Tag Archives: গ্রেফতার ১

কুমিল্লায় র‌্যাব-১১ এর পৃথক দুই অভিযানে ৪৮ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ১

স্টাফ রিপোর্টার:

কুমিল্লায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১১ এর পৃথক দুটি মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার এবং এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।

র‌্যাব সূত্রে জানা যায়, গত ২৭ জানুয়ারি ২০২৬ ইং তারিখ রাতে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানাধীন গোয়ালগাঁও এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় অভিযানস্থল থেকে পরিত্যক্ত অবস্থায় ৪২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

এরপর পৃথক আরেকটি অভিযানে বুধবার (২৮ জানুয়ারি) সকালে র‌্যাব-১১, সিপিসি-২ এর বিশেষ দল কুমিল্লা জেলার কোতোয়ালী মডেল থানাধীন দূর্গাপুর উত্তর ইউনিয়নের শংকরপুর এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে মোঃ আব্দুর রহমান রনি (২৬) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এ সময় তার হেফাজত থেকে ৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত আব্দুর রহমান রনি ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ থানার সুভাড্ডা গ্রামের মোঃ দুলালের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে কুমিল্লা ও ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে পাইকারি ও খুচরা দামে সরবরাহ করে আসছিলেন।

র‌্যাব-১১ জানায়, মাদকদ্রব্যের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে ধারাবাহিক অভিযানের অংশ হিসেবেই এসব অভিযান পরিচালনা করা হয়েছে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

কুমিল্লায় জেলা গোয়েন্দা পুলিশের

কুমিল্লায় জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে বিদেশী পিস্তলসহ গ্রেফতার ১

কুমিল্লায় জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে বিদেশী পিস্তলসহ গ্রেফতার ১

শাহ ইমরান:

কুমিল্লায় জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে বিদেশী পিস্তলসহ এক যুবককে গ্রেফতার করা হয়েছে। এই সময় তার কাছ থেকে একটি ম্যাগাজিনসহ ৮ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার গভীর রাতে দাউদকান্দি উপজেলার চারিপাড়া চৌমুনী বাজারের সরকার মার্কেট নামক স্থান থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: সাজ্জাদ করিম খান।

গ্রেফতারকৃত নূর মোহাম্মদ (৪০) দাউদকান্দি উপজেলার চারিপাড়া এলাকার মৃত মোফাজ্জর আলীর ছেলে।

পুলিশ জানায়, দাউদকান্দি উপজেলার চারিপাড়া এলাকার সরকার মার্কেটের সরকার কসমেটিক্স ও রেন্ট কার নামক দোকানের মালিক নূর মোহাম্মদের কাছে একটি বিদেশি পিস্তল আছে এমন তথ্যের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল উপ পুলিশ পরিদর্শক নিংওয়াই মারমার নেতৃত্বে অভিযান পরিচালনা করে। এই সময় অস্ত্রসহ নূর মোহাম্মদকে গ্রেফতার করে পুলিশ।

কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: সাজ্জাদ করিম খান বলেন, গোপন তথ্যের ভিত্তিতে খবর পেয়ে আমরা তাকে অস্ত্রসহ গ্রেফতার করি। আসামীর বিরুদ্ধে পূর্বের কোনো মামলা নেই। ইতিমধ্যেই আইনী প্রক্রিয়া শেষে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

মুরাদনগরে বোনকে মারধরের প্রতিবাদ করায় প্রতিবন্ধি ভাইকে পিটিয়ে হত্যা, গ্রেফতার ১

 

মাহবুব আলম আরিফ, মুরাদনগরঃ

কুমিল্লার মুরাদনগরে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা মামলার এজাহার নামীয় এক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার বিকেলে চট্টগ্রামের বাকলিয়া থানার এছাকের ব্রীজ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

আটককৃত আসামী ইকবাল হোসেন (২৬) উপজেলার যাত্রাপুর ইউনিয়নের মোচাগড়া গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।

জানা যায়, উপজেলার মোচাগড়া গ্রামে গাছ থেকে আম পারাকে কেন্দ্র করে বোনকে মারধরের প্রতিবাদ করায় প্রতিবন্ধি যুবককে পিটিয়ে হত্যা মামলার দুই নং এজাহার নামীয় আসামী ইকবাল হোসেন চট্টগ্রামে অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই বোরহান উদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ চট্টগ্রামের বাকলিয়া থানার এছাকের ব্রীজ এলাকায় অভিযান চালিয়ে পলাতক আসামী ইকবালকে গ্রেফতার করতে সক্ষম হয়।

মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল বারী ইবনে জলিল বলেন, ঘটনার দুদিন পর নিহতের ভগ্নিপতি মো: ফারুক বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলা দায়ের পর ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারে বিভিন্নস্থানে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। আমরা একজনকে আটক করতে সক্ষম হয়েছি। আটককৃত আসামীকে বৃহস্পতিবার দুপুরে বিজ্ঞ আদালতে হাজির করা হবে।

উল্লেখ্য, ঈদের পরদিন রবিবার মুরাদনগর উপজেলার মোচাগড়া গ্রামের দড়িপাড়া এলাকায় গাছথেকে আমপারাকে কেন্দ্রকরে আরিফ নামের এক কিশোর অরুনা বেগমকে মারধর করে। বোনকে মারধর করায় তার প্রতিবন্ধি ভাই সেলিম প্রতিবাদ করে। এসময় আরিফ ও ইকবালসহ ৫/৭ জনের একদল বখাটেরা সেলিমকে ব্যাপক মারধর করে আহত করে। ঘটনার পর সেলিম মিয়াকে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার দুদিন পর আহত অরুনা বেগমের স্বামী মোঃ ফারুক বাদী হয়ে মুরাদনগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

স্কুল ব্যাগে চার কেজি গাঁজা, গ্রেফতার ১

নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর সোনাইমুড়ীতে চার গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃত মো.আবুল বাশার (৫৫) কুমিল্লা জেলার সদর উপজেলার পশ্চিম জুরিকরন ইউনিয়নের বাটপাড়া গ্রামের জব্বার মিয়ার বাড়ির মৃত মো.আব্দুল জব্বারের ছেলে।

শুক্রবার (৪ নভেম্বর) সকালে গ্রেফতারকৃত আসামিকে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে। এর আগে, গতকাল বৃহস্পতিবার রাত পৌনে ৯টার দিকে উপজেলার সোনাইমুড়ী পৌরসভার ৮নম্বর ওয়ার্ডের বিজয়নগর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করনে। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মাদক কারবারি বাশার কে আটক করা হয়। পরে তার সাথে থাকা স্কুল ব্যাগ তল্লাশি করে চার কেজি গাঁজা জব্দ করা হয়। জব্দকৃত গাঁজার মূল্য ১লক্ষ ২০ হাজার টাকা। এ ঘটনায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। ওই মামলায় আসামিকে বিচারিক আদালতে সোপর্দ করা হবে।

নোয়াখালীতে চকলেটের প্রলোভনে বাক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, গ্রেফতার ১

 

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর কবিরহাট উপজেলায় চকলেটের প্রলোভনে প্রতিবন্ধী কিশোরীকে (১৪) ধর্ষণের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (২৫ সেপ্টম্বর) ভুক্তভোগী কিশোরীর পিতা বাদী হয়ে নারীও শিশু নির্যাতন দমন আইনে কবিরহাট থানায় এ মামলা দায়ের করেন। এর আগে, গত শনিবার (১৭ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলার নবগ্রামে এ ঘটনা ঘটে।

গ্রেফতারকৃত আসামির নাম বাহার উদ্দিন (৫৫) সে উপজেলার ধানসিড়ি ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের নবগ্রামের নুর ইসলামের ছেলে।

মামলার এজাহার ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, গত শনিবার ১৭ সেপ্টেম্বর বিকেল ৫টার দিকে একই এলাকার অভিযুক্ত বাহার উদ্দিন বাক প্রতিবন্ধী কিশোরীকে চকলেট খাওয়ানের প্রলোভন দেখিয়ে বাড়ির পাশে ঝোপের মধ্যে ধর্ষণ করে। ভিকটিম প্রতিবন্ধী হওয়ায় কোন শৌরচিৎকার করতে পারেনি। ধর্ষণ শেষে ধর্ষক ঝোপের আড়াল থেকে বের হওয়ার সময় ২-৩জন লোক দেখে ঘটনাস্থলে গিয়ে দেখে ভিকটিম শুয়ে আছে। পরে ভিকটিম জঙ্গলে শুয়ে থাকার কারণ জিজ্ঞাসা করলে সে ইশারায় জানায় চকলেট খাইয়ে জঙ্গলে নিয়ে তার পরিহিত পায়জামা খুলে তাকে ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে।

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শনিবার রাতে ধর্ষককে গ্রেফতার করে পুলিশ। পরে রোববার সকালে আসামিকে বিচারিক আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয়।

