। এরপর ওই ট্রেন সার্ভিসটি চালু করতে বহু চেষ্টা তদবিরেও তা আর আলোর মুখ দেখেনি।

অবশেষে দীর্ঘ বছর পর এবার রমজানের ঈদের আগে চার দিন এবং পরে পাঁচ দিন চাঁদপুর সিলেট রুটে একটি স্পেশাল ট্রেন চালুর সিদ্ধান্ত নেয় রেলওয়ে কর্তৃপক্ষ। এটি আট কোচের ট্রেন হবে। বিষয়টি নিশ্চিত করেন চাঁদপুর রেলওয়ে স্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন মাস্টার সোয়াইবুল সিকদার।

তিনি বলেন, এবারই প্রথম পরীক্ষামূলক ভাবে আমাদের অনুরোধে চাঁদপুর-সিলেট রুটে স্পেশাল ট্রেন চলবে। ইতিমধ্যে এ সম্পর্কে আদেশের কপির একটি চিঠি আমরা হাতে পেয়েছি। এই ট্রেনের টিকিট আমাদের অন্যান্য ট্রেনের মতোই সব স্টেশন থেকে কাটা যাবে। আশা করছি এরমধ্য দিয়ে চাঁদপুর রেলওয়ে আরও একধাপ এগিয়ে যাবে।

কুমিল্লায় গাদাগাদি করে মোটরসাইকেলে ৫ শিশুকে নিয়ে বের হয়েছেন অভিভাবক

স্টাফ রিপোর্টার:

ঈদের কেনাকাটা করতে গাদাগাদি করে মোটরসাইকেলে ৫ শিশুকে নিয়ে বের হয়েছেন অভিভাবক।

এমন দৃশ্য দেখা গেছে কুমিল্লা নগরীর মনোহরপুর এলাকায়।

এ নিয়ে সমালোচনার ঝড় উঠেছে। করোনা মহামারিতে একটি মোটরসাইকেলে দুইজন বসাই যেখানে ক্ষতিকরন, সেখানে নিজের ছোট ছোট ৫ জন সন্তানকে গাদাগাদি করে এক মোটারসাইকেলে বসিয়ে নিয়ে যাওয়ার বিষয়টি কেউই ভাল চোখে দেখছে না। এছাড়া সড়কে যে কোন সময় দুঘর্টনার শিকার হলে কোমলমতি শিশুগুলোর প্রাণহানির সম্ভাবনা থাকবে।

ছবিটি তুলেছেন- ফটোগ্রাফার এম সাদেক।