আইনজীবী আলিফ হত্যার সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না: ধর্ম উপদেষ্টা
আইনজীবী আলিফ হত্যার সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না: ধর্ম উপদেষ্টা
অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডের সাথে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না, তা ব্যক্তি, সংগঠন বা গোষ্ঠী যেই হোক না কেন। তিনি জানান, হত্যাকাণ্ডের তদন্ত চলছে এবং ভিডিও ফুটেজ পাওয়া গেছে। প্রশাসন ভিডিও ফুটেজের মাধ্যমে হত্যাকারীদের আইনের আওতায় আনার চেষ্টা করছে এবং ইতোমধ্যে অনেককে গ্রেফতার করা হয়েছে। তিনি জনগণকে শান্ত থাকতে আহ্বান জানিয়ে বলেন, কেউ যেন উত্তেজিত হয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট না করে এবং এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখে।
ড. আ ফ ম খালিদ হোসেন আরও বলেন, “আমরা স্পষ্টভাবে বলতে চাই যে, আলিফ হত্যাকাণ্ডে যারা জড়িত তাদের দ্রুত আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে।”
শুক্রবার সকাল ১১টায় চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নের ফারাঙ্গা এলাকায় অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের কবর জিয়ারত এবং তার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান শেষে গণমাধ্যমের কাছে তিনি এসব কথা বলেন। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার।
ধর্ম উপদেষ্টা আরো বলেন, “গুজব একটি মারাত্মক বিষয়। আমাদের গুজব থেকে দূরে থাকতে হবে। আমাদের অভ্যন্তরীণ শান্তি, শৃঙ্খলা এবং সম্প্রীতি বজায় রাখতে সবাইকে সজাগ থাকতে হবে এবং সতর্ক দৃষ্টি রাখতে হবে। দেশ-বিদেশে একটি গোষ্ঠী সরকারের বিরুদ্ধে à