,

কাশারীপট্টি উন্নয়ন সমিতির উদ্যোগে বৃক্ষরেপান কর্মসূচী

আজকের কুমিল্লা ডট কম :
March 31, 2021
news-image

 

বি. এম মগিউদ্দিন মন্টি:

খালি জায়গায় সবাই লাগাবো গাছ, বেচেঁ থাকতে মোরা গড়বো সবুজ দেশ- সমাজ। কুমিল্লা নগরীর কাশারীপট্টি উন্নয়ন সমিতির উদ্যোগে বুধবার ( ৩১ মার্চ) সকালে কুমিল্লা সিটি কর্পোরেশনের ১৭ নং ওয়ার্ডে সংগঠনটি বৃক্ষ রোপন কর্মসূচীর ধারাবাহিকতায় রথ রোডে বৃক্ষ রোপন কর্মসূচী পালন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে বৃক্ষ রোপন কর্মসূচী উদ্বোধন করেন কুমিল্লা সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র ও কাউন্সিলর সৈয়দ মোঃ সোহেল ।

কাশারীপট্টি উন্নয়ন সমিতির ২৫ বছর পূর্তি উপলক্ষে কুমিল্লা সিটি কর্পোরেশনের ২৭ টি ওয়ার্ডের বৃক্ষ রেপান কর্মসূচীর ন্যায় ২৫টি বিভিন্ন ফলজ ও বনজ এবং ঔষধি গাছ রোপন করেন।

বিশ্ব জলবায়ূ পরিবর্তন প্রভাব মোকাবেলায় বর্ষব্যাপি বৃক্ষ রোপন কার্যক্রম করেছে । ১৯৯৬ সালে গঠিত কাশারীপট্টি উন্নয়ন সমিতি সংস্থাটি সামাজিক নানা উন্নয়ন কর্মকান্ডের পাশাপাশি পরিবেশ বান্ধব কাজও করছে।

বৃক্ষরেপান কর্মসূচী উদ্বোধন কালে ১৭ নং ওয়ার্ড আওয়ামীলীগের ক্রিড়া বিষয়ক সম্পাদক মোঃ সেলিম , যুবলীগ নেতা সৈয়দ মোঃ রুমন, হাবিবুর রহমান হাবিব, মাজেদুল হক