,

কুমিল্লার হোমনায় কিশোরীকে আটকে রেখে পালাক্রমে ধ’র্ষণ, গ্রেফতার ২

আজকের কুমিল্লা ডট কম :
June 20, 2023
news-image

 

ডেস্ক রিপোর্টঃ

কুমিল্লার হোমনায় ১৩ বছর বয়সি এক কিশোরীকে দুই দিন আটকে রেখে গণধর্ষণের অভিযোগে ২ জনকে গ্রেফতার করা হয়েছে।

উপজেলার পৌর সভার শ্রীমদ্ধি গ্রামের ৬নং ওয়ার্ডের তোতা সরকারের বাড়িতে গত ১৫ ও ১৬ জুন (দুই দিন) এ ঘটনা ঘটে।

ধর্ষকরা হলেন, তিতাস উপজেলার উত্তর আকালিয়া গ্রামের প্রবাসী ইনু মিয়ার ছেলে মো. রাবিব হাসান নাঈম (১৯) ও পূর্ব শ্রীমদ্ধী গ্রামের ৬নং ওয়ার্ডের মো. রবিকুল ইসলামের ছেলে মো. ইমন সরকার (২২)।

মামলা সূত্রে জানা যায়, কিশোরী গত ১৫ জুন বিকালে গ্রামের দরগা বাড়ির মাঠে খেলতে গেলে অনুমান সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উভয় অভিযুক্ত ভিকটিমকে কৌশলে পৌরসভাস্থ শ্রীমদ্দি গ্রামের ৬নং ওয়ার্ডের তোতা সরকারের বসত ঘরের বারান্দার রুমের ভিতরে নিয়ে ধর্ষণ করে এবং পরদিনও ভিকটিমকে আটকে রেখে পালাক্রমে ধর্ষণ করে বলে মামলায় উল্লেখ করা হয়।

এ ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে ১৯ জুন সোমবার বাদী হয়ে দুই জনকে আসামী করে মামলা করেন।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, ভিকটিমের মায়ের অভিযোগে মামলা রুজু করা হয়েছে এবং অভিযুক্ত দুইজনকেই গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। ভিকটিমের প্রয়োজনীয় রিপোর্টের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।