কুমিল্লা প্রেস ক্লাবে মিলাদ মাহফিল ও শোক সভা অনুষ্ঠিত
কুমিল্লা প্রেস ক্লাবের অর্থ সম্পাদক ও কুমিল্লা টোয়েন্টিফোর টিভির চেয়ারম্যান তাওহীদ হোসেন মিঠু’র মমতাময়ী মা এবং কুমিল্লা রিপোর্টার্স ক্লাবের নির্বাহী সদস্য ও আলোকিত কুমিল্লার সম্পাদক সাইফুল সুমনের পিতার রূহের মাগফিরাত কামনায় মিলাদ মাহফিল ও শোক সভা অনুষ্ঠিত হয়েছে।
কুমিল্লা রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে বুধবার (২১ জানুয়ারি) সন্ধ্যায় কুমিল্লা প্রেস ক্লাবের হলরুমে এ মিলাদ মাহফিল ও শোক সভার আয়োজন করা হয়।
উক্ত শোক সভায় কুমিল্লা প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক ইমতিয়াজ আহমেদ জিতুর সঞ্চালনায় স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন এটিএন বাংলা ও এটিএন নিউজের স্টাফ রিপোর্টার খায়রুল আহসান মানিক, কুমিল্লা প্রেস ক্লাবের সহ-সভাপতি নজরুল ইসলাম দুলাল, সিনিয়র সদস্য মোঃ সহিদউল্লাহ, সিটিভির সম্পাদক ওমর ফারুকী তাপস, দপ্তর সম্পাদক সেলিম রেজা মুন্সি, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক নেকবর হোসেন, বুড়িচং প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জহিরুল হক বাবু, কুমিল্লা রিপোর্টার্স ক্লাবের সভাপতি রাসেল সোহেল, সাধারণ সম্পাদক মোঃ মাহফুজ আনোয়ার সৌরভ, যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মুন্না এবং সাংগঠনিক সম্পাদক মঈন নাসের খান রাফি।
অনুষ্ঠানের শুরুতে স্মৃতিচারণ করা হয় এবং মিলাদ মাহফিল শেষে মরহুমদের আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া পà¦