কুমিল্লাকে এগিয়ে নিতে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ট্যালেন্ট হান্ট ক্রিকেট একাডেমির ভূমিকা অনন্য- জেলা প্রশাসক
রকিবুল হাসান রকিঃ
কুমিল্লা ভিক্টোরিয়ান্স বিজয় দিবস টি-টুয়ান্টি ক্রিকেট টুর্ণামেন্টের প্লেয়ার ড্রাফট সোমবার সন্ধ্যায় হোটেল নুরজাহান অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। কুমিল্লা জেলা প্রশাসন ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স এর আয়োজনে এবং জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা জেলা প্রশাসক মোঃ আবুল ফজল মীর।
তিনি বলেন, একটি রাষ্ট্রকে বিশ^বাসীর দরবারে পরিচয় করিয়ে দেয়ার জন্য অর্থনীতি, বিজ্ঞান ও প্রযুক্তিসহ অনেকগুলো নিয়ামক লাগে। বাংলাদেশ ক্রিকেটের মাধ্যমে সারা বিশ্বব্যাপি পরিচিতি লাভ করেছে। বিশ্ব ক্রিকেটে বাংলাদেশকে পরিচয় করিয়ে দিয়েছেন বাংলাদেশে বিপিএল এর প্রতিষ্ঠাতা কুমিল্লার কৃতি সন্তান বাংলাদেশ সরকারের অর্থমন্ত্রী আ.হ.ম মুস্তফা কামাল এফসিএ লোটাস কামাল এমপি। অর্থনীতির দিক দিয়ে কিছুটা পিছিয়ে থাকলেও ক্রীয়াঙ্গনের মাধ্যমে আমরা এগিয়ে আছি। পথিকৃৎ কুমিল্লাকে এগিয়ে নিতে কুমিল্লা ভিক্টোরিয়ান্স টেলেন্ট হান্ট ক্রিকেট একাডেমির ভূমিকা অনন্à¦