,

অনুষ্ঠানে পাল্টাপাল্টি বক্তব্যের মধ্য দিয়ে কুবিতে ভিসি-ট্রেজারার দ্বন্দ্ব প্রকাশ্যে

আজকের কুমিল্লা ডট কম :
June 22, 2021
news-image

 

কু্বি প্রতিনিধি:

বেশ কিছুদিন ধরে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী ও ট্রেজারার অধ্যাপক ড. মো. আসাদুজ্জামানের মধ্যে বিরোধের গুঞ্জন থাকলেও অনুষ্ঠানে পাল্টাপাল্টি বক্তব্যের মধ্য দিয়ে দ্বন্দ্ব প্রকাশ্যে এসেছে। রোববার বিকেলে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা সমিতির দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে তারা একে অপরকে দোষারোপ করে বক্তব্য প্রদান করেন। এ নিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তাদের মধ্যে কানাঘুষার সৃষ্টি হয়েছে। এ দ্বন্দ চলমান থাকলে বিশ্ববিদ্যালয়ের অগ্রগতি বাধাগ্রস্ত হবে বলে শঙ্কা প্রকাশ করছেন সংশ্লিষ্টরা।

দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, আমি অনেক কষ্ট করে কুমিল্লা বিশ্ববিদ্যালয়কে তিলে তিলে দেশের কাছে পরিচিত করেছি। শিক্ষা মন্ত্রণালয় এবং ইউজিসি সবাই আপনাদের প্রশংসা করে। আপনাদের এই সম্পদ আপনাদেরই রক্ষা করতে হবে। কারন লোভী মানুষ কোথাও গেলে সে সবকিছু তছনছ করে ফেল