Tag Archives: লালমাই ফুটওয়্যার লিঃ

চামড়া শিল্পখাতে সর্বোচ্চ করদাতার স্বীকৃতি পেয়েছে হাজী ইয়াছিনের লালমাই ফুটওয়্যার লিঃ

স্টাফ রিপোর্টার:

চতুর্থবারের মতো চামড়া শিল্পখাতে দেশের সর্বোচ্চ করদাতা হিসেবে  স্বীকৃতি পেয়েছে কুমিল্লার রাজনীতিবিদ ও ব্যবসায়ি হাজী আমিন উর রশীদ ইয়াছিনের প্রতিষ্ঠিত লালমাই ফুটওয়্যার লিঃ।

২০১৯-২০২০ অর্থবছরে চামড়া শিল্পখাতে চতুর্থবারের মতো দেশের সর্বোচ্চ আয়কর প্রদানকারী প্রতিষ্ঠান হিসেবে লালমাই ফুটওয়্যার লিঃ  প্রতিষ্ঠানের পরিচালক ইফতেকার রশিদ অপু জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃপক্ষের  কাছ থেকে সম্মাননা গ্রহণ করেন।

চতুর্থবারের মত  স্বীকৃতি পাওয়ায় কুমিল্লার রাজনীতিবিদ ও ব্যবসায়ি হাজী আমিন উর রশীদ ইয়াছিনকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে ব্যবসায়িবৃন্দ  এবং কুমিল্লার আপামর জনগণ।