Tag Archives: কুমিল্লা -৭ (চান্দিনা) আসনে এমপি আশরাফের পক্ষে নৌকা প্রতিক গ্রহণ করলেন টিটু

কুমিল্লা-৭ (চান্দিনা) আসনে আ’লীগের প্রার্থী আলী আশরাফ বিজয়ী

 

শরীফুল ইসলাম,চান্দিনাঃ

কুমিল্লা-৭ (চান্দিনা) আসনে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন আ’লীগের প্রার্থী সাবেক ডেপুটি স্পিকার অধ্যাপক মো. আলী আশরাফ। এ নিয়ে তিনি পঞ্চম বারের মতো জাতীয় সংসদের সদস্য হিসেবে নির্বাচিত হলেন।

স্থানীয় সূত্রমতে, ৮৩টি কেন্দ্রের মধ্যে ৮২টি কেন্দ্রের ফলাফলে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত প্রার্থী নৌকা প্রতীকে ১ লাখ ৮৪ হাজার ৯০১ ভোট পেয়ে বেসরকারিভাবে সংসদ সদস্য নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ২০ দলীয় জোট প্রার্থী ধানের শীষ প্রতীকে এলডিপি মহাসচিব ড. রেদোয়ান আহমেদ ১৫ হাজার ৭৪৭ ভোট পেয়েছেন। একটি কেন্দ্র সংঘর্ষের জন্য স্থগিত রয়েছে। চান্দিনা আসনে মোট ভোটার ২ লাখ ৫৪ হাজার ৫১৫ জন।

রাত ৮টায় সহকারি রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এসএম জাকারিয়া এ ফলাফল নিশ্চিত করেন।

উল্লেখ্য যে, অধ্যাপক মো. আলী আশরাফ এমপি এর আগে ১৯৭৩ সালে প্রথম বার, ১৯৯৬ সালে দ্বিতীয়বার, ২০০৮ সালে তৃতীয়, ২০১৪ সালে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চতুর্থবার নির্বাচিত হন। আর ২০১৮ সালের ৩০ ডিসেম্বর পঞ্চমবারের মত নির্বাচিত হলেন।

কুমিল্লা -৭ (চান্দিনা) আসনে এমপি আশরাফের পক্ষে নৌকা প্রতিক গ্রহণ করলেন টিটু

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লা ৭ (চান্দিনা) আসনে বাংলাদেশ জাতীয় সংসদের সাবেক ডেপুটি স্পিকার আলহাজ্ব অধ্যাপক মো.আলী আশরাফ এমপির পক্ষে নির্বাচনী প্রতিক গ্রহণ করেছেন  তারঁই ছেলে এফবিসিসিআইয়ের সহ-সভাপতি ও কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মুনতাকিম আশরাফ টিটু।

সোমবার (১০ ডিসেম্বর)  দুপুরে কুমিল্লা জেলা রির্টানিং কর্মকর্তার কার্যালয় থেকে নৌকা প্রতিক গ্রহণ করেন মুনতাকিম আশরাফ টিটু।

এ সময় চান্দিনা পৌর মেয়র মফিজুল ইসলামসহ আ’লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।