অ্যাটলেটিকোকে হারাতে পারলেই চ্যাম্পিয়ন বার্সা!
স্পোর্টস ডেস্ক: স্প্যানিশ লা লিগা এবার হাঁটছে ভিন্ন গতিতে। লা লিগার বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ শিরোপা লড়াই থেকে ছিটকে গেছে বহু আগেই। ইতিমধ্যেই শীর্ষে থাকা বার্সেলোনার সঙ্গে রিয়ালের পয়েন্টের ব্যবধান দাঁড়িয়েছে ১২। দ্বিতীয় স্থানে থাকা অ্যাটলেটিকোর সঙ্গে ব্যবধান ৭ পয়েন্টের। যদিও বার্সা-অ্যাটলেটিকোর চেয়ে এক ম্যাচ বেশি খেলেছে রিয়াল।
লা লিগায় মূলতঃ লড়াই এখন বার্সেলোনা আর অ্যাটলেটিকো মাদ্রিদের। দু’দলের পয়েন্টের ব্যবধান ৫ হলেও, শেষ পর্যন্ত এটা যে কতটুকু থাকে সেটাই সন্দেহের বিষয়। কারণ, অ্যাটলেটিকো যে গতিতে এগোচ্ছে আর বার্সা যে গতিতে পেছাচ্ছে, তাতে শেষ মুহূর্ত পর্যন্ত জমজমাট লড়াই টিকে থাকবে বলেই ধারণা বিশেষজ্ঞদের।
যদিও এই লড়াইয়ের রেশ খানিকটা কমে যেতে পারে আজই। কিংবা বাড়তেও পারে। লা লিগায় শিরোপা নির্ধারণী ম্যাচেই বলতে গেলে আজ পরস্পর মুখোমুখি হচ্ছে বার্সেলোনা এবং অ্যাটলেটিকো মাদ্রিদ। বাংলাদেশ সময় আজ রাত সোয়া ৯টায় ন্যু ক্যাম্পে দিয়েগো সিমিওনে এবং আন্তোনিও গ্রিজম্যানদের স্বাগত জানাবে মেসির বার্সেলোনা।
চলতি মৌসুমে লা লিগায় একটা সময় মনে হচ্ছিল ধরাছোঁয়ার বাইরে চলে গেছে বার্সেলোনা। লা লিগা এবার লিওনেল মেসিদেরই; কিন্তু অপরাজিত থাকলেও নতুন বছরে পরপর কয়েকটি ম্যাচে পয়েন্ট নষ্ট করায় বার্সেলোনার সঙ্গে ব্যবধান অনেকটাই কমেছে পেছনে থাকা দলগুলোর। যেখানে রিয়ালের সঙ্গে ১৯-২০ পয়েন্টের ব্যবধান ছিল বার্সার, সেখানে সেটা দাঁড়িয়েছে ১২-তে।
লা লিগায় আজ রাতে বার্সেলোনা বনাম অ্যাটলেটিকো মাদ্রিদের ম্যাচের আগে যা মানছেন অ্যাটলেটিকো ম্যানেজার দিয়েগো সিমিওনে। বলছেন, ‘এক সময় লিগ শিরোপা মনে হচ্ছিল স্বপ্ন; কিন্তু এখন তা ধরা ছোঁয়ার মধ্যে চলে এসেছে।’
২৬ ম্যাচে লা লিগা শীর্ষে থাকা বার্সেলোনা