কুমিল্লায় দীর্ঘ হচ্ছে করোনা উপসর্গে মৃতদের তালিকা: ১৮ দিনে ৭৮ জনের মৃত্যু
নাছরিন আক্তার হীরা:
কুমিল্লায় প্রতিনিয়ত বেড়ে চলেছে করোনা উপসর্গে মৃতদের তালিকা। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে গত ১৮ দিনে (২২ জুন থেকে ৯ জুলাই সকাল পর্যন্ত) কোভিড- ১৯ করোনা ইউনিটে করোনা ভাইরাসের লক্ষণ-উপসর্গ নিয়ে মারা গেছে ৭৮ জন।
বৃহস্পতিবার (৯ জুলাই) কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে করোনা উপসর্গে ৭ জনের মৃত্যু হয়েছে। করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন, কুমিল্লা নগরীর কান্দিরপাড় এলাকার মিজানুর রহমান (৩৮), কুমিল্লা সদর উপজেলার কালিকাপুর এলাকার ফরিদ উদ্দিনের মেয়ে ফিরোজা বেগম (৬০), কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার তোফাজ্জল হোসেনের মেয়ে রোকেয়া খাতুন (৬৫), কুমিল্লা মনোহরগঞ্জ উপজেলার আবদুল খালেকের ছেলে স্বপন (৩৮), কুমিল্লার চান্দিনা উপজেলার আবদুল্লাহর মেয়ে ফিরোজা বেগম (৬০), কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলার ঘনা মিয়ার ছেলে রফিকুল ইসলাম (৬৫) ও চাঁদপুর মতলব উপজেলার নিকিল সরকারের ছেলে নারায়ণ সরকার (৪০)।
৮ জুলাই সকাল ১০ টায় করোনা উপসর্গ নিয়ে কুমিল্লা আদর্শ সদর উপজেলা সমবায় কর্মকর্তা মুহম্মদ আজিজুল হক (৪৫)এর মৃত্যু হয়েছে। ঢাকার বাসা থেকে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয় (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাহে রাজেউন)। সন্ধ্যা ৬ টায় জানাযা শেষে ফেনী জেলার ফুলগাজী সদরের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।
এর আগে ৭ জুলাই কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে ৩ জনের মৃত্যু হয়েছে।
৪ জুল