Tag Archives: কুমিল্লা চান্দিনায় বাসচাপায় বৃদ্ধ নিহত

কুমিল্লা চান্দিনায় বাসচাপায় বৃদ্ধ নিহত

 

শরীফুল ইসলাম চান্দিনা প্রতিনিধি.
কুমিল্লার চান্দিনায় বাসচাপায় আব্দুল হাকিম (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু ঘটেছে। সোমবার (১৮ মার্চ) সকাল সোয়া ১০টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা উপজেলাধীন বড়গোবিন্দপুর স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আব্দুল হাকিম চান্দিনা উপজেলার রারিরচর এলাকার মৃত আব্দুল জাব্বারের ছেলে।

প্রত্যক্ষদর্শী গাড়িচালক ইসমাইল জানান, মহাসড়ক পারাপারের সময় ঢাকাগামী একটি বাস ধাক্কা দিলে মারাত্মক আহত হয় আব্দুল হাকিম। স্থানীয় বড় গোবিন্দপুর আলী মিয়া ভূঞা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা তাকে উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব রহমান বিষয়টি নিশ্চিত করেন