আফ্রিদির ঝড়ে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের শুভ সূচনা
স্পোর্টস ডেস্ক
ম্যাচটা হতে পারতো স্টিভেন স্মিথ কিংবা ডেভিড ওয়ার্নারের। কিন্তু আন্তর্জাতিক ক্রিকেট নিষেধাজ্ঞার খাড়ায় পড়া এই দুই তারকা ব্যাটসম্যানকে ছাপিয়ে ম্যাচের সব আলো কেড়ে নিলেন সাবেক পাকিস্তানী অধিনায়ক শহীদ আফ্রিদি। ব্যাট হাতে রান পেয়েছেন দেশসেরা ওপেনার তামিম ইকবালও। এই দুজনের ব্যাটে চড়েই চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচে সিলেট সিক্সার্সকে ৪ উইকেটে হারিয়েছেন তামিম-স্মিথরা।
বিশ্ব ক্রিকেটের দুই মহাতারকা একে অন্যের প্রতিপক্ষ হয়ে মাঠে নামছেন, তাই এই ম্যাচকে ঘিরে একটা বাড়তি আগ্রহ ছিল দর্শকদের। কিন্তু বিপিএলে নিজেদের অভিষেক ম্যাচে ব্যাট হাতে তেমন কিছুই করে দেখাতে পারেননি সাবেক অজি অধিনায়ক স্টিভেন স্মিথ ও তারই সাবেক ডেপুটি ডেভিড ওয়ার্নার। কুমিল্লার অধিনায়ক স্মিথ আউট হয়েছেন ১৬ রানে আর ওয়ার্নার বিদায় নিয়েছেন মাত্র ১৪ রানে। তবে অধিনায়ক স্মিথের শুরুটা ভালোই হলো। বিপিএলে নিজের অভিষেক ম্যাচে অধিনায়ক হিসেবে জয়ের স্বাদ পেলেন বিশ্বের অন্যতম সেরা এই ব্যাটসম্যান।
সিলেটের ছুড়ে দেওয়া ১২৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দলীয় ১৬ রানেই ওপেনার এভিন লুইসের (৫) উইকেট হারায় কুমিল্লা। পেসার আল-আমিনের বলে আফিফ হোসেনের হাতে ক্যাচ দিয়ে ফেরেন এই ক্যারিবীয় ব্যাটসম্যান। দলকে বিপদে ফেলে কিছুক্ষণ পর বিদায় নেন ইমরুল কায়েসও। পাকিস্তানী পেসার মোহাম্মদ ইরফানের বলে বোল্ড হয়ে ফেরেন এই টাইগার ব্যাটসম্যান।
কুমিল্লার অধিনায়ক স্মিথকেও বিদায় করেন আল-আমিন। আউট হওয়ার আগে ১৭ বলে ১ চারে ১৬ রান করেন তিনি। পাকিস্তানের অভিজ্ঞ অলরাউন্ডার শোয়েব মালিককে (১৩) বেশীক্ষণ দাঁড়াতে দেননি সন্দ্বীপ লামিচানে। নিজের পরের ওভারে আন