Tag Archives: কুমিল্লা জিলা স্কুল-৯৮ ব্যাচের বন্ধুদের উদ্যোগে বাচ্চাদের নিয়ে অনলাইন চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

কুমিল্লা জিলা স্কুল-৯৮ ব্যাচের উদ্যোগে শিশু কিশোরদের জন্য প্রতিযোগিতা

স্টাফ রিপোর্টার:

আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কুমিল্লা জিলা স্কুল-৯৮ ব্যাচের উদ্যোগে শিশু কিশোরদের জন্য ছড়া কবিতা রচনা প্রতিযোগিতা-২০২১ অনুষ্ঠিত হয়েছে।

শিশু কিশোরদের আগামী ১৫ ফেব্রুয়ারির মধ্যে লেখা জমা দিতে আহবান করেছে  কুমিল্লা জিলা স্কুল-৯৮ ব্যাচের বন্ধু গ্রুপ।

এ প্রতিযোগিতায় বিচারক হিসেবে থাকবেন অদ্রি বাংলা প্রমিত  উচ্চারণ ও বাচিক অনুশীলন কেন্দ্রের অধ্যক্ষ বি এম হারিস।

প্রতিযোগিতার নিয়মাবলী পাঠকদের জন্য তুলে ধরা হল :

 

কুমিল্লা জিলা স্কুল ৯৮ ব্যাচ ফ্রেন্ডস্ এর উদ্যোগে ২০২১ সালের ক্যালেন্ডার মোড়ক উন্মোচন

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা জিলা স্কুল ৯৮ ব্যাচ ফ্রেন্ডস্ এর উদ্যোগে বাংলাদেশের বিভিন্ন জেলার সকল শিশুদের নিয়ে CZS98 BATCH 2021 সালের ক্যালেন্ডারের মাধ্যেমে একটি ব্যাতিক্রমধর্মী চিত্রপ্রদর্শনী আয়োজন করা হয়।

“ছয় ঋতুর দেশ বাংলাদেশ” এই শিরোনামে ৫৬ জন শিশু মোট ৯৮ টি ছবি অংকন করে ।এই ৯৮ টি চিত্রকর্মের মধ্যে ১২ মাসের জন্য ১২ জন শিশুর চিত্রকর্ম CZS’98 BATCH 2021 সালের ক্যালেন্ডারে স্থান পায়।

চিত্রপ্রদর্শনীটি গত ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবসে BATCH 2021 ক্যালেন্ডারের মোড়ক উন্মোচন করেন প্রধান অতিথি বাংলাদেশের স্বনামধন্য অভিনেত্রী দিলারা জামান । এ  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জিলা স্কুলের প্রধান শিক্ষিকা রাশেদা আক্তার।

CZS98 BATCH 2021সালের প্রকাশিত ক্যালেন্ডারের প্রধান অতিথি বাংলাদেশের স্বনামধন্য অভিনেত্রী দিলারা জামান দৈনিক আজকের কুমিল্লাকে জানান,  CZS98 BATCH একটি শক্তিশালী প্লাটফর্ম ।সুদীর্ঘ সময়ের পরেও তাদের সম্পর্কের মধ্যে এখনো যে বন্ধুত্ব – যে ভালোবাসা অটুট আছে, তা সত্যি বিরল । বন্ধুত্বের শক্তিশালী সম্পর্ক যে আজও বিরাজমান তা সত্যি, তাদের ২০২১ সালের ক্যালেন্ডারে মাধ্যমে প্রকাশ পেয়েছে। আমি ব্যাক্তিগতভাবে ৯৮-ব্যাচ কুমিল্লা জিলা স্কুলের সকল ছেলেদের এই আয়োজনকে সাধুবাদ জানাই।

