Tag Archives: হোলি খেলা আমিও ভালোবাসি

হোলি খেলা আমিও ভালোবাসি

শেখ মুসলিমা মুনঃ

মাঝে মাঝে ইচ্ছে হয়
আমিও কবিতা লিখি!
ভেসে যাই মেঘের ভেলায়-
ঢেউ হয়ে যাই বহুদূর…

খেলি লুকোচুরি
আলো-ছায়া জলে
ঝলসাই- চমকাই-
ছুঁয়ে দেই বুড়ি চাঁদ!

দু’কুল ছাপিয়ে চলি
না ফেরার স্রোতে-
পথে পথে পলি ফেলে ফেলে…

হোলি খেলা আমিও ভালবাসি!

মনের গহীনে চাই
আবীরে রাঙাক কেউ
আমিও রাঙাই!
রঙে রঙ মাখামাখি
হোক বিনিময়।

নতুন বছরে করি জলকেলি
অবিরল জলের ধারায়…