Tag Archives: মুরাদনগরে আদালতের নির্দেশে গৃহবধূর লাশ উত্তোলন

মুরাদনগরে আদালতের নির্দেশ অমান্য করে ৩’শ বছরের পুরনো রায় দিঘি কৌশলে ভরাট

 

মাহবুব আলম আরিফ, মুরাদনগরঃ

কুমিল্লার মুরাদনগরে এক সময় অসংখ্য ছোট-বড় পুকুর, দিঘি থাকলেও তার সিংহভাগই এখন ভরাট হয়ে গেছে, আর সেখানে নির্মাণ করা হয়েছে বাসাবাড়ি। অপরিকল্পিতভাবে ভারট করে নতুন নতুন আবাসীক এলাকা গড়ে তুলার ফলে এসব পুকুর-দিঘির নামগুলো শুধু টিকে আছে। উপজেলাজুড়ে বর্তমানে হাতেগোনা কয়েকটি পুরোন পুকুর-দিঘি বেঁচে থাকলেও সেগুলো দখল-দূষণে চরম ঝুঁকিতে রয়েছে।

এবারে কৌশলে প্রায় ১৬ একরের একটি ৩’শ বছরের পুরনো দিঘি গিলে খাওয়ার মিশনে নেমেছে উপজেলার নবীপুর পূর্ব ইউনিয়নের নগরপাড় এলাকার কয়েকজন বাসিন্দা।

এক ট্রাক ভাঙা ইট অথবা মাটি ফেলার পর চলে বিরতি। এক দিন পর আবারও এক ট্রাক ইট অথবা মাটি ফেলা হচ্ছে সেখানে। এভাবে কৌশলে দিঘিটি ভরাট করছে বলে স্থানীয় বাসিন্দা গোলাম মোস্তফা, নিতাইসহ বেশ কয়েক জনের বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেছে।

সরেজমিনে গিয়ে জানা যায়, প্রায় ৩’শ বছরের পুরনো এই দিঘিটি ১৫ একরের অধিক জায়গা নিয়ে স্ব-স্থানে ছিল। ২০১২ সালে দিঘির পরিবেশ রক্ষার্থে স্থানীয় বাসিন্দা মোহাম্মদ আলী আদালতে মামলা করেন। সেই মামলার জেরে ওই বছরেই পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত দিঘিতে কোন প্রকার ভরাটের কাজ না করতে আদেশ দেন উচ্চ আদালত। অথচ সে আদেশকে বুড়ো আংগুল দেখিয়ে বিগত কয়েক বছরে ওই দিঘিটির প্রায় ৬ একরের অধিক জায়গা কৌশলে ভরাট করে নিয়েছে চার পাশের বাসিন্দারা।

দিঘি ভরাটের বিষয়ে স্থানীয় বাসিন্দা গোলাম মোস্তফার কাছে জানতে চাইলে তিনি বলেন, এই দিঘিতে আমার প্রায় দেড় একর জায়গা রয়েছে। আদালতে মামলা চলার কারনে কেউ আর ভরাট করছে না। তাই আমিও ওই দিঘিতে আমার জায়গা থাকা সত্ত্বেও কোন প্রকার ভরাট করছি না। কৌশলে ইট ফেলে ভরাটের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এটা মিথ্যা কথা। আগে থেকেই এই জায়গা ভরাট ছিল।

তবে স্থানীয় বাসিন্দা নিতাই নিজের ভরাটের কথা কৌশলে স্বীকার না করলেও গোলাম মোস্তফাসহ বেশ কয়েক জন আদালতের নির্দেশ অমান্য করে ওই দিঘিটি ভরাট করছে বলে জানান। তিনি আরো জানান ওই দিঘিটির উত্তর পাশে একটি বিশাল সরকারি হালট ছিলো যা বর্তমানে ক্ষমতাশীনরা দখল করে বাসাবাড়ি নির্মাণ করেছে।

মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অভিষেক দাশ বলেন, পুকুর বা দিঘি ভরাটের বিষয়ে কেউ আমাদের জানালে আমরা খোঁজ নিয়ে সে বিষয়ে ব্যবস্থা গ্রহণ করে থাকি। তবে রায় দিঘি ভরাটের বিষয়ে আমাকে কেউ লিখিত ভাবে জানায়নি। আর দিঘির পরিবেশ রক্ষার্থে মামলার বিষয়টিও আমার জানা নেই। তার পরেও আমি খোঁজ নিয়ে দেখছি যদি কেউ আদালতের নির্দেশ অমান্য করে এবং দিঘি ভরাট করার চেষ্টা করে। তাহলে অবশ্যই ওই ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

