Tag Archives: মুরাদনগরে এমপি ইউসুফ হারুনের নির্বাচনী উঠান বৈঠক

মুরাদনগরে এমপি ইউসুফ হারুনের নির্দেশে যুবলীগের খাদ্য সামগ্রী বিতরণ

 

মাহবুব আলম আরিফ, মুরাদনগরঃ

কুমিল্লার মুরাদনগরে স্থানীয় সংসদ সদস্য ইউসুফ আব্দুল্লাহ হারুন এফসিএ’র নির্দেশনায় করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে কর্মহীন হয়ে পড়া নিম্ন আয়ের মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন মুরাদনগর থানা আওয়ামী যুবলীগ। মুরাদনগর থানার ১২টি ইউনিয়নে প্রায় ৩’শ পরিবারের মাঝে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

সোমবার দুপুরে মুরাদনগর থানা আওয়ামী যুবলীগে ভারপ্রাপ্ত আহবায়ক মোঃ রুহুল আমিনের নেতৃত্বে মুরাদনগর ডিআর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে খাদ্য সামগ্রী বিতরণের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সভাপতি মু. রুহুল আমিন।

এ সময় উপস্থিত ছিলেন, কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম ফারুক রানা, ব্যবসায়ী আবু কাউসার সরকার, জেলা পরিষদের সদস্য নজরুল ইসলাম, বাঙ্গরা বাজার থানা যুবলীগের যুগ্ম আহবায় আবদুল্লাহ নজরুল, মুরাদনগর থানা যুবলীগের সদস্য ওমর ফারুক দেলোয়ার, জহিরুল ইসলাম জুয়েল, মুরাদনগর উপজেলা ছাত্রলীগের আহবায়ক ফয়সাল আহম্মেদ নাহিদ, যুগ্ম আহবায়ক সফিক তুহিন, শরিফ খান, নবীপুর পশ্চিম ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, জাহাপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি আরাফাত বাবু প্রমূখ।

এসময় মুরাদনগর থানা যুবলীগের ভারপ্রাপ্ত আহবায়ক মোঃ রুহুল আমিন বলেন, আমার নেতা আলহাজ্ব ইউসুফ আব্দুল্লাহ হারুন এফসিএ মহোদয়ের নির্দেশে আমরা কর্মহীন মানুষের পাশে দাঁড়িয়েছি। তিনি আমাদেরকে নির্দেশনা দিয়েছে যতদিন এই করোনা ভাইরাসের প্রাদুর্ভাব থাকে ততদিন যেন আমরা এইসব অসহায় মানুষের পাশে থাকি।

মুরাদনগরে এমপি ইউসুফ হারুনকে সাউথইস্ট ব্যাংক কোম্পানীগঞ্জ শাখার ফুলেল শুভেচ্ছা

 

মাহবুব আলম আরিফ, মুরাদনগর ঃ
কুমিল্লা-৩ মুরাদনগর আসনের সদ্য নির্বাচিত এমপি আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক এফবিসিসিআই’র সাবেক দু’বারের সভাপতি ইউসুফ আব্দুল্লাহ হারুন এফসিএ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে বিপুল ভোটে বিজয়ী হওয়ায়

বৃহস্পতিবার বিকালে উপজেলার কবি নজরুল মিলনায়তনে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সাউথইস্ট ব্যাংক কোম্পানীগঞ্জ শাখা ব্যবস্থাপক মিজানুর রহমান, ব্যাংক কর্মকর্তা আমিনুর রশিদ, জসিম উদ্দিন ও সফিউল্লা ভূইয়া।

মুরাদনগরে এমপি ইউসুফ হারুনের নির্বাচনী উঠান বৈঠক: নৌকায় ভোট দেয়ার আহবান

 

মাহবুব আলম আরিফ, মুরাদনগর:
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লার মুরাদনগর উপজেলা সদরের ১নং ওয়ার্ডের সকল শ্রেণী পেশার মানুষের সাথে নির্বাচনী উঠান বৈঠক করেছেন বাংলাদেশ আ’লীগ কেন্দ্রিয় কমিটির সাবেক অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক এবং এফবিসিসিআই’র সাবেক সভাপতি স্থানীয় সংসদ সদস্য ইউসুফ আব্দুল্লাহ হারুন এফসিএ।