কুমিল্লা জিলা স্কুলের প্রধান শিক্ষিকা রাশেদা আক্তার আজকের কুমিল্লাকে জানান, আমার স্কুলের ৯৮ ব্যাচের সাবেক ছাত্ররা করোনার মধ্যেও বাচ্চাদের জন্য চিত্রপ্রদর্শনীর আয়োজন করে, তা আবার ২০২১ সালের ক্যালেন্ডার হিসেবে প্রকাশ করেছে, তা নিঃসন্দেহে একটি সাহসী কার্যক্রম। আমার ৯৮ ব্যাচের সাবেক ছাত্রদের এই আয়োজনে বাচ্চারা শিক্ষার একটি নতুন দিগন্ত খুঁজে পেয়েছে ।আমি ৯৮ ব্যাচের কুমিল্লা জিলা স্কুলের সাবেক  ছাত্রদের এই ধরনের শিক্ষামুলক কার্যক্রমের জন্য তাদের ধন্যবাদ জানাই।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আব্দুর শাকুর শাহ্ আজকের কুমিল্লাকে জানান, ৯৮ ব্যাচ কুমিল্লা জিলা স্কুলের ছাত্ররা বাচ্চাদের মধ্যে ছবি আঁকার যে প্রয়াসের নতুন ধারা সৃষ্টি করেছে তা শিক্ষার জন্য একটি নতুন পথ। বাচ্চাদের মধ্যে ৯৮ ব্যাচের ছাত্ররা ছবি আঁকার যে উদ্দীপণা সৃষ্টি করতে পেরেছে, তা শিক্ষার আলোকে অনেক দুর এগিয়ে নিয়ে যাবে। গত ২৬শে ডিসেম্বর সন্ধ্যা ৬ টায় CZS98 BATCH FRIENDS এর বন্ধুরা কুমিল্লা জিলা স্কুলের ৫৪ শিক্ষক ও শিক্ষিকাদের জন্য কুমিল্লা জিলা স্কুলের সহকারী প্রধান শিক্ষক হাফিজ স্যারের হাতে CZS98 BATCH 2021 সালের ক্যালেন্ডার আনুষ্ঠানিকতার মাধ্যমে হস্তান্তর করেন। গত ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবসে CZS98 BATCH 2021 সালের ক্যালেন্ডারের ভার্চুয়াল অনুষ্ঠানে বক্তব্য রাখেন কুমিল্লা জিলা স্কুলের ৯৮ ব্যাচের ছাত্র আশিকুর রহমান ভুঁইয়া, জান্নাত নাঈম, আব্দুল কাদের ও CZS98 BATCH FRIENDS গ্রুপের মডারেটর সাফায়াত চৌধুরী জেসন। এই CZS98 BATCH FRIENDS এর ২০২১ সালের ক্যালেন্ডারের পৃষ্ঠপোষকতা করেন কুমিল্লা জিলা স্কুল ৯৮ ব্যাচের প্রাক্তন ছাত্রদের প্রতিষ্ঠানসমূহ। প্যানোরমা হোল্ডিং লিমিটেডের পরিচালক উৎপল কুমার দেবনাথ, স্বর্ণ গ্যালারীর পরিচালক জীবন সাহা, উইন্ড কনভেনশন সেন্টারের পরিচালক এম,এইচ জীবন।

কুমিল্লা জিলা স্কুল-৯৮ ব্যাচের বন্ধুদের ফেইসবুক পেইজের উদ্যোগে চিত্রাঙ্কন প্রতিযোগীতার আয়োজন

স্টাফ রিপোর্টার:
কুমিল্লা জিলা স্কুল-৯৮ ব্যাচের বন্ধুদের (CZS98 BATCH FRIENDS) ফেইসবুক পেইজের উদ্যোগে করোনার মহামারীতে বাচ্চাদের নিয়ে একটি ব্যাতিক্রমধর্মী চিত্রাঙ্কন প্রতিযোগীতার আয়োজন করেছে।

“ছয় ঋতুর দেশ বাংলাদেশ” এই শিরোনামে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে চলতি বছরের গত ১লা সেপ্টেম্বর থেকে ৩০শে সেপ্টেম্বর পর্যন্ত শিশু শিল্পীরা ঘরে বসে (CZS98 BATCH FRIENDS) ২০২১ সালের ক্যালেন্ডারে চিত্রাঙ্কণ প্রতিযোগীতার অংশগ্রহণ করে। তিনটি বিভাগে মোট ৫৬ জন শিশুশিল্পী অংশগ্রহণ করে। প্রতিটি শিশু শিল্পীই তাদের নিজস্ব চিন্তাচেতনার বহিঃপ্রকাশ ঘটিয়েছে তাদের চিত্রকর্মে। (CZS98 BATCH FRIENDS) এর ২০২১ সালের বছরজুড়ে ক্যালেন্ডার প্রর্দশনীতে মোট ৯৮ টি চিত্রকর্ম শিশুশিল্পীরা অঙ্কন করে। এই ৫৬ জন শিশুশিল্পীদের চিত্রকর্ম থেকে ১২ মাসের জন্য ১২টি চিত্রকর্ম চূড়ান্তভাবে নির্বাচন করেন বাংলাদেশের জাতীয় চিত্রশিল্পী ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের কারুশিল্প বিভাগের অধ্যাপক আব্দুর শাকুর শাহ্ , ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ছাপচিত্রবিভাগের চিত্রশিল্পী আবদুস সালাম ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ছাপচিত্রবিভাগের সহকারী অধ্যাপক চিত্রশিল্পী জয়া শাহরীন  হক।

