,

কুমিল্লায় সৎ ভাইয়ের বিরুদ্ধে প্রতিবন্ধী বোনের সম্পত্তি আত্মসাৎ এর অভিযোগ

আজকের কুমিল্লা ডট কম :
June 24, 2026
news-image

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা নগরীর ৩নং ওয়ার্ড কালিয়াজুরীতে সৎ ভাইয়ের বিরুদ্ধে প্রতিবন্ধী বোনের সম্পত্তি আত্মসাৎ এর অভিযোগ উঠেছে। বুধবার (২৪ জুন) কালিয়াজুরী শীলবাড়িতে এক সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন শারীরিক প্রতিবন্ধী ইতি রানী শীল (২৭)।

ইতি রানী শীল নগরীর ৩নং ওয়ার্ড কালিয়াজুরী শীলবাড়ির বাসিন্দা পিতা মৃত গোপাল চন্দ্র শীল এর মেয়ে।

সংবাদ সম্মেলনে ইতি রানী শীল বলেন, আমার শারীরিক অক্ষমতার সুযোগ নিয়ে ছোটবেলা থেকেই আমার ওপর অমানুষিক নির্যাতন চালিয়ে আসছেন সৎ ভাই কেশব চন্দ্র শীল এবং তার স্ত্রী প্রতিমা রানী শীল।

তাদের অত্যাচার সহ্য করতে না পেরে প্রায় ১৮ বছর আগে বাড়ি ছাড়তে বাধ্য হই এবং ঢাকায় আমার বড় বোনের আশ্রয়ে চলে যাই। পরবর্তীতে ২০২৩ সালে বোনের সংসারের টানাপোড়েনের কারণে আমি আবারও কুমিল্লার পৈতৃক বাড়িতে ফিরে আসি। কিন্তু বাড়িতে ফেরার মাত্র ৮ মাসের মাথায় আমার সৎ ভাই ও ভাবি আবারও আমার ওপর পুরোনো কায়দায় নির্যাতন শুরু করেন।”

তিনি আরো বলেন, “কোনো উপায় না পেয়ে, আমি গত ২০২৫ সালের আগস্ট মাসে সৎ ভাই কেশব চন্দ্র শীল ও তার স্ত্রীর বিরুদ্ধে কুমিল্লা আদালতে জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থায় (লিগ্যাল এইড) একটি অভিযোগ দায়ের করি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিনামূল্যে আইনি সহায়তার আওতায় আইনজীবী অ্যাডভোকেট শিউলী বেগম আমাদের পক্ষে লড়াই করেন। লিগ্যাল এইডে উভয় পক্ষের শুনানি শেষে সিদ্ধান্ত হয় যে, আমার সৎ ভাই কেশব চন্দ্র শীল আমাকে প্রতি মাসে ভরণপোষণ ও হাত খরচ বাবদ ৫,০০০ (পাঁচ হাজার)