এ সময় অনুষ্ঠানের প্রধান অতিথি ইউসুফ আব্দুল্লাহ হারুন বলেন, দেশকে এগিয়ে নিয়ে যেতে হলে মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার কোন বিকল্প নেই। তাই আগামী জাতিয় সংসদ নির্বাচনে সকলে নৌকা মার্কায় ভোট দিন।

শনিবার বিকেলে উপজেলা সদরের কেন্দ্রীয় ঈদগাঁ মাঠে কাজী নোমান আহম্মেদ ডিগ্রী কলেজের বাংলা প্রভাষক কাজী মোহাম্মদ তুফরিজ এটনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ম. রুহুল আমিন, ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম, কাইয়ুম ভূইয়া।

উপজেলা সদর ইউপি সদস্য আক্তার হোসেনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, বশির মাষ্টার, ইদ্রিস মিয়া, মমিন মূন্সি, মোসলেহ উদ্দিন, মোঃ আলম, মোহাম্মদ আলী, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মোঃ রুহুল আমিন, যুবলীগ নেতা আহসান হাবিব শামিম, কে এম শারফিন শাহ, ইকবাল হোসেন নিজামী, হেলাল উদ্দিন চৌধূরী, কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আরিফুল ইসলাম শাহেদ, জহিরুল ইসলাম জুয়েল, উপজেলা শ্রমিকলীগের সভাপতি মহসিন হায়দার, উপজেলা ছাত্রলীগের সভাপতি ফয়সাল আহমেদ নাহিদ, উপজেলা মুক্তিযুদ্ধা প্রজন্মলীগের সাধারণ সম্পাদক রকিবুল ইসলাম শামিম, কাজী কালাম, উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি কামরুল হাসান, সাইফুল ইসলাম মতি প্রমুখ।

মুরাদনগরে এমপি ইউসুফ হারুনের নির্বাচনী উঠান বৈঠক

 

মাহবুব আলম আরিফ, মুরাদনগর :

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লার মুরাদনগর উপজেলা সদরের ১নং ওয়ার্ডের সকল শ্রেণী পেশার মানুষের সাথে নির্বাচনী উঠান বৈঠক করেছেন বাংলাদেশ আ’লীগ কেন্দ্রিয় কমিটির সাবেক অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক এবং এফবিসিসিআই’র সাবেক সভাপতি স্থানীয় সংসদ সদস্য ইউসুফ আব্দুল্লাহ হারুন এফসিএ।

শনিবার বিকেলে উপজেলা সদরের মুরাদনগর আইডিয়াল স্কুল মাঠে কাজী নোমান আহম্মেদ ডিগ্রী কলেজের বাংলা প্রভাষক কাজী মোহাম্মদ তুফরিজ এটনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ম. রুহুল আমিন, কুমিল্লা জেলা পরিষদ সদস্য ও উপজেলা যুবলীগের আহবায়ক খায়রুল আলম সাধন।

উপজেলা সদর ইউপি সদস্য আক্তার হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন ডাক্তার আবদুছ ছালাম, খন্দকার আমিরুল ইসলাম, শাহ জাহান মুন্সি, মাওলানা মোসলেহ উদ্দিন, কাজী নোমান আহম্মেদ ডিগ্রী কলেজের প্রিন্সিপাল মোঃ সাদেকুল ইসলাম, কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রী কলেজের ভাইস প্রিন্সিপাল নুরুল হক, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মোঃ রুহুল আমিন, যুবলীগ নেতা আহসান হাবিব শামিম, কে এম শারফিন শাহ, ইকবাল হোসেন নিজামী, হেলাল উদ্দিন চৌধূরী, কারুল হাছান।

এসময় আরো উপস্থিত ছিলেন, শহিদুল্লাহ মাষ্টার, কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আরিফুল ইসলাম শাহেদ, জহিরুল ইসলাম জুয়েল, উপজেলা বঙ্গবন্ধু প্রজন্মলীগের সভাপতি ফারুক চৌধুরী, উপজেলা মুক্তিযুদ্ধা প্রজন্মলীগের সাধারন সম্পাদক রকিবুল ইসলাম শামিম, ইসমাইল হোসেন দানু, মোঃ হোসেন মিয়া, আব্দুর রহিম, আশ্রব আলী, আজাদ হোসেন মাষ্টার, কাজী কালাম, সাইফুল ইসলাম মতি প্রমুখ।