,

কুমিল্লার সাংবাদিকদের নিয়ে নিরাপদ অভিবাসন নিশ্চিতকরণে মতবিনিময় সভা

আজকের কুমিল্লা ডট কম :
March 15, 2022
news-image

 

স্টাফ রিপোর্টারঃ

নিরাপদ শ্রম অভিবাসন প্রক্রিয়ায় সাংবাদিকদের সম্পৃক্তকরণের মাধ্যমে বিদেশগনেচ্ছু, বিদেশগামী এবং বিদেশ ফেরত অভিবাসী কর্মীসহ জনসাধারণের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষে ২৫ জন সাংবাদিক নিয়ে নিরাপদ অভিবাসন বিষয়ক সচেতনতামূলক একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৫ মার্চ ) কুমিল্লা জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের মিলানায়তনে কুমিল্লা জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস এবং অভিবাসী তথ্য কেন্দ্র বাংলাদেশের আয়োজনে নিরাপদ অভিবাসন বিষয়ক সচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কুমিল্লা জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারি পরিচালক দেবব্রত ঘোষ।

এছাড়াও উপস্থিত ছিলেন অভিবাসী তথ্য কেন্দ্র বাংলাদেশের কাউন্সেলর এস এম রিফাত শাহরিয়ার, ফাহিম ফেরদৌস এবং অনান্য সরকারী কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

অভিবাসী তথ্য কেন্দ্রের কাউন্সেলর এস এম রà