সাবেক ছাত্রলীগ নেতাকে মারধরের ভিডিও ভাইরাল, গ্রেফতার ১

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর বেগমগঞ্জে নোয়াখালী জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি হুমায়ুন কবিরকে (৪৫) রাস্তায় ফেলে প্রকাশ্যে মারধরের একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ।

সোমবার (৫ সেপ্টেম্বর) বিকেলে ভুক্তভোগী হুমায়ুন কবির বাদী হয়ে ৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও পাঁচ থেকে ছয়জনকে আসামি করে ওই মামলাটি দায়ের করেন। পরে সন্ধ্যায় অভিযান চালিয়ে এজাহারনামীয় ৫ নম্বর আসামি মো. ফাহাদকে (৩৪) গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতার ফাহাদ চৌমুহনী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের করিমপুর এলাকার মো. খোরশেদ আলমের ছেলে।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। সেই সঙ্গে মামলার অপর আসামিদের গ্রেফতারেও পুলিশের অভিযান চলছে বলেও জানিয়েছেন তিনি।

খোঁজ নিয়ে জানা যায়, হুমায়ুন বাড়ি নির্মাণ কাজের জন্য চৌমুহনী বাজারের ডিবি রোডে রড কিনতে গেলে মনির মুহুরীর নেতৃত্বে যুবলীগ নামধারী অনুপ্রবেশকারী সন্ত্রাসী ফাহাদ, শাহাদাত, রায়হান ও সোহান সহ ১০-১২ জন তাকে পিটিয়ে মাথায় আঘাত ও শরীরের বিভিন্ন স্থানে জখম করে। ছাত্রলীগের সাবেক এই নেতা (হুমায়ুন করিব) বাড়ি নির্মাণ কাজ করতে গেলে হামলাকারীরা তিন লক্ষ টাকা চাঁদা দাবি করে। চাঁদা না দেওয়ায় ক্ষিপ্ত হয়ে সন্ত্রাসীরা হামলা করেছে বলে জানান। গুরুত্বর অবস্থায় তাকে স্থানীয়রা উদ্ধার করে ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করে। এরা সবাই দেলোয়ার বাহিনীর সদস্য বলেও তারা অভিযোগ করেন।

জেলা যুবলীগের আহবায়ক ইমন ভট্ট বলেন, হুমায়ুন কবির দলের দুঃসময়ে চৌমুহনী পৌর ছাত্রলীগের সভাপতি ছিলো। জেলা ছাত্রলীগের সহ সভাপতি ছিলো। বিরোধী দলের আমলে রাজনীতি করেছে। বিএনপির আমলেও নির্যাতিত হয়েছে, দুঃখ্যজনক হলো ক্ষমতার আমলে বারে বারে সে নির্যাতিত হচ্ছে। এখন আমাদের জেলা পর্যায়ের সিনিয়র নেতৃবৃন্দ আছেন, এমপি, জেলা পরিষদ চেয়ারম্যান ও যুবলীগের স্থানীয় নেতারা আছেন, ওনারা নিশ্চয়ই একটা ব্যবস্থা নেবেন।

বেগমগঞ্জ থেকে অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, গ্রেফতার ১

 

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর বেগমগঞ্জ থেকে অপহৃত অষ্টম শ্রেণির স্কুলছাত্রীকে (১৬) উদ্ধার করে অপহরণকারী মো. আলাউদ্দিন আলোকে (২২) গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব।

গ্রেফতারকৃত আলাউদ্দিন উপজেলার করিমপুর মনু বেপারী বাড়ির দ্বীন মোহাম্মদের ছেলে।

বৃহস্পতিবার (১৯ মে) রাত পৌনে ৯টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-১১ এর নোয়াখালী ক্যাম্পের কোম্পানী কমান্ডার খন্দকার মো. শামীম হোসেন বলেন, বুধবার ১৮ মে দিবাগত রাত সোয়া ৮টার দিকে নোয়াখালী জেলার বেগমগঞ্জের করিমপুর মনু বেপারী বাড়ি থেকে অপহরণকারী আলোকে গ্রেফতার করা করে অপহৃত স্কুলছাত্রীকে উদ্ধার করে তার বাবা-মায়ের জিম্মায় দেয়া হয়েছে।

