Tag Archives: মুরাদনগরে ২য় শ্রেণির দুই শিশু শিক্ষার্থী ধর্ষণের শিকার

মুরাদনগরে ২য় শ্রেণির দুই শিশু ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

 

মাহবুব আলম আরিফ, মুরাদনগরঃ
কুমিল্লার মুরাদনগর উপজেলা সদর ইউনিয়নের ডুমুরিয়া গ্রামে ২য় শ্রেণীতে পড়–য়া দুই স্কুলছাত্রী ধর্ষণের অভিযোগে সুমন মিয়াকে (২৯) গ্রেফতার করেছে মুরাদনগর থানা পুলিশ।

গ্রেফতার হওয়া সুমন মিয়া উপজেলা সদর ইউনিয়নের ডুমুরিয়া গ্রামের সিদ্দিক মিয়ার ছেলে।

বুধবার (১৩ নভেম্বর) বিকেলে উপজেলা সদর ইউনিয়নের ডুমুরিয়া গ্রামে স্থানীয় বিদ্যালয়ে ২য় শ্রেণীতে পড়ুয়া ৩ জন শিশু অভিযুক্ত সুমনের বাড়ীর পাশে খেলা করছিলো। সুমন কৌশলে ওই তিন শিশুকে পাশের বাড়ীর একটি ঘরে নিয়ে গিয়ে প্রথমে শিশু (৮) ও পরে শিশু (৭) কে ধর্ষণ করে এবং সাথে থাকা শিশুটিকে ঘটনাটি কাউকে না বলার জন্য দশ টাকা দিয়ে সুমন ঘটনাস্থল থেকে চলে যায়। পরে রাতে ওই দুই শিশু এ বিষয়ে তার মাকে জানালে তার মা পরদিন বৃহস্পতিবার সকালে মুরাদনগর থানায় এসে অভিযুক্ত সুমন মিয়ার বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন।

এ বিষয়ে মুরাদনগর থানার অফিসার ইনচার্জ একেএম মনজুর আলম বলেন, সুমন মিয়ার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করে শুক্রবার দুপুরে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

মুরাদনগরে ২য় শ্রেণির দুই শিশু শিক্ষার্থী ধর্ষণের শিকার

 

মাহবুব আলম আরিফ, মুরাদনগর ঃ
কুমিল্লার মুরাদনগর উপজেলা সদর ইউনিয়নের ডুমুরিয়া গ্রামে ২য় শ্রেণিতে পড়–য়া দুই স্কুলছাত্রী ধর্ষণের শিকার হয়েছে।

এ ঘটনায় এক শিশুর মা বাদী হয়ে মুরাদনগর থানায় বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকালে মামলা করেছেন।

অভিযুক্ত ধর্ষক সুমন মিয়া (২৯) উপজেলা সদর ইউনিয়নের ডুমুরিয়া গ্রামের সিদ্দিক মিয়ার ছেলে।
শিশুটির মা জানান, তার মেয়ে (৭) ও তার স্বামীর ভাগ্নি (৮) স্থানীয় একটি বিদ্যালয়ে ২য় শ্রেণীর ছাত্রী। বুধবার বিকেলে তার মেয়ে, ভাগ্নি ও পাশের বাড়ীর সমবয়সী এক শিশু অভিযুক্ত সুমনের বাড়ীর পাশে খেলা করছিলো। সুমন কৌশলে ওই তিন শিশুকে পাশের বাড়ীর একটি ঘরে নিয়ে গিয়ে প্রথমে তার ভাগ্নিকে ধর্ষন করে ও পরে তার মেয়েকে এবং সাথে থাকা শিশুটিকে ঘটনাটি কাউকে না বলার জন্য দশ টাকা দিয়ে সুমন ঘটনাস্থল থেকে চলে যায়। পরে রাতে মেয়ে ও ভাগ্নি এ বিষয়ে তার মাকে জানালে তার মা পরদিন বৃহস্পতিবার সকালে মুরাদনগর থানায় এসে অভিযুক্ত সুমন মিয়ার বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন।

এ বিষয়ে মুরাদনগর থানার অফিসার ইনচার্জ একেএম মনজুর আলম বলেন, এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে। অভিযুক্ত সুমন মিয়াকে ধরতে পুলিশি অভিযান অব্যহত রয়েছে।