Tag Archives: মনোহরগঞ্জ উপজেলা ছাত্রলীগের নতুন কমিটিতে সভাপতি শামীম

মনোহরগঞ্জ উপজেলা ছাত্রলীগের ৭৩-তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

মো: আবুল খায়ের, মনোহরগঞ্জ:

কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলা ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে সোমবার (৪ জানুয়ারি) সকালে। উক্ত প্রতিষ্ঠা বার্ষিকীতে বিভিন্ন ইউনিয়ন ছাত্র লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে ঢোল তবলা বাজিয়ে মিছিল করে মনোহরগঞ্জ সরকারি স্কুল এন্ড কলেজ মাঠে এসে সংঘবদ্ধ হয়।

এরপর উপজেলা ছাত্রলীগের সভাপতি মো কামরুজ্জামান শামীম, ও সাধারণ সম্পাদক আমজাদ হোসেন বিপ্লব এর নেতৃত্বে র‍্যালিটি বাহির হয়ে মনোহরগঞ্জ উপজেলা গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিন করে উপজেলা চত্বরে এসে শেষ হয়। র‍্যালি শেষে কেক কাটার মাধ্যমে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন মনোহরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও কুমিল্লা জেলা পরিষদের সদস্য মো আবদুল কাইয়ূম চৌধুরী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য মো আমিরুল ইসলাম, উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক দেওয়ান জসিম উদ্দিন, উপজেলা আওয়ামী যুবলীগের কার্যনির্বাহী সদস্য মো কামাল হোসেন, ঝলম দক্ষিণ ইউপি চেয়ারম্যান জিয়াউর রহমান শাহীন জিয়া।

অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্র লীগের সিনিয়র সহ সভাপতি মো বেলায়েত হোসেন(ইকবাল), ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আবদুল্লা আল ফাহাদ রাজু, রবিউল মজুমদার বাবলু সাংগঠনিক সম্পাদক আবু জাহের, জহিরুল ইসলাম, ঝলম উত্তর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক আহ্বায়ক মো রাসেল চৌধুরী, খিলা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মো রফিকুল ইসলাম, নাথেরপেটুয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মো আবু নওশাদ, ঝলম (দঃ)ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ইরফাত হোসেন ইফু, বাইশাগাঁও ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শিমুল মজুমদার, সহ প্রত্যেক ইউনিয়ন ছাত্রলীগের নেতৃবৃন্দ।

মনোহরগঞ্জ উপজেলা ছাত্রলীগের নতুন কমিটিতে সভাপতি শামীম, সম্পাদক বিপ্লব

 

 

স্টাফ রিপোর্টার :

 

আগামী এক বছরের জন্য কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলা ছাত্রলীগের আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সভাপতি আবু তৈয়ব অপি ও সাধারণ সম্পাদক লোকমান হোসেন রুবেল আংশিক কমিটি অনুমোদন দেন। আগামী ১ মাসের মধ্যে নব নির্বাচিত সভাপতি এবং সাধারণ সম্পাদককে কমিটি পূনাঙ্গ করার নির্দেন দেন। নতুন কমিটিতে সভাপতি করা হয়েছে মনোহরগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক কামরুজ্জামান শামীম ও সাধারণ সম্পাদক করা হয়েছে উপজেলা ছাত্রলীগের সাবেক সহ সম্পাদক আমজাদ হোসেন বিপ্লব কে। নব নির্বাচিত সভাপতি কামরুজ্জামান শামীমের বাড়ি ঝলম দক্ষিণ ইউনিয়নের ঝলম গ্রামে এবং নব নির্বাচিত সাধারণ সম্পাদক আমজাদ হোসেন বিপ্লব এর বাড়ি মৈশাতুয়া ইউনিয়নের আশিরপাড় গ্রামে।

 

নব নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক জেলা কমিটির নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে। নব নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক জানান, আমরা মনোহরগঞ্জ উপজেলা ছাত্রলীগ আগামী দিনে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মো. তাজুল ইসলাম মহোদয়ের নেতৃত্বে  ঐক্যবদ্ধ ভাবে কাজ করবো।

এছাড়াও মাননীয় মন্ত্রী মহোদয়ের প্রত্যেকটি নির্দেশনা অক্ষরে অক্ষরে পালন করবো। সভাপতি ও সাধারণ সম্পাদক মন্ত্রী মহোদয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে।  তারা সকলের নিকট দোয়া কামনা করেছেন।