,

কুমিল্লার “ডেলনী হাউস”: সমৃদ্ধ এক অতীতের স্বাক্ষী

আজকের কুমিল্লা ডট কম :
August 13, 2021
news-image

আহসানুল কবীর:
বিগত দুইশত বছর ধরে আদালতের পাশে শহরবাসীর আগ্রহের কেন্দ্র বিন্দু হয়ে সবুজ শ্যামলিমায় সগৌরবে যে বাড়ীটি দাড়িয়ে আছে সেটিই ডেলনী হাউস।আলিশান এই বাড়ীটি আনুমানিক ১৮১৫ সনে নির্মিত হয়।তাদের আদি নিবাস ফ্রান্সের ভিলেজ অব দ্যালোনীতে।পিয়েরে যোশেফ ডেলনী নামে একজন নৌ কর্মকর্তা আনুমানিক ১৮০০সনের দিকে ভাগ্যের অন্বেষনে নিজস্ব দুটি স্কুনার নিয়ে প্রথম ভারতবর্ষে আসেন। ডেলনী এখানে মসলা, লবন,কাপড় ইত্যাদি নিয়ে ইউরোপে বিক্রয় করতেন।ফলে অল্পদিনের মধ্যে তিনি বিত্তশালী হয়ে উঠেন। এসময় সমুদ্রপথে তার সাথে পরিচয় ঘটে ভাগ্যের অন্বেষনে আসা কুর্জন(কার্জন কুটির)পরিবারের।তাদের নিকট থেকে ডেলনী জানতে পারেন সন্দীপ এলাকায় ফরাসী ঘাটির আশেপাশে ফরাসীদেরকে জমি লিজ দেয়া হবে।ডেলনী তখন তাদেরকে নিয়ে চট্টগ্রামের বাবুঘাটে(বর্তমানে সদরঘাট)নোঙর করেন এবং একটি হাউসবোট ভাড়া করেন।হাউসবোটযোগে তারা চলে যান কলকাতা চন্দ্র নগরে।কুর্জন ত্রিপুরা রাজপরিবারের ক্লার্ক হিসাবে যোগ দেন অপরদিকে ডেলনী ভুলুয়া,সন্দীপ এবং হাতিয়াতে প্রচুর জমি ক্রয় করেন। এছাড়া তিনি সরকার থেকেও প্রচুর পরিমানে জমি লীজ নেন।এটি ১৮১৫ এর আগের কথা।এসময় মিঃ ডেলনী এএলাকার একচ্ছত্র জমিদারে পরিণত হন।কিন্তু নদী ভাঙ্গনে তার জমিদারীর বিশাল অংশ তলিয়ে গেলে তিনি চিন্তিত হয়ে পড়েন।এহেন অবস্থায় তিনি নিরাপদ, স্বাস্থ্যকর ও বসবাসের উপযোগী স্থান হিসাবে ত্রিপুরা রাজার অধীনস্হ চাকলা রৌশনাবাদের মেহেরকুল(বর্তমান কুমিল্লা শহর)পরগণাকে বেছে নেন।কুমিল্লা শহরে নতুন এক সাম্রাজ্যের ভিক্তি স্হাপন করলেন তিনি এবং তার বংশধররা।তারা পরবর্তীতে হোমনাবাদ পরগণার লাকসামে,নূরনগর পà