অভিনব কায়দায় হটপটের ভিতরে করে সাড়ে ১৭ হাজার পিস ইয়াবা চালান, একজন আটক
স্টাফ রিপোর্টার:
অভিনব কায়দায় মাদক পরিবহনের সময় ১৭ হাজার ৬০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১১, সিপিসি-২ সদস্যরা।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব এর একটি আভিযানিক দল ৩১ মার্চ রাতে চাঁদপুর জেলার সদর থানাধীন বড় ষ্টেশন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে অভিনব কায়দায় হটপটের ভিতরে করে মাদক পরিবহনের সময় ১৭ হাজার ৬০০ পিস ইয়াবা ট্যাবলেট’সহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করে।
আটক হওয়া মাদক ব্যবসায়ী হলেন, কক্সবাজার জেলার টেকনাফ থানার পূর্ব পানখালি গ্রামের মৃত. বশির আহমদের ছেলে মোঃ জসিম (২৮)।
মাদক ব্যবসায়ী প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, বিভিন্ন সময় মাদক পরিবহনের সময় সে ভিন্ন ভিন্ন পন্থা অবলম্বন করত। মূলত সে কক্সবাজার থেকে অল্প দামে ইয়াবা ট্যাবলেট ক্রয় করে তা বিভিন্ন স্থানে সরবরাহ করত। বর্ণিত তারিখে সে অভিনব কায়দায় হটপটের ভিতরের দিকে গায়ে স্কচটেপ ও পলিথিন দ্বারা পেচিয়ে ইয়াবা ট্যাবলেট পরিবহন করছিল এবং হটপটের ভিতর থেকে যেন ইয়াবার গন্ধ বাহিরে বের না হয় সেজনà
