Tag Archives: লাকসামে স্বেচ্ছাসেবকলীগের ত্রি-বার্ষিক সম্মেলন

লাকসামে স্বেচ্ছাসেবকলীগের ২৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

সেলিম চৌধুরী হীরা :

কুমিল্লার লাকসাম উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের ২৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। শনিবার (২৭ জুলাই) বিকেলে দলীয় কার্যালয়ে ২৫তম জন্মদিনে ২৫ পাউন্ড কেক কাটে স্বেচ্ছাসেবকলীগের নেতাকর্মীরা।

অনুষ্ঠানে স্বেচ্ছাসেবকলীগের সভাপতি নিজাম উদ্দিন শামীমের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক অধ্যাপক জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা পরিষদের সদস্য এড. আবু তাহের, উপজেলা ভাইস চেয়ারম্যান মহব্বত আলী, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক এড. রফিকুল ইসলাম হিরা, যুবলীগের আহবায়ক অধ্যাপক আবুল খায়ের, যুবলীগের সদস্য মনিরুল ইসলাম রতন, সাবেক কাউন্সিলর মোশারফ হোসেন মজুমদার।

এ সময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন সাইফুল ইসলাম টুটুল, শাহ আলম, গোলাফ হোসেন প্রমুখ। বক্তব্যের শেষে ২৫তম জন্মদিনে ২৫ পাউন্ড কেক কেটে স্বেচ্ছাসেবকলীগের নেতাকর্মীরা প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেন ও র‌্যালী বের করে দলীয় নেতাকর্মীরা পৌরশহরের গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিণ করে।

লাকসামে স্বেচ্ছাসেবকলীগের ত্রি-বার্ষিক সম্মেলন

 

সেলিম চৌধুরী হীরা:

লাকসাম পৌরসভা ১নং ওয়ার্ড আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লাকসাম পৌর আ’লীগের সাধারণ সম্পাদক মহব্বত আলী।

সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি চেয়ারম্যান নিজাম উদ্দিন শামীম। উপজেলা স্বেচ্ছাসেবকলীগ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক এএসএম ইমরানের সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সাধারণ সম্পাদক অধ্যাপক জাহাঙ্গীর আলম।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, উপজেলা যুবলীগের অন্যতম সদস্য হাজ্বী মো. মনিরুল ইসলাম রতন, মোশারফ হোসেন মজুমদার, কাউন্সিলর মোহাম্মদ উল্লাহ্, উপজেলা যুবলীগ সদস্য মাহবুব মোর্শেদ ফারুক, স্বেচ্ছাসেবকলীগ সহ-সভাপতি শম্ভু সাহা, আব্দুল বাতেন চঞ্চল, সাংগঠনিক সম্পাদক সাইফুল টুটুল, মহিলা কাউন্সিলর সালমা আক্তার সুমি, বৃহত্তর ১নং ওয়ার্ড আ’লীগ সাবেক সভাপতি রুহুল আমিন, ওয়ার্ড আ’লীগ সভাপতি হাজী জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ যুগ্ম সম্পাদক সুরুজ বাঙ্গাল, ওয়ার্ড যুবলীগ সহ-সভাপতি বাবু, সোয়াব হোসেন, মোঃ শিপন, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সহ-সম্পাদক শোকর আলী, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ-সম্পাদক তাসনুভ হাসান কিশান, ওয়ার্ড সহ-সভাপতি আবু হোসেন হেলাল, কামাল হোসেন, মিলন, তাজুল ইসলাম, বিজয় কুমার রায়, সহ-সাধারণ সম্পাদক আবু ইউসুফ, প্রচার সম্পাদক শহিদুল ইসলাম, কান্দিরপাড় ইউপি স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ফয়েজ আহমেদ প্রমুখ।

সম্মেলনে আব্দুল কাদের হুরন সভাপতি, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা ও আবদুল করিমকে সাংগঠনিক সম্পাদক ৭১ সদস্য বিশিষ্ট ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।