আগামী ১৬ই ডিসেম্বর ২০২০ বিজয় দিবসে শিশুশিল্পীদের এই চিত্রকর্ম নিয়ে (CZS98 BATCH FRIENDS) ২০২১ সালের প্রকাশিত ক্যালেন্ডার প্রর্দশনীর মোড়ক উন্মোচন করবেন বাংলাদেশের বিশিষ্ট অভিনেত্রী দিলারা জামান ও কুমিল্লা জিলা স্কুলের প্রধান শিক্ষিকা রাশেদা আক্তার।
এ প্রতিযোগিতায় সার্বিক সহযোগিতা করে প্যানোরামো হাউজিং লিমিটেড, স্বর্ণ গ্যালারী, উইন্ড কনভেনশন সেন্টার ও ম্যাজিকোসহ কুমিল্লা জিলা স্কুলের ৯৮ ব্যাচের সকল বন্ধুরা।

গত ৭ই অক্টোবর ২০২০ জুরিবোর্ড প্রকাশিত ১২টি চিত্রকর্ম মাস অনুসারে বিজয়ী শিশুশিল্পীদের নাম ঘোষণা করেন ।  বিজয়ী শিশুশিল্পীরা হলেন, প্রশান্ত সাহা (জানুয়ারী ২০২১), সায়রা ওয়াসিকা (ফেব্রুয়ারি ২০২১), রবিউল হাসান আলিফ (মার্চ ২০২১),তাসমিয়া জারিয়া (এপ্রিল ২০২১),সাফি বিন হুদা (মে ২০২১), সাইফা সাফায়েত (জুন ২০২১),রামিশা হক (জুলাই ২০২১), নাবিহা মানহা (আগষ্ট ২০২১), জুলিয়া আফরিন (সেপ্টেম্বর ২০২১),বিদ্যুতরয় ত্রিধারা দেবনাথ (অক্টোবর ২০২১), ফাতিমা বিনতে করিম (নভেম্বর ২০২১) এবং সারিকা খান (ডিসেম্বর ২০২১) ।

অংশগ্রহণকারী অন্যান্য শিশুশিল্পীরা হলেন, সাথী, হাবিবুর রহমান রায়হান, আফসারা তাসনিম, রাসমিয়া সাফরিন, আমিনা বিনতে আসাদ, মোহাম্মদ মুর্তজা বিন মোস্তফা, মেহরিশ নাজাফ চৌধুরী, নাবিহা তাহসিন, মুনজীমা মুনুশিনী হালদার,আবু হুরায়রাহ,মো: রেজয়ানুল হক সাইফ,উমায়মা আওনুনা নুমা, তাশফিয়া আশরাফ, আব্দুল্লাহ আল ওয়াসির, আনুশি জে তেজবার, আরিয়া মুশহারাত, হাফসা হোসাইন, আংকন রহমান, জুহায়রা বিনতে ফুয়াদ, ওয়ানিয়া বিনতে ফুয়াদ, মারজিয়া মিনহাজ জোহা, শাহামাত করিম, তাসফিয়া তানজিম রাইসা, আমিন রিয়াসাত আলম, স্বস্তি চক্রবর্তী, উম্মে খায়রুন আদিবা, খালিদ হোসাইন, আবরিতি রহমান, মানহা নুর, জারিফ মিনহাজ, ত্রিধারা সাহা কাব্য, আদ্রিতা মইন, তাসনিম আজাদ তাহা, সাফি নাজ সাহরিন মানিতা, ইয়ামিন রহমান, হুমায়রা আলম বুশরা, মিম আক্তার, মাইশা হক, আনিশা তাসনিম ইমাম।

