Tag Archives: চৌদ্দগ্রামে স্কুলছাত্রী ধর্ষনের ঘটনায় মামলা

চৌদ্দগ্রামে স্কুলছাত্রীকে ফেসবুকে উত্ত্যক্ত, খুলনা থেকে যুবক গ্রেফতার

 

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম :

কুমিল্লার চৌদ্দগ্রামে ফেসবুক মেসেঞ্জারে স্কুলছাত্রীকে উত্ত্যক্তের অভিযোগে শেখ আল হেকমত কামরান (২৭) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (১১ আগস্ট) ভোরে খুলনার খানজাহান আলী উপজেলার শিরোমণি উত্তরপাড়া থেকে তাকে গ্রেফতার করা হয়। সে ওই এলাকার আবদুল কুদ্দুসের ছেলে। বুধবার দুপুরে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, উপজেলার কনকাপৈত ইউনিয়নের একটি স্কুলের দশম শ্রেণির ছাত্রীকে ফেসবুক মেসেঞ্জারে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করে আসছিল শেখ আল হেকমত কামরান। এছাড়া আরেক সামাজিক যোগাযোগ মাধ্যম ইমোতে ভু্ক্েতাভোগী স্কুল ছাত্রীর বাবা, স্থানীয় চেয়ারম্যানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিদের ওই ছাত্রীর বিরুদ্ধে অশালীন ও কুরুচিপূর্ণ লেখা পাঠাতো।

তিনি আরও জানান, এ ঘটনায় সোমবার (৯ আগস্ট) ভুক্তভোগীর বাবা চৌদ্দগ্রাম থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে শেখ হেকমত কামরানের বিরুদ্ধে মামলা করেন। প্রযুক্তি ব্যবহার করে অভিযুক্ত কামরানকে খুলনায় তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।

চৌদ্দগ্রামে স্কুলছাত্রী ধর্ষণের অভিযোগে যুবক কারাগারে

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার চৌদ্দগ্রামে পনের বছর বয়সী এক স্কুল ছাত্রী ধর্ষণের দায়ে আবু তাহের চৌধুরী(২১) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে কুমিল্লা কারাগারে পাঠানো হয়েছে। গ্রেফতারকৃত যুবক আবু তাহের উপজেলার বাতিসা ইউনিয়নের লুদিয়ারা গ্রামের এবাদ উল্লাহ চৌধুরীর পুত্র। সে পেশায় একজন সিএনজি চালিত অটোরিকশা চালক। তথ্যটি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জন চাকমা।

তিনি জানান, স্থানীয় একটি শিক্ষা প্রতিষ্ঠানের ৮ম শ্রেণির ছাত্রীর সাথে অটো রিকশা চালক আবু তাহেরের প্রেমের সম্পর্ক ছিল। এর সুত্র ধরে গত ৩০ জুলাই বিকাল ৪টা থেকে দু’জনে অটোরিকশা নিয়ে ঘুরাঘুরি করে। এক পর্যায়ে রাত ১০টার দিকে তাকে ধর্ষণ শেষে বাড়িতে দিয়ে যায় আবু তাহের। পরবর্তীতে বিষয়টি জানাজানি হলে স্কুল ছাত্রীর বাবা বাদি হয়ে ১ আগস্ট রাতে থানায় ধর্ষণ মামলা দায়ের করেন। পরে রাতেই এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত আবু তাহের চৌধুরীকে গ্রেফতার করা হয়।

চৌদ্দগ্রামে স্কুলছাত্রী ধর্ষনের ঘটনায় মামলা

স্টাফ রিপোর্টার :

কুমিল্লার চৌদ্দগ্রামে তেঁতুলের প্রলোভন দেখিয়ে তাওহীদা ইসলাম ইলমা নামের নয় বছর বয়সী এক শিশু শিক্ষার্থীকে ধর্ষণের পর হত্যার ঘটনায় আটককৃত মোহাম্মদ আলী বাপ্পির বিরুদ্ধে মামলা করা হয়েছে।

শনিবার রাতে মামলাটি করেন হত্যার শিকার ইলমার বাবা ফল ব্যবসায়ী দেলোয়ার হোসেন। বাপ্পি উপজেলা শ্রীপুর ইউনিয়নের গজারিয়া গ্রামের মোঃ জাকারিয়ার ছেলে।

মামলা সুত্রে জানা গেছে, গজারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী একই গ্রামের তাওহীদা ইসলাম ইলমা শুক্রবার বিকেলে পাশের বাড়ির মোহাম্মদ আলীর বাড়িতে তেতুল খেতে যায়।

এসময় বাপ্পি ইলমাকে জোরপূর্বক তার ঘরে নিয়ে চৌকির উপর তুলে মুখে ও গলায় ওড়না পেছিয়ে ধর্ষণ করে। এতে ইলমা অজ্ঞান হয়ে পড়ে। বারবার চেষ্টার পরও ইলমা দাঁড়াতে না পারায় ঘটনা আড়াল করতে বাপ্পি তার ঘাড় মটকিয়ে হত্যা নিশ্চিত করে কাঁথা মোড়িয়ে লাশ চৌকির নিচে লুকিয়ে রাখে।

তার ব্যবহৃত জুতা ও জামাকাপড় কেটে পুঁতে রাখে। সন্ধ্যায় আত্মীয় স্বজনরা ইলমাকে খোঁজাখুজি করার উদ্দেশ্যে মাইকিংয়ের সিদ্ধান্ত নেয়। এতে বাপ্পি কৌশলে মাইকিংয়ের অটোরিকশা চালায়।

পরদিন শনিবার সকালে বাপ্পির বাড়ি সংলগ্ন খালে ভেসে ওঠা লাশটি দেখতে পায় মাসুকা বেগম। তার চিৎকারে আশ-পাশের লোকজন এগিয়ে আসে। পরে স্থানীয় লোকজন বাপ্পিকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে সে সত্যতা স্বীকার করে।

উত্তেজিত জনগণ ধর্ষক ও ঘাতক বাপ্পিকে আটক শেষে মারধর করে আহত করে। খরব পেয়ে পুলিশ লাশের সুরতহাল শেষে লাশ উদ্ধার ও ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে এবং ধর্ষক বাপ্পিকে আটক করে থানায় নেয়।

এদিকে ময়নাতদন্ত শেষে লাশটি স্বজনদের কাছে হস্তান্তর করলে নামাজে জানাযা শেষে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়। আদরের মেয়ে তাওহীদা ইসলাম ইলমাকে হারিয়ে তার মা হাছিনা বেগম বারবার মুর্ছা যাচ্ছেন। চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল্লাহ আল মাহফুজ বলেন, ধর্ষণ ও হত্যার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।