কুমিল্লায় স্বাধীনতা শিক্ষক পরিষদের আলোচনা সভা অনুষ্ঠিত
মো: উজ্জ্বল হোসেন বিল্লাল:
কুমিল্লায় স্বাধীনতা শিক্ষক পরিষদ কুমিল্লা মহানগর ও আদর্শ সদর উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত ‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শিক্ষক সমাজের করণীয় শীর্ষক’ আলোচনা সভা অনষ্ঠিত হয়েছে। শনিবার (১৭) জুন ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয় অডিটোরিয়ামে উক্ত সভাটি অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-৬ আসনের সাংসদ হাজী আ ক ম বাহাউদ্দিন বাহার। স্বাধীনতা শিক্ষক পরিষদ কুমিল্লা মহানগর শাখার আহ্বায়ক অধ্যক্ষ আসাদুর রশিদ আলমগীরের সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা আদর্শ সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. আমিনুল ইসলাম টুটুল।
অনুষ্ঠানে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শিক্ষকদের করণীয় সম্পর্কে প্রবন্ধ উপস্থাপন করেন সংগঠনের কেন্দ্রীয় কার্যকরী কমিটির সদস্য ও ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ শরিফুল ইসলাম। এ সময় স্বাগত বক্তব্য রাখেন স্বাধীনতা শিক্ষক পরিষদ কুমিল্লা জেলা শাখার সভাপতি অধ্যক্ষ মো. মজিবুর রহমান। এছাড়াও শুভেচ্ছা বক্তব্য রাখেন বাকশিস কুমিল্লা জেলা শাখার সভাপতি অধ্যক্ষ হাসান ইমাম মজুমদার ফটিক ও বি টি এ কুমিল