Tag Archives: কুমিল্লা ইপিজেড গেইটে সোশ্যাল ইসলামী ব্যাংকের আউটলেট উদ্বোধন

কুমিল্লা ইপিজেড গেইটে সোশ্যাল ইসলামী ব্যাংকের আউটলেট উদ্বোধন

দেলোয়ার হোসাইন আকাইদঃ
কুমিল্লা ইপিজেড গেইটে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের এজেন্ট ব্যাংকিং আউটলেট এর শুভ উদ্বোধন করা হয়।

বৃহস্পতিবার সকালে মধ্যে আশ্রাফপুর ইপিজেড ২ নং গেইটে এ শাখার উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ সিরাজুল হক।

ইপিজেড গেইট এজেন্ট ব্যাংকিং আউটলেট এর এজেন্ট মীর মোঃ মফিজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সহকারী পুলিশ সুপার (সদর দক্ষিন সার্কেল) প্রশান্ত পাল, কুমিল্লা ইপিজেড এর ডিজিএম আনিসুর রহমান, কুমিল্লা সদর দক্ষিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুনুর রশিদ।

এ সময় সুশীল সমাজের নেতৃবৃন্দ, ব্যবসায়ীসহ স্থানীয় বিভিন্ন ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।