,

কুমিল্লায় রৌদ্রজল সৃষ্টিধারা ‘র শুভ উদ্বোধন

আজকের কুমিল্লা ডট কম :
July 6, 2019
news-image

 

ডেক্স রিপোর্টঃ

কুমিল্লা নগরীর উত্তর রেইসকোর্স(লেকপাড়) মননশীল কর্মকান্ড নিয়ে আত্মপ্রকাশ হয়েছে রৌদ্রজল সৃষ্টিধারার।

শুক্রবার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নজরুল গবেষক ড.আলী হোসেন চৌধুরী, বাংলা একাডেম ‘র কর্মকর্তা  কবি পিয়াস মজিদ, কুমিল্লা মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ ডাঃ মোসলেহ উদ্দিন আহমেদ, সাবেক রোটারেক্ট গভর্নর দিলনাশী মহসিন, বোদ্ধাপাঠক ঠাকুর জিয়া উদ্দিনসহ অন্যান্য।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গবেষক, লেখক এড গোলাম ফারুক। অনুষ্ঠানে আবৃত্তি ও বাঁশি সুরে সকলকে প্রানবন্ত করে তুলে।

আলোচনা শেষে অতিথি ও উপস্থিত সদস্যদের মাধ্যমে ফিতা কেটে রৌদ্রজল সৃষ্টিধারা শুভ উদ্বোধন করেন। সর্বশেষ উপস্থিত সকলের মাঝে রৌদ্রজল সৃষ্টিধারা জলখাবারের আপ্যায়ন করা হয়। অনুষ্ঠান সঞ্চালন করেন রৌদ্রজল সৃষ্টিধারা ‘র ব্যবস্থাপনা পরিচালক নিজাম উদ্দিন রাব্বি।