Tag Archives: সম্পাদক বিপ্লব

কুবি সাংবাদিক সমিতির নতুন কমিটি, সভাপতি তানভীর,সম্পাদক বিপ্লব

শাহাদাত বিপ্লবঃ

কুমিল­া বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (কুবিসাস) কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০২০ অনুষ্ঠিত হয়েছে। ৯ সদস্যবিশিষ্ট নতুন এ কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক যুগান্তরের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি তানভীর সাবিক এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক দেশ রুপান্তরের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি শাহাদাত বিপ্লব।

রবিবার (২৩ ফেব্রুয়ারি) দুপুর ২ টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে প্রাথমিকভাবে নির্বাচনের ফলাফল প্রকাশ করেন প্রধান নির্বাচন কমিশনার ও অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মুহ. আমিনুল ইসলাম আকন্দ। এ সময় উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার ও বিশ^বিদ্যালয়ের প্রক্টর ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দিন এবং গণিত বিভাগের প্রভাষক মোঃ জনি আলম। এছাড়া শিক্ষক সমিতির সভাপতি মোঃ রশিদুল ইসলাম শেখ ও এস.এ. টিভির কুমিল­া জেলা প্রতিনিধি আবু মূসা প্রমুখ উপস্থিত ছিলেন।

নবগঠিত কমিটিতে সহ-সভাপতি আবু বকর রায়হান (দৈনিক সমকাল), যুগ্ম সম্পাদক মেহেদী হাসান মুরাদ (দৈনিক ইনকিলাব), অর্থ সম্পাদক জয়নাল আবেদিন (দৈনিক মানবজমিন), দপ্তর সম্পাদক খালেদ মোর্শেদ (দৈনিক খোলা কাগজ), তথ্য ও পাঠাগার সম্পাদক ফরহাদুর রহমান (দৈনিক কালের কন্ঠ) এবং কার্যনির্বাহী সদস্য মহিউদ্দিন মাহি (দি নিউ নেশন) ও জান্নাতুল ফেরদৌস (দৈনিক ইত্তেফাক) নির্বাচিত হয়েছেন।

উলে­খ্য, নতুন এ কমিটি কুমিল­া বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (কুবিসাস) ৬ষ্ঠ কার্যনির্বাহী কমিটি। আগামী এক বছর এ কমিটি দায়িত্ব পালন করবে।

মনোহরগঞ্জ উপজেলা ছাত্রলীগের নতুন কমিটিতে সভাপতি শামীম, সম্পাদক বিপ্লব

 

 

স্টাফ রিপোর্টার :

 

আগামী এক বছরের জন্য কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলা ছাত্রলীগের আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সভাপতি আবু তৈয়ব অপি ও সাধারণ সম্পাদক লোকমান হোসেন রুবেল আংশিক কমিটি অনুমোদন দেন। আগামী ১ মাসের মধ্যে নব নির্বাচিত সভাপতি এবং সাধারণ সম্পাদককে কমিটি পূনাঙ্গ করার নির্দেন দেন। নতুন কমিটিতে সভাপতি করা হয়েছে মনোহরগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক কামরুজ্জামান শামীম ও সাধারণ সম্পাদক করা হয়েছে উপজেলা ছাত্রলীগের সাবেক সহ সম্পাদক আমজাদ হোসেন বিপ্লব কে। নব নির্বাচিত সভাপতি কামরুজ্জামান শামীমের বাড়ি ঝলম দক্ষিণ ইউনিয়নের ঝলম গ্রামে এবং নব নির্বাচিত সাধারণ সম্পাদক আমজাদ হোসেন বিপ্লব এর বাড়ি মৈশাতুয়া ইউনিয়নের আশিরপাড় গ্রামে।

 

নব নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক জেলা কমিটির নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে। নব নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক জানান, আমরা মনোহরগঞ্জ উপজেলা ছাত্রলীগ আগামী দিনে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মো. তাজুল ইসলাম মহোদয়ের নেতৃত্বে  ঐক্যবদ্ধ ভাবে কাজ করবো।

এছাড়াও মাননীয় মন্ত্রী মহোদয়ের প্রত্যেকটি নির্দেশনা অক্ষরে অক্ষরে পালন করবো। সভাপতি ও সাধারণ সম্পাদক মন্ত্রী মহোদয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে।  তারা সকলের নিকট দোয়া কামনা করেছেন।