ওই প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৬ মে দুপুরে অপহৃত অষ্টম শ্রেণির ছাত্রী ক্লাস শেষে বাসায় ফেরার সময় লক্ষ্মীপুর জেলার সদর থানাধীন প্রাইমারি ট্রেনিং ইনিস্টিটিউটের উত্তর পাশের উচ্চ মাধ্যমিক জেলা শিক্ষা অফিসের সামনে পৌঁছলে মো. আলাউদ্দিন (২২) ও তার সহযোগী মো. সালাউদ্দিন (৩০) তাকে বিবাহের প্রলোভন দেখিয়ে অপহরণ করে নেয়। এ ঘটনায় স্কুলছাত্রীর মা বাদী হয়ে গত ১৮ মে লক্ষ্মীপুর সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করে।

র‌্যাব-১১ এর নোয়াখালী ক্যাম্পের কোম্পানী কমান্ডার আরো জানায়, গ্রেফতার আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য লক্ষীপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

ভোট দিতে যাওয়ার পথে গৃহবধূকে ধর্ষণ, গ্রেফতার ১

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর চাটখিল হয়ে পাশের লক্ষীপুর জেলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ভোট দিতে যাওয়ার পথে এক গৃহবধূকে (২৬) ধর্ষণের ঘটনায় পুলিশ অভিযুক্ত আসামিকে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃত মো. গোলাম সরোয়ার (২৮) চাটখিল উপজেলার ইটপুকুরিয়া গ্রামের পাটোয়ারী বাড়ির মৃত ছালেহ আহম্মদের ছেলে।

শনিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে গ্রেফতারকৃত আসামিকে নোয়াখালী চীফ জুড়িশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। এর আগে শুক্রবার ভোর রাতে নারায়ণগঞ্জ জেলার বন্দর থানার দামঘর ইউনিয়নের ইস্পাহানী ফকিরবাড়ী এলাকা থেকে বন্দর থানা পুলিশের সহায়তায় চাটখিল থানার পুলিশ তাকে গ্রেফতার করে।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি আরো জানান, গ্রেফতার আসামিকে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, গত ২৬ ডিসেম্বর নোয়াখালীর চাটখিল উপজেলা থেকে পার্শ্ববর্তী লক্ষ্মীপুর জেলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ভোট দিতে যাওয়ার পথে ওই গৃহবধূ (২৬) ধর্ষণের শিকার হয়। এ ঘটনায় ২৮ ডিসেম্বর ভুক্তভোগী গৃহবধূ চাটখিল থানায় নারী ও শিশু নির্যাতন ধমন আইনে মামলা দায়ের করেন।

স্থানীয় সূত্র জানা যায়, ওই দিন রোববার ৪র্থ ধাপে ইউপি নির্বাচনে পাশের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জের জয়পুর ইউনিয়নের বিনোদপুর আশ্রয়ন কেন্দ্রে ভোট দেয়ার জন্য সকালে ওই গৃহবধূ তার দুই বছর বয়সী কন্যা সন্তানকে সাথে নিয়ে পায়ে হেঁটে যাচ্ছিলেন। পথে চাটখিলের খিলপাড়া ইউনিয়নের ইটপুকুরিয়া পাটোয়ারী বাড়ির রিকশাচালক সরোয়ার হোসেন (২৮) তাকে ভোট কেন্দ্রে নিয়ে যাবেন বলে রিকশায় উঠতে বলেন। গৃহবধূ রিকশায় উঠলে তাকে গোবিন্দপুর গ্রামের সামার বাড়ির সামনে রাস্তার পাশে একটি খালি ভিটিতে নির্জন স্থানে নিয়ে ওই রিকশাচালক তাকে ধর্ষণ করেন। এ সময় গৃহবধূর চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে ধর্ষক পালিয়ে যান।

আশ্রয়ন প্রকল্পের টয়লেট ব্যবহার নিয়ে গৃহবধূকে কুপিয়ে হত্যা, গ্রেফতার ১

 

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়াতে তুচ্ছ ঘটনার জের ধরে এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করা হয়েছে।

বুধবার (১০ নভেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার চানন্দী ইউনিয়ন থেকে হত্যাকারীকে গ্রেফতার করে পুলিশ।

নিহত শেফালী বেগম (২৮) উপজেলার চানন্দী ইউনিয়নের ধানসিঁড়ি আশ্রয়ন প্রকল্পের মো.ইউসুফের স্ত্রী।

