,

কুমিল্লায় অর্থমন্ত্রীর বড় ভাই আবদুল হামিদের করোনা পজিটিভ

আজকের কুমিল্লা ডট কম :
June 16, 2020
news-image

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার লালমাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান অর্থমন্ত্রী আ.হ.ম মুস্তফা কামালের বড় ভাই আবদুল হামিদের সোমবার রাতে করোনার রিপোর্ট পজিটিভ আসে।

বর্তমানে তিনি শহরের ঝাউতলাস্থ বাড়িতে পারিবারিক আইসোলেশনে রয়েছেন। জ্বর ছাড়া তার শরীরে অন্য কোন উপসর্গ নেই। তার পরিবারের অন্যদেরও নমুনা সংগ্রহ করা হয়েছে।

আবদুল হামিদের করোনায় আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করে সকলের কাছে দোয়া চেয়েছেন লালমাই উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক কাজী মেহেদী হাসান বাপ্পী।

এদিকে সদর দক্ষিণ উপজেলা চেয়ারম্যান গোলাম সারওয়ার অর্থমন্ত্রীর ছোট ভাই। রবিবার (১৪ জুন) তার সরকারি গাড়ীর চালক আবদুর রাজ্জাকের করোনা শনাক্ত হয়। তাদের বাড়ির ৭ সদস্যের নমুনা সংগ্রহ করা হয়েছে।

আজ মঙ্গলকার (১৬ জুন) কুমিল্লার লালমাই উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: জয়াশীষ রায় জানান, এ পর্যন্ত উপজেলায় মোট ৩৪১ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এদের মধ্যে রিপোর্ট এসেছে ২৮৮ জনের। করোনা শনাক্ত হয়েছে ১৭ জনের। করোনায় মারা গেছেন ২ জন। উপসর্গ নিয়ে মারা গেছেন ২ জন।