,

কাদের-ফখরুলের টেলিফোনে কি কথা হয়েছিল ?

আজকের কুমিল্লা ডট কম :
February 23, 2020
news-image

ডেস্ক রিপোর্টঃ
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটি টেলিফোন নিয়ে আলোচনা সর্বত্র। দলের চেয়ারপারসন খালেদা জিয়ার বিষয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে ১৩ই ফেব্রুয়ারি টেলিফোনে কথা বলেন ফখরুল। পরের দিন ওবায়দুল কাদের নিজেই ওই টেলিকথনের  বিষয় প্রকাশ করেন। এরপর থেকে এ নিয়ে আলোচনা সর্বত্র। ওবায়দুল কাদের জানিয়েছিলেন, খালেদা জিয়ার মুক্তির বিষয়ে কথা বলেছেন ফখরুল। বিএনপি চেয়ারপারসনের প্যারোলের বিষয়টিও এসেছে আলোচনায়। পরে বিএনপি মহাসচিব অবশ্য দাবি করেছেন তিনি দলীয় চেয়ারপারসনের প্যারোল নিয়ে কথা বলেননি। আসলে কী কথা হয়েছিল দুই নেতার মধ্যে।
এ নিয়ে কৌতুহল সর্বত্র। সেদিন দুই নেতার মধ্যে সাত মিনিটের মতো কথা হয়। তাদের সেই টেলিকথনের  বিষয়টি হুবহু তুলে ধরা হল।

মির্জা ফখরুল: কাদের ভাই আসসালামুআলাইকুম।
ওবাদুল কাদের: ওলাইকুম আসসালাম।

মির্জা ফখরুল: ভাই কেমন আছেন..?
ওবায়দুল কাদের: হুম, আছি মোটামোটি ভাল।

মির্জা ফখরুল: আপনার শরীরের অবস্থা এখন কেমন আছে?
ওবায়দুল কাদের: আছে মোটামোটি ভাল। কয়েকদিন ধরে শরীরটা ভাল যাচ্ছে না।

মির্জা ফখরুল: চেকাপ করবেন, অসুখের ওপর খেয়াল রাখবেন:
ওবায়দুল কাদের: হুম, নিয়মিত চেকআপ করাচ্ছি। ডাক্তারের সঙ্গে যোগাযোগ আছে।

মির্জা ফখরুল: আপনাকে একটি বিষয় অবহিত করার জন্য ফোন দিয়েছি। আপনি জানেন, আমাদের ম্যাডাম খুবই অসুস্থ। দুইদিন আগে তার পরিবারের সদস্যরা তার সঙ্গে দেখা করে এসেছেন। তাদের সঙ্গে আমার আলাপ হয়েছে। তারা আমাকে বলেছেন, ম্যাডামের শারীরিক অবস্থা খুবই সংকটজনক। যা আপনাকে ভাষায় প্রকাশ করতে পারবো না।

ওবায়দুল কাদের: হাসপাতালের চিকিৎসকরা বলেছেন যে, তার অবস্থা স্থিতিশীল। আপনারা বলছেন, অন্য কথা। তাহলে কার কথা শুনবো। মেডিকেলের রিপোর্টের বাইরে যাওয়ার আমাদের কোন সুযোগ নেই। তার বিষয়টি সম্পূর্ণ আদালতের এখতিয়ার। আদালতের ওপরতো আমাদের কোন হস্তক্ষেপ করার ন