,

কুমিল্লায় ‘১০ টির উপরে কিশোর গ্যাং’, এদের থামাবে কে?

আজকের কুমিল্লা ডট কম :
May 14, 2019
news-image

 

সেলিম সজীবঃ
আবারো কুমিল্লায় কিশোরদের গ্যাংবাজির শিকার হলো এক স্কুল ছাত্র।

কুমিল্লাতে কিশোর মুখগুলো ক্রমশ ভয়ঙ্কর হয়ে উঠছে। অপ্রতিরোধ্য হয়ে উঠেছে তারা। এরা নিজেদের কিশোর গ্যাং বলেই ভাবতে চায়।

ছিনতাই, মাদক ব্যবসা, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে একের পর এক ঘটছে খুনের ঘটনা। এমন কি পান থেকে চুন খসলে খুনের ঘটনাও ঘটেছে। কিশোর এসব অপরাধীর হাতে অল্প কয়েক দিনের ব্যবধানে কুমিল্লায় একাধিক খুনের ঘটনা ঘটেছে।

এইতো, গতকাল ১৩ মে রাত সাড়ে ৯ টার দিকে নগরীর মোগলটুলীর এলাকার কর্ণফুলি পেপার মিল দোকানের সামনে ছুরিকাঘাত করে গুরুতর আহত করা হয় কিশোর আদিলকে। পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আদিলের মৃত্যু হয় ।

নিহত আদিল কুমিল্লা নগরীর ঝাউতলা এলাকার বাসিন্দা।

স্থানীয় সূত্র জানায়, নগরীতে বেপরোয়া হয়ে উঠা কিশোর গ্যাং গ্রুপ “ ঈগল” গ্রুপের কিশোররা এ হত্যাকান্ড করেছে।

গত ২১ এপ্রিল বিকালে নগরীর নুরপুর এলাকায় দুই কিশোর ছাত্রের ছুরিকাঘাতে আহত হয়ে ২৩ এপ্রিল মারা যায় অটোরিকশা চালক শাহজাহান। অভিযোগ রয়েছে- ভাড়া নিয়ে বাগবিত-ার জের ধরে স্কুল ছাত্র ইরফান, হূদয় ও তার সঙ্গীয়রা তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। স্থানীয়রা শাহজাহানকে উদ্ধার করে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তির পর চিকিত্সাধীন অবস্থায় দুই দিন পর তিনি মারা যান। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।

গত ১৬ এপ্রিল কুমিল্লা কালেক্টরেট স্কুলের এক ছাত্রের ছুরিকাঘাতে আহত হয় কুমিল্লা জিলা স্কুলের ছাত্র মারুফ। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায় সহপাঠীরা। এ ঘটনায় দুটি স্কুল কর্তৃপকà§