 

 

কুমিল্লা জিলা স্কুল ৯৮ ব্যাচ বন্ধুদের উদ্যোগে শিশু শিল্পীদের আঁকা চিত্রকর্ম প্রতিযোগিতা শুরু হচ্ছে

স্টাফ রিপোর্টার:
“ছয় ঋতুর দেশ বাংলাদেশ” শিরোনামে শিশু শিল্পীদের আঁকা চিত্রকর্ম দিয়ে কুমিল্লা জিলা স্কুল ৯৮ ব্যাচ বন্ধুদের ( CZS98 BATCH FRIENDS ) এর উদ্যোগে  ২০২১ সালের ক্যালেন্ডার প্রতিযোগীতা  শুরু হচ্ছে।

১২ মাসের জন্য ১২ টি চিত্রকর্ম দিয়ে তিনটি বিভাগ থেকে ৪টি করে মোট ১২টি চিত্রকর্ম নির্বাচন করা হবে। চলতি বছরের আগামী ১৬ই ডিসেম্বর  শিশু শিল্পীদের আঁকা ছবি দিয়ে বছর জুড়ে এই ক্যালেন্ডার চিত্রপ্রদর্শনী  CZS98 BATCH FRIENDS  -২০২১ সালের ক্যালেন্ডারের মোড়ক উন্মোচন করবেন বাংলাদেশের  বিশিষ্ট অভিনেত্রী দিলারা জামান,  বিশিষ্ট চিত্রশিল্পী আব্দুর শাকুর শাহ, কুমিল্লা জিলা স্কুলের প্রধান শিক্ষিকা রাশেদা আক্তার।

চিত্রকর্ম বাছাইয়ের জুরিবোর্ডে থাকবেন বাংলাদেশের দেশবরণ্য চিত্রশিল্পী  ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের কারুশিল্প বিভাগের অধ্যাপক বিশিষ্ট চিত্রশিল্পী আব্দুর শাকুর শাহ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বিশিষ্ট চিত্রশিল্পী আবদুস সালাম , ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ছাপ চিত্রবিভাগের  সহকারী অধ্যাপক বিশিষ্ট চিত্রশিল্পী জয়া শাহরীন হক ।

CZS98 BATCH FRIENDS 2021 সালের বছরজুড়ে শিশু শিল্পীদের ক্যালেন্ডার চিত্রপ্রদর্শনীতে সার্বিক সহযোগিতায় থাকবে  Panorama Housing Ltd. 84/2, HimuSharani, NayaPaltan, Dhaka-1000, Phone: 01711279275, www.panoramahousingltd.com.bdস্বর্ণ গ্যালারী, জুয়েলারী কালেকশন, প্রশান্ত জুয়েলার্স এর ছাতিপট্টি, কুমিল্লা, ফোন নং – ০১৭১৫৪২০৮৭০, ০১৯৭১১৮৫০৬২, উইন্ড কনভেনশন সেন্টার, পশ্চিম বাগিচাগাঁও, কুমিল্লা, ডায়বেটিকস সেন্টারের বিপরীতপাশে, ফোন নং – ০১৬১৯১০৪২০৫।

চিত্রকর্ম জমা দেওয়ার নিয়মাবলী নীচে বিস্তারিত দেওয়া হলো –
১) অনলাইনভিত্তিক চিত্রাঙ্কন প্রতিযোগিতার মাধ্যমে  CZS98 BATCH FRIENDS  -২০২১  সালের ক্যালেন্ডার প্রদর্শনীতে অংশগ্রহণ করতে পারবে আমাদের বাচ্চারা (ছেলে – মেয়ে) সহনিকটতম আত্মীয়-স্বজনের বাচ্চারা এবং বছরজুড়ে প্রদর্শনীতে অন্য যে কোন শিশুশিল্পী যদি চিত্রকর্ম সাবমিশন করতে চায়,তাহলে অবশ্য ইতাকে CZS98 BATCH FRIENDS  -২০২১  এর যে কোন একজন বন্ধুর মাধ্যমে চিত্রকর্ম – সাবমিশন করতে হবে, অন্যথায় তা গ্রহণযোগ্য বলে বিবেচিত হবে না। চিত্রকর্ম সাবমিশন করার সময় অবশ্যই রিলেশন উল্লেখ করতে হবে।

