,

করোনাভাইরাস; কুমিল্লায় ক্রিকেট খেলায় বাধা দেয়ায় হামলা

আজকের কুমিল্লা ডট কম :
April 22, 2020
news-image

অনলাইন ডেস্ক:

কুমিল্লার লালমাই উপজেলায় সামাজিক দূরত্ব নিশ্চিত করতে ক্রিকেট খেলায় বাধা দেয়ায় হামলা ও লুটপাটের ঘটনা ঘটেছে। সোমবার সন্ধ্যায় উপজেলার পেরুল দক্ষিণ ইউনিয়নের হদকরা গ্রামে এ ঘটনা ঘটে। এসময় প্রতিপক্ষের হামলায় ৫জন গুরুতর আহত হয়েছে। এদিকে এ হামলার  ঘটনায় ১২জনের নাম উল্লেখ করে লালমাই থানায় অভিযোগ দায়ের করেছেন আহত সাফায়েত হোসেন।

লিখিত অভিযোগে জানা যায়, ঘটনার দিন অভিযোগকারীর বাড়ির সামনে ক্রিকেট খেলতে আসে প্রতিপক্ষরা। এসময় বর্তমান করোনা পরিস্থিতির কথা উল্লেখ করে তাদেরকে ক্রিকেট খেলতে বারণ করা হয়। এ নিয়ে কথা কাটাকাটির ঘটনা ঘটে। পরে