অ্যাগুয়েরোর হ্যাটট্রিকসহ জোড়া রেকর্ডে ম্যানসিটির গোল উৎসব
স্পোর্টস ডেস্কঃ
আর্জেন্টাইন ফরোয়ার্ড সার্জিও অ্যাগুয়েরোর হ্যাটট্রিক ও রেকর্ড গড়ার ম্যাচে ইংলিশ প্রিমিয়ার লীগে (ইপিএল) অ্যাস্টন ভিলাকে ৬-১ গোলে উড়িয়ে দিয়ে পয়েন্ট টেবিলের দুই নম্বরে উঠে এসেছে ম্যানচেস্টার সিটি।
রোববার (১২ জানুয়ারি) অ্যাস্টন ভিলার মাঠে অনুষ্ঠিত ম্যাচের প্রথমার্ধেই এক হালি গোলের দেখা পায় অতিথি দল। এই ম্যাচে বিদেশি খেলোয়াড় হিসেবে ইংলিশ প্রিমিয়ার লীগে সর্বোচ্চ গোলের রেকর্ড গড়েন ৩১ বছর বয়সী অ্যাগুয়েরো।
আর্সেনাল কিংবদন্তি থিয়েরি অঁরির ১৭৫ গোল ছিল ইপিএলে কোনো বিদেশির সর্বোচ্চ গোলের রেকর্ড। ১৭৪ গোল নিয়ে ম্যাচ শুরু করা অ্যাগুয়েরো প্রতিযোগিতায় সর্বকালের সর্বোচ্চ গোলদাতার তালিকায় যৌথভাবে চার নম্বরে উঠে এসেছেন। তার সমান ১৭৭টি গোল আছে চেলসির বর্তমান কোচ ও সাবেক মিডফিল্ডার ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডেরও। ২৬০ গোল নিয়ে সবার ওপরে অ্যালান শিয়েরার। তালিকার দুইয়ে থাকা ওয়েইন রুনির গোল ২০৮টি। তিনে থাকা অ্যান্ডি কোলের গোল ১৮৭টি।
এই ম্যাচে হ্যাটট্রিকে সবাইকে ছাড়িয়ে গেছেন অ্যাগুয়েরো। ইপিএলের সবচেয়ে বেশি ১২ হ্যাটট্রিকের মালিক এখন তিনি। ১১টি হ্যাটট্রিক করা অ্যালান শিয়েরারকে পেছনে ফেলেছেন এই আর্জেন্টাইন।
শুরু গোল করেই ক্ষান্ত হননি অ্যাগুয়েরো; গোল করানতেও রেখেছেন ভূমিকা। ম্যাচের ১৮ মিনিটে তার পাসে বল পেয়ে ডান প্রান্ত দà