মুরাদনগরে আদালতের নির্দেশে গৃহবধূর লাশ উত্তোলন,পরিবারের অভিযোগ আগুনে পুড়িয়ে হত্যা

 

মাহবুব আলম আরিফ, মুরাদনগর ঃ
কুমিল্লার মুরাদনগরে আদালতের নির্দেশে গৃহবধূ লাইলী আক্তারের লাশ কবর থেকে উত্তোলন করা হয়েছে।

প্রায় সাড়ে চার মাস পর মঙ্গলবার সকালে ময়নাতদন্তের জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেট মুরাদনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম কমলের উপস্থিতিতে উপজেলার পৈয়াপাথর গ্রামের একটি কবরস্থান থেকে ওই গৃহবধূর লাশ উত্তোলন করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এ সময় আরো উপস্থিত ছিলেন, পিবিআইয়ের ইন্সপেক্টর হিলাল উদ্দিন, মুরাদনগর থানার এসআই বাদল, স্থানীয় গনমাধ্যম কর্মীসহ  এলাকার বিপুল সংখ্যক লোকজন।

মামলার অভিযোগে জানা যায়, প্রায় ১০ বছর পুর্বে জেলার ব্রাহ্মনপাড়া উপজেলার ষাইটশালা গ্রামের জীবন মিয়ার কন্যা লাইলী আক্তারের সাথে মুরাদনগর উপজেলার পৈয়াপাথর গ্রামের হারুনুর রশীদের ছেলে রুবেল মিয়ার সাথে পারিবারিক ভাবে বিয়ে হয়। এ দম্পতির দুটি কন্যা এবং একটি ছেলে সন্তান রয়েছে। পারিবারিক কলহের জের ধরে চলতি বছরের ২০ মে স্বামী রুবেল মিয়া, তার দুই ভাই ও কয়েকজন বন্ধু নিয়ে স্ত্রী লাইলী আক্তারকে ব্যাপক মারধর করে। এক পর্যায়ে ওই গৃহবধূর গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দেয়া হয়। এ সময় তার চিৎকার শুনে আশপাশের লোকজন এসে লাইলী আক্তারকে উদ্ধারে করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে প্রেরন করে। ২৬ মে চিকিৎসাধীন অবস্থায় ঢামেকে লাইলীর মৃত্যু হয়। এ নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃস্টি হয়। পরে বিষয়টি ধামাচাপা দিতে ময়নাতদন্ত ছাড়াই তরিগড়ি করে ওই গৃহবধূর লাশ দাফন করে ঘাতকরা।

এ নিয়ে লাইলীর মা জামিলা খাতুন ৭ জুলাই আদালতে মামলা দায়ের করে। আদালত মামলাটি থানায় এজহারভূক্ত করে তদন্ত করতে পিবিআইকে নির্দেশ প্রদান করেন। এরই প্রেক্ষিতে পিবিআই মামলার প্রধান আসামী রুবেল মিয়াকে গ্রেফতার ও জিজ্ঞাসাবাদ করে জেলহাজতে প্রেরণ করে। জিজ্ঞাসাবাদে রুবেল পিবিআইয়ের কাছে ঘটনার গুরুত্বপুর্ণ ও চাঞ্চল্যকর তথ্য প্রদান করে করে বলে জানা যায়। তবে তাকে কোন প্রকার নির্যাতন এবং মারধর হরা হয়নি এমনটি জানিয়ে গ্যাসের চুলায় অগ্নিদগ্ধ হয়ে লাইলীর মৃত্যু হয়েছে বলে আসামীদের পক্ষ থেকে দাবি করা হয়।

এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা ইন্সপেক্টর মোহাম্মদ হিলাল উদ্দিন বলেন, আদালতের নির্দেশে ময়নাতদন্তের জন্য গৃহবধূ লাইলী আক্তারের লাশ উত্তোলন করা হয়েছে। এ ঘটনায় সন্দেহভাজন প্রধান ঘাতক রুবেল মিয়াকে গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। তদন্ত করে বাকী আসামীদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে।