,

কুমিল্লায় লকডাউন ও স্বাস্থ্যবিধি বাস্তবায়নে তৎপর জেলা পুলিশ

আজকের কুমিল্লা ডট কম :
June 28, 2021
news-image

 

স্টাফ রিপোর্টার:

সীমিত লকডাউনে সারাদেশের ন্যায়ে কুমিল্লায় নিত্য প্রয়োজনীয় ছাড়া সব ধরনের দোকানপাট এবং শপিং মল বন্ধ রয়েছে। খোলা রয়েছে নিত্য পণ্যের বাজার। অপরদিকে লকডাউনের কারনে কুমিল্লার তিনটি বাস স্টেশন থেকে অভ্যন্তরীণ এবং দূরপাল্লা রুটের বাস বন্ধ রয়েছে। এ কারনে জরুরি প্রয়োজনে যারা বিভিন্ন গন্তব্যে যাচ্ছেন তারা পড়েছেন ভোগান্তিতে।  স্থানীয় বিভিন্ন যানবাহনে অতিরিক্ত ভাড়ায় স্বল্প দূরত্বে যাচ্ছেন তারা। লকডাউন বাস্তবায়নে কঠোর ভূমিকায় পালন করছে কুমিল্লা জেলা প্রশাসন ও জেলা পুলিশ।

সোমবার সকালে নগরীর কান্দিরপাড়সসহ শহরে আশেপাশে এলাকায় কুমিল্লায় জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মোঃ আব্দুর রহিম জেলা নেত্বতৃ করোনাসুরক্ষা সামগ্রী বিতরণ এবং জনসচেতনতা সৃষ্টির অভিযান পরিচালনা করা হয়।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) এম তানভীর আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোঃ আফজল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ সোহান সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর দপ্তর) মোহাম্মদ নাজমুল হাসানসহ প্রমুখ ।

পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মো.আব্দুর রহিম বলেন, আমরা পথচারীদের জনসচেতন সৃষ্টি করতে নগরী সহ জেলার প্রতিটি উপজেলা পুলিশ সড়কে সড়কে অবস্থান নিয়েছি। মাস্ক পরিধানে জন্য পথচারী বলছি। এছাড়া শহরে প্রবেশপথ গুলোতে চেক পোস্ট বসিয়ে জরুরী প্রয়োজন ছাড়া শহরে প্রবেশে নাগরিকদের নিরুৎসাহ করছি।