গ্রেফতারকৃত আবুল কালাম (৫০) উপজেলার চানন্দী ইউনিয়নের ধানসিঁড়ি আশ্রয়ন প্রকল্পের মৃত নবাব হোসেনের ছেলে।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আনোয়ারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গত ৯ নভেম্বর সকাল ৭টার দিকে উপজেলার চানন্দী ইউনিয়নের ধানসিঁড়ি আশ্রয়ন প্রকল্পের শেফালী বেগমের (২৮) সাথে একই আশ্রয়ন কেন্দ্রের মো. আবুল কালামের (৫০) সাথে গাছ কাটা ও টয়লেট ব্যবহার নিয়ে কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এ সময় আবুল কালাম উত্তোজিত হয়ে দা দিয়া শেফালী বেগমকে পেটে ও বাম হাতে কুপিয়ে গুরুতর জখম করে। পরবর্তীতে শেফালী বেগমকে গুরুত্বর আহত অবস্থায় নোয়াখালী প্রাইম হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে প্রেরণ করে। সেখান থেকে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়ার পথে মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে শেফালী বেগম মারা যায়।

ওসি আনোয়ারুল ইসলাম বলেন, ঘটনার পর হত্যাকারী আবুল কালাম গা ঢাকা দেয়। পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেফতার করে। আসামির স্বীকারোক্তি মতে হত্যাকান্ডে ব্যবহৃত দা জব্দ করা হয়। এ ঘটনায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। আগামিকাল বৃহস্পতিবার সকালে গ্রেফতারকৃত আসামিকে ওই মামলায় গ্রেফতার দেখিয়ে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।

চান্দিনার বাড়েরা ইউপি মেম্বারসহ ৫ জনের বিরুদ্ধে মামলা, গ্রেফতার ১

শরীফুল ইসলাম, চান্দিনাঃ

কুমিল্লার চান্দিনা উপজেলার বাড়েরা ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ড মেম্বার মো. আবদুল মতিনসহ ৫ জনের বিরুদ্ধে মামলা হয়। মঙ্গলবার (১৩ অক্টোবর) ওই ওয়ার্ডের বাসিন্দা মো. মনিরুল ইসলাম এর স্ত্রী আয়েশা বেগম বাদি হয়ে ইউপি মেম্বারকে প্রধান আসামী করে চান্দিনা থানায় ওই মামলা দায়ের করেন।

মামলার অপর আসামীরা হলো- বাড়েরা গ্রামের মৃত আব্দুল কাদেরের ছেলে আবুল হোসেন, আবুল হোসেনের ছেলে মজিবুর রহমান, স্ত্রী ফিরোজা বেগম, ও মৃত রমিজ উদ্দিনের ছেলে মনির হোসেন।

চান্দিনা থানা পুলিশ অভিযান চালিয়ে মৃত আব্দুল কাদেরের ছেলে আবুল হোসেন (৪৫) কে গ্রেফতার করে। ইউপি মেম্বার মো. আবদুল মতিনসহ অপর আসামীরা পলাতক রয়েছে।

মামলার বাদি আয়েশা বেগম জানান, তার দেবর আবুল হোসেন এর সাথে দীর্ঘদিন ধরে তাদের জমি সংক্রান্ত বিরোধ রয়েছে। রবিবার (১১ অক্টোবর) বিকালে আবুল হোসেন লোকজন নিয়ে তাদের ক্রয়ক্রিত বসত ভিটি দখলের জন্য অবৈধভাবে বেড়া দিয়েছিলো। তার স্বামী ও ছেলেরা এসময় আবুল হোসেনকে বাঁধা দিলে ইউপি মেম্বার মো. আবদুল মতিন এর নেতৃত্বে সশস্ত্র সন্ত্রাসীরা তাদের উপর হামলা করে। এসময় তারা রড, কুড়াল ও লাঠি দিয়ে তার স্বামী ও ২ ছেলেকে এলোপাথারি মারধর করে। এতে তার স্বামী মো. মনিরুল ইসলাম গুরুতর আহত হয়।

মামলার এজাহারে উল্লেখ করা হয়- আসামীরা তাদের বসত ঘরে হামলা চালিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি করে এবং একটি স্বর্ণের চেইন, একটি মোবাইল সেট ও নগদ ১লাখ ৫ হাজার টাকা লুট করে নেয়।

এ বিষয়ে জানতে মো. আবদুল মতিন মেম্বার এর ব্যক্তিগত মোবাইলে একাধিকবার কল করেও তার সাথে কথা বলা সম্ভব হয়নি।

এব্যাপারে বাড়েরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. খোরশেদ আলম জানান, জমি সংক্রান্ত বিরোধের কারণেই ওই মারামারি হয়েছে। আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। স্থানীয়ভাবে মিমাংশার চেষ্টা করেও লাভ হয়নি।

এব্যাপারে চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসউদ্দিন মোহাম্মদ ইলিয়াছ জানান, মামলার এজাহারভুক্ত একজন আসামীকে গ্রেফতার করা হয়েছে। অপর আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।