২) চিত্রকর্ম অবশ্যই বিষয়ভিত্তিক হতে হবে। বিষয়ের বাহিরে ছবি আঁকলে তা গ্রহণযোগ্য হবে না।

৩) কাগজের সাইজ ১১”/ ১৬” মাধ্যম – উন্মুক্ত
৪) ছবি সাবমিশনের নিয়ম –
প্রথমত – প্রতিযোগীর নাম, প্রতিযোগীর এক কপি পাসপোর্ট সাইজের ছবি, পিতার নাম, মাতার নাম, বয়স, বিভাগ ক,খ,গ, ফোন নাম্বার ইংরেজিতে বড় হাতের এবং বাংলাতে স্পষ্টভাবে লিখে গ্রুপে আপলোড করতে হবে।

দ্বিতীয় -তিন বিভাগ থেকে ৪টি করে মোট ১২টি চিত্রকর্ম নেওয়া হবে। চিত্রকর্ম ১টি অথবা ৪টি জমা দিতে পারবে। প্রতিটি চিত্রকর্মের জন্য স্টুডিও থেকে 4R Colour Printed ফটোগ্রাফিসহ আঁকা চিত্রকর্ম নিন্মুক্ত  ঠিকানায় জমা দিতে হবে।

৫) ছবি আঁকার সময় ১লা সেপ্টেম্বর ২০২০ থেকে ১৫ই সেপ্টেম্বর ২০২০

৭) ছবি জমা দেবার শেষ সময় ১৫ই সেপ্টেম্বর ২০২০ রাত ৯টা পর্যন্ত,এ সময়ের মধ্যে ছবি জমা দিলেই তা প্রদর্শনীর জন্য গ্রহণযোগ্য বলে বিবেচিত হবে।

৬) অংশগ্রহণকারী সকল প্রতিযোগীকে সার্টিফিকেট দেওয়াহবে ।

৭) শিশুশিল্পীদের চিত্রকর্মে অন্য কোন ব্যাক্তিবর্গ আঁকার মধ্যে কোন ধরনের সহযোগীতা করলে উক্ত চিত্রকর্ম জুরিবোর্ড বাতিল বলে ঘোষণা করবে এবং বিচারকদের সিদ্ধান্তই চুড়ান্ত বলে বিবেচিত হবে।

ছবি আঁকার বিষয় – ছয় ঋতুর দেশ বাংলাদেশ, ছয়টি ঋতু নিয়ে ছবি আঁকতে হবে
ভাদ্র, আশ্বিন, কার্তিক, অগ্রাহায়ণ …… শরৎ – হেমন্ত ………. ক বিভাগ …… বয়স – ২ থেকে ৬
বৈশাখ, জৈষ্ঠ্য, আষাঢ়, শ্রাবণ………..গ্রীষ্ম – বর্ষা …………. খ বিভাগ ……. বয়স ৭ থেকে ১০
মাঘ, ফালগুন, চৈত্র, পৌষ ……………… শীত – বসন্ত ………… গ বিভাগ ……… বয়স ১১ থেকে ১৫

ছবি দেওয়ার ঠিকানা, কুমিল্লা :
উইন্ড কনভেনশন সেন্টার, পশ্চিম বাগিচাগাও, কুমিল্লা, ডায়বেটিকস সেন্টারের বিপরীতপার্শে। ফোন নাম্বার : জীবন – ০১৬১৯১০৪২০৫, সময় : সকাল ১০ থেকে রাত ৮টা পর্যন্ত ।
ফাতেমা টেলিকম, টি/ এ .২ ৪র্থ তালা,সাত্তার খান কমপ্লেক্স,কান্দিরপাড়, কুমিল্লা, ফোন নাম্বার : ফয়সাল ০১৭১১০৩২৮৭৮, সময় – সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত।
ছবি দেওয়ার ঠিকানা, ঢাকা :মোহাম্মদ অ্যান্ড সন্স, শান্তা ওয়েষ্টান টায়ার লেভেল – ২ , ১৮৬ তেজগাঁও লিংক রোড, ঢাকা, ফোন নাম্বার : জেসন : ০১৭১১৩৯৪৪০৩, সময় – সকাল ১০টা থেকে রাত ৭ টা পর্যন্ত।
সুইট # ৯/ এফ-১, লেভেল – ৯ আর্কেড আইটি পার্ক, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা, ফোন নং – রাকিব : ০১৬১৯৩৫৩৭৩৮ সময় – সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত ।
এস,এ পরিবহন কুরিয়ারে ছবি দেওয়ার ঠিকানা : হান্নান : ০১৩১৭৬১৮০৮৫ এলিফ্যান্ট রোড শাখা ঢাকা।

