,

কুবির ‘বি’ ইউনিটেও থাকছে শিবিরের বাস সার্ভিস ও তথ্যকেন্দ্র

আজকের কুমিল্লা ডট কম :
April 25, 2025
news-image

 

কুবি প্রতিনিধি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) আগত ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের ‘বি’ ভর্তি পরীক্ষার্থীদের রাতে নিরাপত্তা ও যাতায়াতের ভোগান্তি কমাতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখার পক্ষ থেকে থাকছে ‘আর রিহলাহ’ ফ্রি বাস সার্ভিস । এছাড়াও জুলাই আন্দোলনের শহীদদের নামে তথ্যকেন্দ্রও স্থাপন করেছে দলটি।

বৃহস্পতিবার গণমাধ্যমকে বিষয়টি জানান শাখা ছাত্রশিবির সভাপতি ইউসুফ ইসলাহী।

ফ্রি বাস সার্ভিসের শিডিউল হলো- রাত ১২টায় ও ১টা ২০ মিনিটে কুমিল্লা রেলওয়ে স্টেশন থেকে পদুয়ার বাজার বিশ্বরোড হয়ে ক্যাম্পাস। রাত সোয়া সোয়া দেড়টায় এবং ৩টা ২০ মিনিটে রেলস্টেশন থেকে শাসনগাছা হয়ে কুবি ক্যাম্পাস পর্যন্ত।

এদিকে পরীক্ষার্থী ও অভিভাবকদের জন্য জুলাই আন্দোলনের ছয়জন শহীদের নামে বিশেষ তথ্য ও সেবা কেন্দ্রও চালু করেছে দলটি। ২০২৪ সালে জুলাই আন্দোলনের শহীদ আবু সাইদ, শহীদ মীর মুগ্ধ, শহীদ আব্দুল কাইয়ুম, শহীদ ওয়াসিম, শহীদ আলী রায়হান ও শহীদ ফয়সাল আহমেদ শান্ত’র নামে তথ্য কেন্দ্রগুলোর নামকরণ করা হয়। তথ্য কেন্দ্র থেকে পরীক্ষার সিট প্ল্যানিং ও গন্তব্য নির্দেশনা ভাড়া সচেতনতা ও জরুরি তথ্য প্রদান করা হয়। এছাড়াও খাবার পানি, কলম বিতরণ গার্ডিয়ান লাউঞ্জ ও প্রাথমিক চ