,

কুমিল্লায় একদিনে চিকিৎসক ও সাংবাদিকসহ ২৮ জনের করোনা শনাক্ত

আজকের কুমিল্লা ডট কম :
May 9, 2020
news-image

                       

অনলাইন ডেস্ক :

কুমিল্লার মুরাদনগরে একই পরিবারের সাতজন ও কুমিল্লা সদর হাসপাতালের একজন সিনিয়র চিকিৎসক, সাংবাদিকসহ নতুন করে শুক্রবার রাত থেকে শনিবার পর্যন্ত ২৮জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে কুমিল্লা জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৫০ জনে। শনিবার (৯ মে) দুপুরে কুমিল্লার ডেপুটি সিভিল সার্জন মো. সাহাদাত হোসেন এ তথ্য জানিয়েছেন।

সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে দেবীদ্বার পৌরসভার ছোট আলমপুর এলাকার একই পরিবারের পাঁচজনসহ ছয়জন, বরুড়া উপজেলায় তিনজন, কুমিল্লা সিটি করপোরেশন এলাকায় দুজন, আদর্শ সদর উপজেলায় একজন করোনাভাইরাসে আক্রà¦