সার্বিক যোগাযোগে : রুবেল খান ০১৭১১৪৪৮৪২৬ / তারেক : ০১৮১৯৮৪৪৬৮৮

সূত্র: CZS98 BATCH FRIENDS

কুমিল্লা জিলা স্কুল-৯৮ ব্যাচের বন্ধুদের উদ্যোগে বাচ্চাদের নিয়ে অনলাইন চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

 

স্টাফ রিপোর্টার:

CZS’98 BATCHFRIENDS (কুমিল্লা জিলা স্কুল-৯৮ ব্যাচের বন্ধুরা) ফেইসবুক পেইজের উদ্যোগে করোনার মহামারীতে বাচ্চাদের নিয়ে একটি জাতীয় মানের অনলাইন চিত্রাঙ্কন প্রতিযোগিতা-২০২০ অনুষ্ঠিত হয়েছে।

“CZS98 BATCH FRIENDS” এর এডমিন ও মডারেটরসহ সকল বন্ধুদের উদ্যোগে  এটি অনুষ্ঠিত হয়। এ প্রতিযোগিতা আয়োজনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন রুবেল খান, রাকিব আহাম্মেদ, শাকিল কবির, কিউ এইচ এম ওয়াহিদুজ্জামান রাজন, চৌধুরী তারেক, শাফায়েত জেসন, ছোটন শাফায়েত, রাজিবুর রহমান হান্নান প্রমুখ।

OUR CHILDREN ARE OUR CZS98 FAMILY স্লোগানকে সামনে রেখে আমরা CZS’98 BATCH FRIENDS গত ১৪ই জুন থেকে ১৮ ই জুন  পর্যন্ত এ প্রতিযোগিতার আয়োজন করে । 

এ প্রতিযোগিতার উদ্যোক্তোরা জানান, এই বিশ্বব্যাপী করোনার মহামারীর মধ্যে আমাদের বাচ্চারা ঘর বসে থাকতে থাকতে তাদের জীবন হয়ে উঠে এক বিভিষীকাময়। ঘর থেকে বের হয়ে খেলাধূলা ও কোথাও ঘুরতে বেড়াতে পারছেনা, তাদের জীবন হয়ে উঠেছে একঘেয়েমী। তাই সৃজনশীল উদীয়মান এই শিশুদের কথা চিন্তা করেই CZS98 BATCH FRIENDS এই ওনলাইন ভিত্তিক চিত্রাঙ্কন প্রতিযোগিতার করার উদ্যোগ নেয়া হয়।

এ ই প্রতিযোগিতায় জুরি বোর্ডে (বিচারক প্যানেলে) ছিলেন  ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের অংকন ও চিত্রায়ণ বিভাগের বিভাগীয় চেয়ারম্যান ও অধ্যাপক বাংলাদেশের বিশিষ্ট চিত্রশিল্পী শিশির ভট্টাচার্য্য,  ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের  মৃৎশিল্প বিভাগের বিভাগীয় চেয়ারম্যান ও সহযোগী অধ্যাপক বিশিষ্ট মৃৎশিল্পী দেবাশীষ পাল ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের অংকন ও চিত্রায়ণ বিভাগের সহকারী অধ্যাপক চিত্রশিল্পী কামাল উদ্দিন ।

শিশুদের এই চিত্রাঙ্কন প্রতিযোগীতায় অংশগ্রহণ করে মোট ৪৩ জন প্রতিযোগী। প্রতিটি শিশু শিল্পীই তাদের নিজস্ব চিন্তা চেতনার বহিঃপ্রকাশ ঘটিয়েছে তাদের চিত্রকর্মে। এই ৪৩ জন শিশু শিল্পীদের চিত্রকর্মের মধ্যে মোট তিন বিভাগ থেকে ১০ জন শিশু শিল্পীকে এবং এই ১০ শিশু শিল্পীর মধ্যে একজনকে “গ্র্যান্ড এ্যাওয়ার্ড” পদবীতে নির্বাচন করেন বাংলাদেশের জাতীয় চিত্রশিল্পীরা।

