Tag Archives: হোমনা থেকে নিখোঁজ প্রতিবন্ধী যুবক: আজকের কুমিল্লায় সংবাদ দেখে সন্ধান দিলেন পুলিশ

হোমনা থেকে নিখোঁজ প্রতিবন্ধী যুবক: আজকের কুমিল্লায় সংবাদ দেখে সন্ধান দিলেন পুলিশ

 

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার হোমনায় ২২ দিন ধরে আবু কালাম (২৬) নামে এক বাকপ্রতিবন্ধী নিখোঁজ রয়েছেন। দৈনিক  আজকের কুমিল্লার অনলাইন ভার্সনে ১৯ জানুয়ারি এ সংবাদটি প্রকাশ করা হয়।  কিশোরগঞ্জ জিআরপি থানা পুলিশের উপ-পরিদর্শক (সাব ইন্সপেক্টর) মোঃ ফারুক আজকের কুমিল্লার অনলাইনে এ নিউজটি দেখতে পেয়ে আজ (২০ জানুয়ারি) বুধবার বেলা সোয়া ১১ টায় আজকের কুমিল্লার অফিসে ফোন করে নিখোঁজ ছেলেটির সন্ধান দেন।

পুলিশের উপ-পরিদর্শক (সাব ইন্সপেক্টর) মোঃ ফারুক ( মুঠোফোন- ০১৯১০৯৪৬৩০৬) জানান, আমি আজকের কুমিল্লা অনলাইনে নিউজটি পড়েছি। এই ছেলেটি সড়ক দুঘর্টনায় আহত হয়ে কিশোরগঞ্জ সদর হাসপাতালে  চিকিৎসাধীন রয়েছেন। সে এই হাসপাতালে দ্বিতীয় তলার ওয়ার্ড নং-২ এর ১৭ নম্বর বেডে রয়েছেন।

নিখোঁজ আবু কালাম উপজেলার মাথাভাঙ্গা ইউনিয়নের বিজয়নগর গ্রামের মো. জজ মিয়ার ছেলে।

জানা যায়, গত ২৯ ডিসেম্বর বিকালে বাড়ি থেকে সে নিখোঁজ হয়। দীর্ঘ সময় আত্মীয়-স্বজনের বাড়িতে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান না পেয়ে ১১ জানুয়ারি তার বাবা মো.জজ মিয়া হোমনা থানায় একটি নিখোঁজ ডাইরি করেছেন।

ছেলেটির সন্ধানের বিষয়ে হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আবুল কায়েস আকন্দকে মুঠোফোনে অবহিত করেছে আজকের কুমিল্লা অফিস কর্তৃপক্ষ।