,

আ’লীগের নাম ভাঙিয়ে প্রায় অর্ধ শতাধিক সংগঠন, উদ্দেশ্য ব্যক্তি স্বার্থ

আজকের কুমিল্লা ডট কম :
August 28, 2019
news-image

ডেস্ক রিপোর্টঃ

ক্ষমতাসীন আওয়ামী লীগ সংশ্লিষ্ট নাম সংযুক্ত করে দেশে গড়ে উঠেছে অসংখ্য সংগঠন। এসব সংগঠনের দায় স্বীকার করছে না আওয়ামী লীগ। নাম সর্বস্ব এসব সংগঠন আওয়ামী লীগের রাজনীতির জন্য সহায়ক নয় বলেও মনে করছেন দলটির নেতারা।

সংগঠনগুলো হওয়ার পেছনে রাজনীতির চেয়ে ব্যক্তি স্বার্থই মূল উদ্দেশ্য বলে আওয়ামী লীগ নেতারা জানিয়েছেন। তারা বলছেন, এগুলোর কারণে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে আওয়ামী লীগকে সমালোচনায় পড়তে হচ্ছে। কিন্তু আওয়ামী লীগের নিয়ন্ত্রিত না হওয়ায় সংগঠনগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারছে না দলটি।

২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর বিভিন্ন নামে বিভিন্ন সংগঠনের আত্মপ্রকাশ ঘটতে থাকে। আওয়ামী লীগ, বঙ্গবন্ধু, শেখ হাসিনা, দলটির নির্বাচনী প্রতীক নৌকা, মুক্তিযুদ্ধ, স্বাধীনতাসহ দলের রাজনৈতিক চেতনার সঙ্গে সংশ্লিষ্ট শব্দ ব্যবহার করে এসব সংগঠনের নামকরণ করা হয়েছে।

এ ধরনের শতাধিক সংগঠন রয়েছে। এসব সংগঠনের কোনো অফিস বা নির্দিষ্ট ঠিকানাও নেই। এমনকি সংগঠনগুলো যারা তৈরি করছেন, আওয়ামী লীগের রাজনীতিতে তারা তেমন একটা সংশ্লিষ্টও নন। আবার আওয়ামী লীগের বিপরীতমুখী রাজনৈতিক দর্শনের লোকেরাও এসে এসব সংগঠনে ভিড়ছেন। তবে নামের সঙ্গে আওয়ামী লীগকে যুক্ত করায় সাধারণভাবে এ দলের সংগঠন হিসেবেই দৃশ্যমান হচ্ছে। আবার এসব সংগঠনের সুযোগও নিচ্ছে একটি গোষ্ঠী। আওয়ামী লীগকে বিতর্কিত করার জন্য দলটিকে জড়িয়ে বিভিন্ন নাম দিয়ে সংগঠনের ব্যানার তৈরি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দিচ্ছে।

আওয়ামী লীগ নেতারা জানান, বিভিন্ন সময় বিভিন্ন নামে যেসব সংগঠন তৈরি করা হয়েছে বা হচ্ছে, এসব সংগঠনের সঙ্গে আওয়ামী লীগের সাংগঠনিক কোনো সম্পর্ক নেই। আওয়ামী লীগের মাধ্যমে নিয়ন্à