প্রতিযোগীতায় বিজয়ীদের নাম:

গ্র্যান্ড এ্যাওয়ার্ড  অর্জন করেছেন খ বিভাগ থেকে  হাফসা হোসাইন।

(ক – বিভাগ) বিষয় – “উন্মুক্ত” :
এ বিভাগে যুগ্মভাবে প্রথম স্থান অধিকার করেছেন  ওয়াসী নাজমুল ভূঁইয়া ফিহা ও  আইফনিন লায়লা শিজা ।  দ্বিতীয় স্থান অধিকার করেছেন  মিফতাহুর রহমান ও তৃতীয় হয়েছেন মোঃ আরিয়ান হায়দার ।

(খ- বিভাগ) গ্রাম বাংলা ও প্রকৃতি:

এ বিভাগে  প্রথম হয়েছেন  হাফসা হোসাইন, দ্বিতীয় হয়েছেন  মায়িদা আলম খান ও তৃতীয় হয়েছেন নাবীহা তাহসীন ।

(গ -বিভাগ) বিষয় – করোনা ও তার পরিস্থিতি:
এ বিভাগে প্রথম হয়েছেন  শাফিনাজ শাহরিন মানিতা , দ্বিতীয় হয়েছেন আনিসা তাসনিম ইমাম ও
তৃতীয় হয়েছেন  জান্নাতুল সুমাইয়া নাহার মৌ ।

প্রতিযোগী ৪৩ জন হলেন:
(২ থেকে ৬ বছর বয়সী ) ওয়াসী নাজমুল ভূঁইয়া ফিহা, তাহমিদ হাসান ইমাম, আনুশি জে তাজওয়ার, মোঃ নুজাইফ হায়দার মানাফ, মোঃ আরিয়ান হায়দার, মেহরিশ নাজাফ, মিফতাহুর রহমান, মোঃ নুরাইজ হায়দার মিশরাক, মোঃ জবাদে আহমেদ, মোঃ সাজ্জাদুল আরিফিন, আমিনা বিনত আশাদ আইফনিন লায়লা শিজা।

(৭ থেকে ১০ বছর বয়সী ) ওয়াফী বিনতে নাজমুল, আবু হুরাইরাহ, ওয়াজীহা ফোরকান জিহা, মোঃ রেজওয়ানুল হক সাইফ, উন্মে খায়রুল আদিবা, আব্দুল্লাহ আল ওয়াসির, জান্নাতুল হাফসা নাহার মুন, নাজিয়া খন্দকার রাহা, তাহিরা খন্দকার হাফসা, তাজ আল দ্বীন চৌধুরী, জান্নাতুল সুমাইয়া নাহার মৌ, শারাফ হাসান আদিয়ান, রশ্মিয়া চৌধুরী মোঃ জাওয়াদ আজমাঈন, জান্নাতুল তালহা নাহার মাইমুনা, আরিয়া মুসসারাত, মাইদা আলম খান, বেদত্রয়ী ত্রিধারা দেবনাথ, নুসাইবা নাইম, হাফসা হোসাইন, নাবীহা তাহসীন, ফারিসা সিদ্দিকা, ফৌজিয়া আক্তার ।

(১১থেকে ১৫ বছর বয়সী ) শাফিনাজ শাহরিন মানিতা, জুলিয়া আফরিন, রওজাতুন মিম নওমি, জান্নাতুল সুমাইয়া নাহার মৌ, আনিসা তাসনিম ইমাম, ফারসিদ রহমান, খালিদ হোসাইন, হাসিবুল মুনতাসির।

প্রতিযোগিতায় অংশগ্রহণ করা শিশু শিল্পীদের আঁকা পেইন্টিং দেখে বিচারকদের জুরি বোর্ডের  দেশবরণ্য চিত্রশিল্পী শিশির ভট্টাচার্য্য, মৃৎশিল্পী দেবাশীষ পাল ও চিত্রশিল্পী কামাল উদ্দিন অত্যন্ত আনন্দিত ও পুলকিত।