,

কুমিল্লায় চোরাই ৫ অটোরিক্সাসহ পেশাদার চোর চক্রের  ৯ সদস্য গ্রেফতার

আজকের কুমিল্লা ডট কম :
February 27, 2023
news-image

ইসতিয়াক আহমেদ:

কুমিল্লা জেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে পেশাদার চোর চক্রের ৩ জন মূলহোতাসহ  ৯ সদস্যকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। এ সময় বিভিন্ন এলাকা হতে চুরি হওয়া ৫টি ব্যাটারি চালিত অটোরিক্সা/টমটম উদ্ধার  করা হয়েছে।

রবিবার (২৬ ফেব্রুয়ারি) সারাদিনব্যাপি  এ অভিযান পরিচালিত হয়।

সোমবার (২৭ ফেব্রুয়ারি) বেলা পৌণে ১২ টায় পুলিশ সুপার কার্যালয় মিলনায়তনে সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) খন্দকার আশফাকুজ্জামান , বিপিএম। এ সময় কুমিল্লা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজেশ বড়ুয়াসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

গ্রেফতার হওয়া চোর চক্রের সদস্যরা হলেন , মানিকগঞ্জ জেলার মানিকগঞ্জ উপজেলার বেহুতা গ্রামের মো: আনজু আলীর ছেলে মো: সাইদুর ওরফে সহিদুল ইসলাম (৩০) (বর্তমানে কুমিল্লা  মহানগর