আদালতের আদেশ অমান্যের স্বীকারোক্তি ক্ষমা চেয়ে পদ থেকে অব্যাহতি নিলেন সুজন
কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লার ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকাকে চেয়ার থেকে লাথি দিয়ে ফেলে দেওয়া বহিষ্কৃত প্রধান শিক্ষক আমনিুল ইসলাম সুজন স্বীয় পদ থেকে অব্যাহতি নিয়েছেন। ব্রাহ্মণপাড়ার বেড়াখলা বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্তকর্তার নিকট লিখিত ভাবে অব্যহতিপত্র জমা দেন। বিষয়টি নিশ্চিত করেছেন ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মুন্নী ইসলাম।
একই সাথে আদালতের আদেশ অমান্য করে অবৈধভাবে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের চেয়ারে বসার দায় স্বীকার করে সুজন। ১০ আগষ্ট স্বাক্ষরিত অব্যহতিপত্রটি জমা দেন আমিনুল ইসলাম সুজন৷ সুজন বৈষম্য বিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের উপর হামলার মামলায় একাধিক বার গ্রেফতার হয়ে জেল হাজতে ছিলেন। সে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।
অব্যাহতিপত্রে বহিষ্কৃত প্রধান শিক্ষক সুজন উল্লেখ্য করেন, ‘গত বছরের ২০ নভেম্বর আমি মহামান্য হাইকোর্ট বিভাগে রিট পিটিশন দায়ের করি। উক্ত রিট পিটিশনে মাননীয় হাইকোর্ট বিভাগ গত ২০ জানুয়ারী আমার আবেদনটি আইনানুগভাবে নিষ্পত্তির জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ প্রদান করেন। আমি সেই অনুযায়ী বিদ্যালয়ের সম্মানিত সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার বরাবর পূর্বের সভাপতি মোঃ জামসেদ আলমের বিদ্যালয়ে যোগদানের নির্দেশ ও আইনানুগভাবে নিষ্পত্তির জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ প্রদানের কপি সংযুক্ত করে সভাপতি