Tag Archives: বলিউডে আসছে কারিনা পুত্র তৈমুর!

বলিউডে আসছে কারিনা পুত্র তৈমুর!

বিনোদন ডেস্ক :

সাইফ আলি খান ও কারিনা কাপুর দম্পতির একমাত্র পুত্র তৈমুর। বয়স মাত্র দুই বছর। কিন্তু এখনই তার যে জনপ্রিয়তা তা যে কোনো সুপারস্টারকেও হার মানায়। দিনে দিনে সেই জনপ্রিয়তা যে বাড়ছে তা বলার অপেক্ষা রাখে না। তবে এবার তৈমুর ভক্তদের জন্য রয়েছে আরও একটি সুখবর।

ভারতীয় গণমাধ্যমের খবর, ২ বছরের ছোট্ট তৈমুর বলিউডে ডেবিউ করতে চলেছে। তাও আবার কারিনার ছবি দিয়েই। অভিনেত্রীর আগামী ছবি ‘গুজ নিউজ’ এ দেখা যাবে তৈমুরকে। একটি এন্টারটেইনমেন্ট পোর্টালে প্রকাশিত খবর ‘গুড নিউজ’ অনুসারে তৈমুরকে ১০ মিনিটের একটি দৃশ্যে কারিনা ও অক্ষয়ের সঙ্গে ছবিতে দেখা যাবে।

কিছুদিন আগে ‘গুড নিউজ’ ছবির সেটে তৈমুরকে নিয়ে গিয়েছিলেন কারিনা। সেখানে অভিনেত্রী কিয়ারা আডবাণীর সঙ্গে খেলতে দেখা গিয়েছিল ছোট্ট তৈমুরকে। ছোট্ট ‘টিম’-এর সঙ্গে দৌড়তে দৌড়তে ক্লান্ত হয়েছিলেন কিয়ারা। এখন বেশ বোঝা যাচ্ছে, ওই দিন শ্যুটিংয়ের জন্যই কারিনা তৈমুরকে সেখানে নিয়ে গিয়েছিলেন।