একদা খাল ছিল, এখন প্লট বিক্রি চলছে
0 প্রায় ৩ কিলোমিটার খালের পুরোটাই প্রভাবশালীদের দখলে।
0 তহসিল অফিসের নাকের ডগায় সরকারি খাল ভরাট করে প্লট বিক্রি।
0 খাল ভরাটের ফলে বর্ষা এলেই পানি বন্দি হয় কয়েক হাজার পরিবার।
0 স্থানীয়রা মুখে বললেও প্রভাবশালীদের ভয়ে অভিযোগ দিতে চায় না কেউ।
মাহবুব আলম আরিফ, মুরাদনগর :
কুমিল্লার মুরাদনগরে নবীপুর পূর্ব-নবীপুর পশ্চিম ইউনিয়নের বুক চিরে বয়ে গেছে গকুলনগর, সিএমবি ও নগরপাড়ের খাল। যেখানে একসময় চলাচল করত মাল বাহি ছোট বড় বিভিন্ন প্রকারের নৌযান। পৈয়াপাথর, গুঞ্জুর পশ্চিম পাড়া, গকুলনগর, নগরপাড় ও কোম্পানীগঞ্জ বাজারসহ আশপাশের বিভিন্ন জনপদের পানি নিষ্কাশনের একমাত্র পথ ছিলো এই খালগুলো। দেশের চলমান সর্বশেষ জরিপের (বিএস) পর্চায় ৭০৫,৭১০,৬৪৭,৫৮৮,৫৪৪,৫০৬ দাগে সরকারি খালের অস্তিত্ব থাকলেও বাস্তবে এই খালগুলোর অস্তিত্বই নেই। বর্তমানে ইদ্রিস হাজী নামের এক হাউজিং ব্যবসায়ী ও স্থানীয় কয়েকজন প্রভাবশালী সেই দাগের সরকারি খালগুলো ভরাট করে তা প্লট হিসেবে বিক্রয় করছেন।
এলাকাবাসীদের কাছ থেকে জানা যায়, নবীপুর পূর্ব ইউনিয়নের নগরপাড় মৌজায় শতবর্ষের পুরাতন হচ্ছে এই খালগুলো। এই খাল দিয়ে এক সময় আশ-পাশের কয়েকটি উপজেলার মানুষ কোম্পানীগঞ্জ বাজারে নৌকাযোগে যাতায়াত করতো। খালের পানি প্রামবাসী কৃষি কাজে ব্যবহার করতো। খালটি ভরাট করে ফেলায় একদিকে যেমন পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে অপরদিকে সরকারের কোটি টাকার সম্পত্তি বেহাত হয়ে যাচ্ছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যাক্তি জানান, গত কয়েক বছরে স্থানীয় কিছু প্রভাবশালীর সাথে সাথে হাজী ইদ্রিস নামের এক হাউজিং ব্যবসায়ী প্রায় ১৮ ফিট প্রস্তে একসাথে তিনটি খাল ভরাট করে তার ক্রয়কৃত জমির সাথে একত্রিত করে প্লট আকারে বিক্রি করছে। আমরা ভয়ে প্রতিবাদ করতে পারিনা।
গকুল নগর গ্রামের জামাল মিয়া জানান, আমরা দীর্ঘদিন যাবৎ এই খালের পানি জমিতে সেচ কাজে এবং গৃহস্থালি নানা কাজেও ব্যবহার ক