কুমিল্লায় ডিসেম্বরে ৪৪৯টি অপরাধ সংঘটিত: বেড়েছে ৮ ধরনের অপরাধ
ডেস্ক রিপোর্ট:
কুমিল্লায় মাদক ও চুরি-ছিনতাইসহ অতীতের কয়েক মাসের তুলনায় বেকর্ড পরিমাণ অপরাধ বেড়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির বিঘ্ন ঘটায় গত বছরের অক্টোবর ও নভেম্বরের তুলনায় ডিসেম্বরে সবচেয়ে বেশি অপরাধ সংঘটিত হয়েছে। সবশেষ নভেম্বরের তুলনায় ডিসেম্বরে ৭৯টি বেশি অপরাধ সংঘটিত হয়। এরমধ্যে অপহরণ, সিঁদেল চুরি, চুরি-ছিনতাই, অস্ত্র আইন, দ্রুত বিচার, মাদকদ্রব্য ও অন্যান্য অপরাধসহ ৮ ধরনের অপরাধের পরিমাণ বেড়েছে।
কুমিল্লা জেলা আইন-শৃঙ্খলা কমিটির দেওয়া তথ্য মতে, ডিসেম্বরে কুমিল্লা জেলায় ৪৪৯টি অপরাধ সংঘটিত হয়েছে। এছাড়া অক্টোবরে ৪২৩ এবং নভেম্বরে ৩৭০টি অপরাধ সংঘটিত হয় কুমিল্লা জেলায়।
পরিসংখ্যানে দেখা গেছে, ডিসেম্বর মাসে সংঘটিত ৪৪৯টি অপরাধের মধ্যে খুন, নারী ও শিশু নির্যাতন, সিঁদেল চুরি, চুরি-ছিনতাই, চোরাচালান ও মাদকদ্রব্য বিক্রি ও বহনসহ অপরাধের তালিকার শীর্ষে কুমিল্লার সদর উপজেলার আওতাধীন কোতোয়ালি থানা। এই উপজেলায় সংঘটিত ৬৩টি অপরাধের মধ্যে রয়েছে চাঞ্চল্যকর দুটি খুন। এছাড়াও ৫টি নারী ও শিশু নির্যাতনের ঘটনাসহ রয়েছে ৩টি চুরি ও ছিনতাইয়ের ঘটনা। ১৭ উপজেলা ও ১৮টি থানার মধ্যে কুমিল্লা সদরের পরের অবস্থানে রয়েছে অপরাধের তালিকায় রয়েছে দাউদকান্দি। এই উপজেলায় গত ডিসেম্বর মাসে ৫১টি অপরাধ সংঘটিত হয়েছে। এই উপজেলায় খুনের ঘটনা না থাকলেও রয়েছে নারী ও শিশু নির্যাতন, অপহরণ, মাদকদ্রব্য ছাড়াও ২৮টি অপরাধ। এর পরের অবস্থানে রয়েছে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলা। ডিসেম্বরে এই উপজেলায়