Tag Archives: মুরাদনগরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

মুরাদনগরে কৃষকদের মাঝে বিনামূল্যে সার, বীজ ও ধান কাটার মেশিন বিতরণ

মাহবুব আলম আরিফ, মুরাদনগরঃ

কুমিল্লার মুরাদনগরে খরিপ-১/২০২১-২২ মৌসুমে আউশ উৎপাদন বৃদ্ধির লক্ষে কৃষি প্রনোদণা কর্মসূচির আওয়াতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার, বীজ ও ধান কাটার মেশিন বিতরণ করা হয়েছে।

শনিবার দুপুরে উপজেলা কবি নজরুল মিলনায়তনে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে প্রায় ১৫’শ কৃষকের প্রতিজনকে ৩০ কেজি সার ও ৫ কেজি বীজ বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার অভিষেক দাশের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক এফবিসিসিআই’র সাবেক সভাপতি স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব ইউসুফ আবদুল্লাহ হারুন এফসিএ।

উপজেলা উপসহকারি কৃষি-কর্মকর্তা মাজহারুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা মাইন উদ্দিন আহম্মেদ সোহাগ।

এসময় আরো উপস্থিত ছিলেন, কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সভাপতি ম. রুহুল আমিন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আহসানুল আলম সরকার কিশোর, মুরাদনগর থানার অফিসার ইনচার্জ মোঃ সাদেকুর রহমান, বাঙ্গরা বাজার থানার অফিসার ইনচার্জ মোঃ কামরুজ্জামান তালুকদার, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুন অর রশিদ, কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এ্যাড. আবুল কালাম আজাদ তমাল, কুমিল্লা জেলা পরিষদের সদস্য ভিপি জাকির হোসেন, বাঙ্গরা বাজার থানা আওয়ামী কৃষকলীগের আহŸায়ক আবু মুছা আল কবির, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মোঃ রুহুল আমিন, সদস্য আরিফুল ইসলাম সাহেদ, জহিরুল ইসলাম জুয়েল, মৎসজীবীলীগীর কেন্দ্রীয় কমিটির সদস্য রাজিব মুন্সি, উপজেলা কৃষকলীগের আহবায়ক কামাল উদ্দিন খন্দকার, যুগ্ম আহবায়ক মোঃ হাসান মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহবায়ক সোহরাব হোসেন বেলাল, ইউপি সদস্য মমতাজ বেগম, উপসহকারি কৃষিকর্মকর্তা সুফি আহম্মেদ প্রমূখ।

সার ও বীজ বিতরণ শেষে ২০২০-২০২১ অর্থ বছরের বোরো মৌসুমে সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় উন্নয়ন সহায়তার (৫০% ভর্তুকি মূল্যে) কৃষি যন্ত্রপাতির অংশ হিসেবে ধান কাটার মেশিন (কম্বাইন হারভেস্টার) বিতরণ করা হয়।

মুরাদনগরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

 

মাহবুব আলম আরিফ, মুরাদনগর ঃ
কুমিল্লার মুরাদনগর উপজেলার খরিপ-২/২০১৯-২০ মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় ২০০ জন প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের মাঝে বিনামূল্যে প্রতিজন ৫কেজি মাসকলাই বীজ ও ১৫ কেজি সার বিতরণ করা হয়েছে।

শনিবার (৭ সেপ্টেম্ব) বিকেলে উপজেলার কবি নজরুল মিলনায়তনে এই বীজ ও সার বিতরন করে উপজেলা কৃষি স¤প্রসারণ অধিদপ্তর।

উপজেলা নির্বাহী কর্মকর্তা অভিষেক দাশের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক এফবিসিসিআইর সাবেক সভাপতি স্থানীয় সংসদ সদস্য ইউসুফ আব্দুল্লাহ হারুন (এফসিএ)।

উপজেলা কৃষি কর্মকর্তা আল মামুন রাসেলের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আহসানুল আলম সরকার কিশোর, ভাইস চেয়ারম্যান আবুল কালাম আজাদ তমাল, উপজেলা সহকারী কমিশনার ভূমি সাইফুল ইসলাম কমল।
এসময় আরো উপস্থিত ছিলেন, কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ম. রুহুল আমিন, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হারুন আল রশিদ, মুরাদনগর প্রেসক্লাবের সভাপতি আবুল খায়ের, কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক হেলাল উদ্দিন মজনু, শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাসুকুল ইসলাম মাসুক, ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম, শরীফুল ইসলাম, আব্দুল লতিফ সরকার, শফিকুল ইসলাম, সামাদ মাঝি, শাহজাহান বিএসসি, সহকারি কৃষি স¤প্রসারন কর্মকর্তা সিরাজুল ইসলাম, উপ সহকারি কৃষি কর্মকর্তা কাজী কামাল আকবর, সুফি আহম্মদ, তোফায়েল আহম্মেদ, মোশাররফ হোসেন, কাজী ইসমাইল প্রমুখ।