আঠারো বছরে জঙ্গি মামলায় গ্রেফতার সাড়ে তিন হাজার
আজকের কুমিল্লা ডট কম :
April 29, 2017
ডেস্ক রিপোর্টঃ
সারাদেশে গত ১৮ বছরে জঙ্গি মামলায় গ্রেফতার হয়েছে প্রায় সাড়ে তিন হাজার আসামি। মামলা হয়েছে ৮৫১টি। বিচার সম্পন্ন হয়েছে ১১৯টি। এরমধ্যে দুইটি মামলায় হরকাতুল জিহাদের শীর্ষ নেতা মুফতি হান্নান, জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) শীর্ষ নেতা শায়খ আবদুর রহমান, সিদ্দিকুল ইসলাম ওরফে বাংলাভাইসহ ১০ জনের ফাঁসি কার্যকর হয়েছে। অপর দিকে পুলিশ ও র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধ ও আত্মঘাতী বোমা হামলায় নারী এবং শিশুসহ নিহত হয়েছে ৮১ জন। পুলিশ সদর দফতরে ত্রৈমাসিক অপরাধ পর্যালোচনা সভায় উপস্থাপিত রিপোর্ট থেকে এ তথ্য পাওয়া যায়।
উল্লেখ্য, ১৯৯৯ সালের ১৮ জানুয়ারি কবি শামসুর রাহমানকে হত্যার চেষ্টার মধ্যে দিয়ে দেশে জঙ্গি হামলার সূচনা হয়। সর্বশেষ গত বৃহস্পতিবার চাপাইনবাবগঞ্জের শিবগঞ্জে মোবারকপুর ইউনিয়নের শিবনগরে জঙ্গি আস্তানায় আত্মঘাতী বোমা হামলায় নিহত হয় চার জঙ্গি।
এ দিকে আইন-শৃঙ্খলা বাহিনীর ব্যাপক তৎপরতার পরও থেমে নেই জঙ্গি তৎপরতা। পলাতক জঙ্গিরাই সংগঠন পরিচালনার দায়িত্ব পালন করছে। তাদের মধ্যে কেউ জামিনে মুক্ত হয়ে আত্মগোপনে চলে গেছে, কেউ আবার ধরাছোঁয়ার বাইরে। কেউ দলকে সংগঠিত করতে ভূমিকা রাখছে, কেউ হয়ে উঠছে আগের চেয়েও দুর্ধর্ষ। তাদের মধ্যে অনেকে আবার দেশের বাইরে গিয়ে সংগঠন পরিচালনা, অর্থায়নসহ নানা দিক থেকে ভূমিকা রাখছে।
পুলিশ সদর দফতর সূত্র জানায়, বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে পুলিশ সদর দফতর। কারাগারে পাঠানো জঙ্গিদের জামিন এবং জামিনে থেকে আবারও জঙ্গিবাদে জড়ানোর বিষয়টি দৃষ্টিগোচর হয়েছে সংশ্লিষ্টদের। তাই জঙ্গিদের চেয়ে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এক ধাপ এগিয়ে রাখতে নেওয়া হচ্ছে নতুন নতুন সিদ্ধান্ত, দেওয়া হচ্ছে নির্দেশনা। এরই অংশ হিসেবে গত মঙ্গলবার সারাদেশে পুলিশের মহানগর কমিশনার, ডিআইজিসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের জন্য নতুন নির্দেশনা জারি করা হয়েছে পুলিশ সদর দফতর থেকে। এত